রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

সাব-রেজিস্ট্রার বদলিতে ঢাকায় লটারি পদ্ধতি চালুর উদ্যোগ

সাব-রেজিস্ট্রার বদলিতে ঢাকায় লটারি পদ্ধতি চালুর উদ্যোগ

সাব-রেজিস্ট্রারদের বদলির ক্ষেত্রে অনিয়ম ও পোস্টিং বাণিজ্য ঠেকাতে ঢাকা শহরে লটারি পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

রোববার (১৩ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিতকরণবিষয়ক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, সাব-রেজিস্ট্রি বিভাগ নিয়ে মানুষের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। বিশেষ করে ঢাকায় পোস্টিং পেতে অর্থ লেনদেনের অভিযোগ শোনা যায়। এ ধরনের অনিয়ম বন্ধ করতেই প্রথমবারের মতো ঢাকা শহরে সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে লটারি পদ্ধতি চালু করা হচ্ছে।

তিনি বলেন, লটারি পদ্ধতি চালু হলে সাব-রেজিস্ট্রি অফিসে বিদ্যমান অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে।

সভায় বাকস্বাধীনতা প্রসঙ্গেও কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, মতপ্রকাশ, বাকস্বাধীনতা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ইয়েলো জার্নালিজম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের চরিত্রহননের অপচেষ্টাও নিয়ন্ত্রণ করা প্রয়োজন।

সাইবার আইন-২০২৬ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভায় পাঠানো হলেও বাকস্বাধীনতার বিষয়টি বিবেচনায় নিয়ে তা আরও যাচাই-বাছাইয়ের জন্য উপকমিটিতে পাঠানো হয়েছে। এরই মধ্যে সংশোধনী নিয়ে জনপরামর্শের প্রক্রিয়াও শুরু হয়েছে।

রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজির বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেওয়া হচ্ছে, তেমনি রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

বিচার বিভাগের সংস্কার প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, অতীতে বিচার বিভাগের নানা সমস্যার কারণে দেশের গণতন্ত্র ও আইনের শাসন ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার এখন বিচারব্যবস্থা মেরামতের কাজ করছে। এ কাজে কিছুটা সময় লাগবে। এ জন্য সাংবাদিকসহ সবার সহযোগিতা ও আস্থা প্রত্যাশা করেন তিনি।

এর আগে সকাল ৯টায় সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন আইনমন্ত্রী। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় অংশ নেন তিনি।

আরও

বাংলাদেশের এভিয়েশন খাতকে আঞ্চলিক হাবে রূপান্তরের কাজ শুরু: বিমানমন্ত্রী

জাতীয়

বাংলাদেশের এভিয়েশন খাতকে আঞ্চলিক হাবে রূপান্তরের কাজ শুরু: বিমানমন্ত্রী

বাংলাদেশের এভিয়েশন খাতকে আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত...

২০২৬-০৯-১২ ২২:২৮

দেশে সারের সংকট নেই, মজুতদারদের বিরুদ্ধে অভিযান চলছে: কৃষিমন্ত্রী

জাতীয়

দেশে সারের সংকট নেই, মজুতদারদের বিরুদ্ধে অভিযান চলছে: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। তিনি বলেন, সারের...

২০২৬-০৯-১২ ২০:৪৮

দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে আবারও ফিরছে ভর্তি পরীক্ষা

জাতীয়

দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে আবারও ফিরছে ভর্তি পরীক্ষা

প্রথম শ্রেণি বাদে দেশের সরকারি-বেসরকারি বিদ্যালয়ে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে আবারও পরীক্ষা পদ্ধতি চালু করতে...

২০২৬-০৯-১২ ২০:২৮

‘শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী, গুমের নির্দেশদাতাও তিনি’: স্পিকার

জাতীয়

‘শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী, গুমের নির্দেশদাতাও তিনি’: স্পিকার

ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ এবং গুমের নির্দেশদাতা বলে মন্তব্য করেছেন জাতীয় সংস...

২০২৬-০৯-১২ ২০:২৫

পুলিশের দায়িত্ব পালনে পরিবারের অবদান গুরুত্বপূর্ণ: ডিএমপি কমিশনার

জাতীয়

পুলিশের দায়িত্ব পালনে পরিবারের অবদান গুরুত্বপূর্ণ: ডিএমপি কমিশনার

মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ দিন-রাত কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দ...

২০২৬-০৯-১২ ২০:২৪

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি

জাতীয়

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি

আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার...

২০২৬-০৯-১২ ১৯:২১