সোমবার, ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর পক্ষে লড়াই করতে রাশিয়ায় অন্তত ৫০ হাজারেরও বেশি নতুন সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ দাবি করেছেন।

গত কাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জেলেনস্কি বলেন, “খুব শিগগিরই রাশিয়ায় কমপক্ষে ৫০ হাজার নতুন সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া। এ ব্যাপারে উভয়পক্ষের (রাশিয়া ও উত্তর কোরিয়া) চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। নতুন এই সেনাদের রাশিয়ার বিভিন্ন অঞ্চলে মোতায়েন করা হবে।”

কোথা থেকে এই তথ্য পেয়েছেন, এক্সবার্তায় তা স্পষ্ট করেননি প্রেসিডেন্ট জেলেনস্কি, তবে বলেছেন— সম্প্রতি ইউক্রেনের ভূখণ্ডে উত্তর কোরিয়ার তৈরি কিছু ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

“এটা এখন পুরোপুরি স্পষ্ট যে রাশিয়ার কাছ থেকে লাইসেন্স এবং প্রয়োজনীয় আনুষাঙ্গিক সরঞ্জাম গ্রহণ করে রাশিয়ার ভেতরেই ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য সমরাস্ত্র তৈরি করেছে”, বলেছেন জেলেনস্কি।

এক্সবার্তায় উত্তর কোরিয়ার প্রতিবেশী ও বৈরীপক্ষ দক্ষিণ কোরিয়ার কাছে সামরিক সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বলেছেন, “আমারা এমন একটি ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার কাছ থেকে সমর্থন পেতে অত্যন্ত আগ্রহী যেখানে আমাদের ঘাটতি রয়েছে, আর সেটি হলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম)।”

আরও

মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করল মেহের নিউজ

আন্তর্জাতিক

মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করল মেহের নিউজ

আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়া আয়াতুল্লাহ মোজতবা খামেনি দীর্ঘদিন ধরেই...

২০২৬-০৮-০৯ ০৮:৪৮

হরমুজ খোলার বিনিময়ে ক্ষতিপূরণ দাবি ইরানের, উদ্বিগ্ন উপসাগরীয় দেশগুলো

আন্তর্জাতিক

হরমুজ খোলার বিনিময়ে ক্ষতিপূরণ দাবি ইরানের, উদ্বিগ্ন উপসাগরীয় দেশগুলো

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিনিময়ে ক্ষতিপূরণ দাবি করছে তেহরান। ইরানের এমন দাবি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে উপসাগরীয় দ...

২০২৬-০৮-০৮ ২৩:৪০

এবার ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর ঐক্যের ডাক দিল পাকিস্তান

আন্তর্জাতিক

এবার ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর ঐক্যের ডাক দিল পাকিস্তান

ইসরায়েলি শাসনের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

২০২৬-০৮-০৮ ২৩:০৬

মশা দমনে ৬ লাখ ‘বিশেষ’ মশা ছাড়বে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

মশা দমনে ৬ লাখ ‘বিশেষ’ মশা ছাড়বে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বাসিন্দা টড মন্টগোমারি। তার বাড়ির চারপাশে সবুজ গাছপালা, ছোট্ট বাগান। হঠাৎই বাড়ির আঙিনায় ছোট এ...

২০২৬-০৮-০৮ ০৯:৩৫

ইয়েমেনে সেনা সমাবেশে হুতিদের হামলা, নিহত ৫৮

আন্তর্জাতিক

ইয়েমেনে সেনা সমাবেশে হুতিদের হামলা, নিহত ৫৮

ইরান সমর্থিত হুতিগোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইয়েমেনে ৫৮ সেনা সদস্য নিহত হয়েছেন। সামরিক সূত্রের তথ্য অনুযায়ী ট...

২০২৬-০৮-০৭ ২৩:১৭

সক্ষমতা পরীক্ষা করতে ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে রাশিয়া

আন্তর্জাতিক

সক্ষমতা পরীক্ষা করতে ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে রাশিয়া

ন্যাটোর প্রতিরোধ সক্ষমতা পরীক্ষা করতে রাশিয়া কয়েক সপ্তাহের মধ্যে জোটটির কোনো একটি সদস্য দেশে হামলা চালাতে পারে বলে সতর্ক...

২০২৬-০৮-০৭ ২২:৪৬