বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

রফতানিমুখী পোশাকশিল্পে সুতা-কাপড় আমদানির অনুমতি সহজ করল সরকার

রফতানিমুখী পোশাকশিল্পে সুতা-কাপড় আমদানির অনুমতি সহজ করল সরকার

রফতানিমুখী পোশাক প্রস্তুতকারকদের জন্য সুতা ও কাপড় আমদানিতে বাণিজ্য মন্ত্রণালয়ের আগাম অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা তুলে নিয়েছে সরকার। আমদানি নীতি আদেশ (আইপিও) সংশোধনের মাধ্যমে এ সুবিধা দেওয়া হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় গতকাল এক প্রজ্ঞাপনের মাধ্যমে ‘আমদানি নীতি আদেশ, ২০২৬-২০২৯’-এর বেশ কয়েকটি বিধান সংশোধন করেছে। সংশোধিত বিধানগুলো অবিলম্বে কার্যকর হয়েছে।

বিশেষায়িত ফেব্রিক আমদানিতে নতুন সুযোগ

সংশোধিত নীতি অনুযায়ী, তৈরি পোশাকশিল্পের নির্দিষ্ট কিছু পণ্য উৎপাদনের জন্য বিশেষায়িত ফেব্রিক আমদানি করা যাবে। এর মধ্যে রয়েছে সিমলেস স্পোর্টসওয়্যার, উচ্চমূল্যের ফ্যাশন পণ্য এবং কৃত্রিম তন্তু দিয়ে তৈরি ফাংশনাল অ্যাপারেল।

তবে এসব ফেব্রিক আমদানির ক্ষেত্রে সংশ্লিষ্ট শিল্প সমিতির সুপারিশ নিতে হবে।

এ ছাড়া নির্ধারিত টেক্সটাইল ও হোসিয়ারি পণ্য নিশ্চিত ও ফেরত-অযোগ্য রফতানি আদেশ বা চুক্তির ভিত্তিতে আমদানির সুযোগ দেওয়া হয়েছে। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ব্যাক-টু-ব্যাক এলসি অথবা চুক্তির মাধ্যমেও এসব পণ্য আমদানি করা যাবে।

যন্ত্রপাতি আমদানিতেও সহজতা

শিল্পপ্রতিষ্ঠানের যন্ত্রপাতি ও স্পেয়ার পার্টস আমদানির বিধানও সহজ করেছে সরকার।

প্রজ্ঞাপন অনুযায়ী, অনুমোদিত শিল্পপ্রতিষ্ঠানগুলো নতুন শিল্প ইউনিট স্থাপনের জন্য ইমপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (আইআরসি) ছাড়াই মূলধনী যন্ত্রপাতি আমদানি করতে পারবে।

একই সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের নিজস্ব কার্যক্রম ও উৎপাদনক্ষমতা সচল রাখতে প্রয়োজনীয় অতিরিক্ত বা খুচরা যন্ত্রাংশ আমদানির সুযোগও রাখা হয়েছে।

আমদানি প্রক্রিয়া সহজ করাই লক্ষ্য

সরকারের সংশোধিত বিধানের মূল লক্ষ্য হলো আমদানি প্রক্রিয়া সহজ করা এবং রফতানিমুখী শিল্প ও অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাঁচামাল, যন্ত্রপাতি ও সরঞ্জামের সরবরাহ নির্বিঘ্ন রাখা।

আমদানি ও রফতানি (নিয়ন্ত্রণ) আইন, ১৯৫০ এবং ‘আমদানি নীতি আদেশ, ২০২৬-২০২৯’-এর সংশ্লিষ্ট বিধানের আওতায় জারি করা প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হয়েছে।

আরও

নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে জরিমানা

অর্থনীতি

নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে জরিমানা

ফল, ভোজ্যতেল ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখা এবং সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি ন...

২০২৬-১০-০৪ ২২:৩০

১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা, নতুন দাম ১,৮৩৭

অর্থনীতি

১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা, নতুন দাম ১,৮৩৭

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অক্টোবর মাসের জন্য ১২ কেজি...

২০২৬-১০-০৪ ১৬:৩৯

বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

অর্থনীতি

বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক অবস্থা। তিনি বলেন,...

২০২৬-১০-০৩ ২২:২৬

সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের চার গুদাম সিলগালা

অর্থনীতি

সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের চার গুদাম সিলগালা

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের প্রতিষ্ঠান টস বন্ড প্রাইভেট লিমিটেডে অভিযান চালিয়ে চারটি গুদা...

২০২৬-১০-০২ ১৪:৪৫