রবিবার, ৫ জুলাই ২০২৬ ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

র‍্যাবের হাতে আলোচিত সেই পকেটমার গ্রেপ্তার

র‍্যাবের হাতে আলোচিত সেই পকেটমার গ্রেপ্তার

পঞ্চগড়ের বোদা পৌর মার্কেটে হবিবর রহমান নামে এক ব্যক্তির পকেট থেকে টাকা চুরির ঘটনায় আলোচিত সেই পকেটমারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া সাড়ে সাত হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় নীলফামারীতে র‌্যাব-১৩, সিপিসি-২ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবির। গ্রেপ্তার ব্যক্তি আনোয়ার হোসেন ওরফে নিতাই আনোয়ার (৪০)। তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার চিড়াকুটি এলাকার মৃত হিমায়েদ আলীর ছেলে।

র‌্যাব জানায়, গত ১১ মার্চ হবিবর রহমান (৫০) পরিবারের সদস্যদের নিয়ে ঈদের কেনাকাটা করতে বোদা পৌর মার্কেটে যান। একটি দোকানে জামাকাপড় দেখার সময় আনোয়ার হোসেন ওরফে নিতাই আনোয়ার কৌশলে হবিবর রহমানের পাঞ্জাবির পকেট থেকে ঈদের কেনাকাটার জন্য আনা ১৩ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

কিছুক্ষণ পর পকেটে হাত দিয়ে টাকা না পেয়ে ঈদের কেনাকাটার আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়। পরে চুরির ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এবং সেই ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনার জন্ম দেয়।

কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবির বলেন, বিষয়টি আমাদের নজরে এলে ওই পকেটমারকে ধরতে অভিযান চালানো হয়। অভিযানে দেবীগঞ্জ পৌরসভার সবুজপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও

ট্রলারের পাখা ভেঙে ৩ দিন ধরে সাগরে ভাসছে ১৭ জেলে

সারা দেশ

ট্রলারের পাখা ভেঙে ৩ দিন ধরে সাগরে ভাসছে ১৭ জেলে

বরগুনার পাথরঘাটা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দুবলার চর থেকে দক্ষিণ এলাকায় মাছ শিকারে গিয়ে এফবি জাহান ট...

২০২৬-০৭-০৪ ২১:২৫

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মেহেরপুরে গণমিছিল

সারা দেশ

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মেহেরপুরে গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৭-০৪ ২১:২৪

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে : মির্জা ফখরুল

সারা দেশ

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে : মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন...

২০২৬-০৭-০৪ ২০:১১

পিরোজপুরের বলেশ্বর নদীতে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ ৮ ঘন্টা পর উদ্ধার

সারা দেশ

পিরোজপুরের বলেশ্বর নদীতে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ ৮ ঘন্টা পর উদ্ধার

পিরোজপুরের জিয়ানগর ব্রিজ সংলগ্ন বলেশ্বর নদীতে মাছ ধরার ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ৮ ঘণ্টা পর মাহাবুব ব্যাপারি (৬...

২০২৬-০৭-০৪ ২০:০৬