বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক, অগ্রণী ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ বিষয়ে ব্যাংক তিনটির পরিচালনা পর্ষদকে পৃথক চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে এ চিঠি দেয়া হয়।

চিঠি অনুযায়ী, অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মো. আনোয়ারুল ইসলাম, বিডিবিএলের এমডি মো. জসীম উদ্দিন এবং বেসিক ব্যাংকের এমডি মো. কামরুজ্জামান খানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের বিষয়ে সরকারের সুপারিশ ও সম্মতি দেয়া হয়েছে।

এমডির নিয়োগ বাতিলের বিষয়ে দেয়া চিঠিগুলোতে বলা হয়, ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে সরকারের সুপারিশ ও সম্মতি রয়েছে। এ বিষয়ে চুক্তির শর্ত ও প্রচলিত বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম গ্রহণের কথা বলা হয়েছে।

একইভাবে বেসিক ব্যাংক ও বিডিবিএলের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়েও সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবার সই করা এসব চিঠিতে সরকারের সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।

এখন সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ চুক্তিপত্র ও প্রচলিত আইন অনুযায়ী তাদের নিয়োগ বাতিলের পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করবে।

আরও

দেশে সারের সংকট নেই, বেশি দামে বিক্রি করলে ডিলারশিপ বাতিল

অর্থনীতি

দেশে সারের সংকট নেই, বেশি দামে বিক্রি করলে ডিলারশিপ বাতিল

কৃষকদের কাছে অতিরিক্ত দামে সার বিক্রি কিংবা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়...

২০২৬-০৮-২৯ ১০:০৯

দুই দিনে এলো সাড়ে ১১ কোটি ডলার, আগস্টে রেমিট্যান্স ২৪৫ কোটি

অর্থনীতি

দুই দিনে এলো সাড়ে ১১ কোটি ডলার, আগস্টে রেমিট্যান্স ২৪৫ কোটি

চলতি আগস্ট মাসের প্রথম ২৬ দিনে দেশে ২৪৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু ২৫ ও ২৬ আগস্ট—এই দুই...

২০২৬-০৮-২৮ ১৯:১২

দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত

অর্থনীতি

দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত

রাজধানীর কাঁচামালের বাজারে সবচেয়ে দামি সবজি শিম হলেও সবচেয়ে কমদামি সবজি পেঁপে। অন্যান্য সবজি কিনতে হলে গুনতে হবে কমপক্ষে...

২০২৬-০৮-২৮ ১১:২৮

২৫ থেকে ৩২ টাকায় পেঁয়াজ বিক্রি করছেন কৃষকরা, বাজারে কত

অর্থনীতি

২৫ থেকে ৩২ টাকায় পেঁয়াজ বিক্রি করছেন কৃষকরা, বাজারে কত

ফরিদপুরে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া ও ভালো ফলনে উৎপাদনও হয়েছে প্রচুর।...

২০২৬-০৮-২৭ ১১:১০

মসলা-ঘিসহ ১০ নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

অর্থনীতি

মসলা-ঘিসহ ১০ নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (স্ট্যান্ডার্ড) অনুযায়ী নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘ...

২০২৬-০৮-২৬ ১৭:০৪

বড় ঋণে অনিয়ম ঠেকাতে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি

বড় ঋণে অনিয়ম ঠেকাতে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক

বড় অঙ্কের ঋণে অনিয়ম ও জালিয়াতি ঠেকাতে ঋণের অর্থ ব্যবহারে নজরদারি বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ৫০ কোটি টাকা বা তার...

২০২৬-০৮-২৫ ১২:৫৫