বুধবার, ১০ জুন ২০২৬ ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রাঙামাটিতে বিশেষ অভিযানে নিখোঁজ প্রবাসীর স্ত্রী ও শিশু উদ্ধার

রাঙামাটিতে বিশেষ অভিযানে নিখোঁজ প্রবাসীর স্ত্রী ও শিশু উদ্ধার

রাঙামাটির কোতয়ালী থানার বিশেষ উদ্ধার অভিযানে নিখোঁজ এক প্রবাসীর স্ত্রী ও তার শিশু সন্তানকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ এপ্রিল) জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব (পিপিএম)-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন-এর নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৭ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে কোতয়ালী থানার সাধারণ ডায়েরি (জিডি নং-১৫০৭, তারিখ ২৭ মার্চ ২০২৬) অনুযায়ী নিখোঁজ শেহরিন সুলতানা শামিমা (২০) ও তার শিশু সন্তানকে উদ্ধার করা হয়। তাদের চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার বসিলা বাজার এলাকার বৌদ্ধপাড়া থেকে কৌশলে উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মা ও শিশুকে নিরাপদে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। একইসঙ্গে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই অভিযানের মাধ্যমে আবারও প্রমাণিত হলো, তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশের তৎপরতা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরও

সিলেটে হামের উপসর্গে এক শিশুর মৃত্যুসহ ৬৩ জনের  প্রাণহানি

সারা দেশ

সিলেটে হামের উপসর্গে এক শিশুর মৃত্যুসহ ৬৩ জনের প্রাণহানি

সিলেট বিভাগে গত দুই দিন কোনো মৃত্যুর খবর না থাকলেও সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে...

২০২৬-০৬-১০ ২০:০৯

রাজবাড়ীতে অস্বাস্থ্যকর ফুড প্রোডাক্টস কারখানায় অভিযান

সারা দেশ

রাজবাড়ীতে অস্বাস্থ্যকর ফুড প্রোডাক্টস কারখানায় অভিযান

খাদ্যপণ্যে ভেজাল ও অনিয়মের অভিযোগে রাজবাড়ী সদর উপজেলার অন্তরমোড় এলাকায় ‘মায়ের দোয়া ফুড প্রোডাক্টস’ নামের একটি কারখানায় অ...

২০২৬-০৬-১০ ১৯:৩৯

রাজবাড়ী খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়

সারা দেশ

রাজবাড়ী খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়

রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্র ২নং রেলগেট হয়ে বাজার প্রবেশের সড়ক সদর খাদ্য গুদামের সামনে পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। ফলে তীব্র...

২০২৬-০৬-১০ ১৯:৩৭

রোগীকে অপারেশন টেবিলে রেখে চিকিৎসকের বিদায়, দামুড়হুদার একটি ক্লিনিকে চাঞ্চল্যকর অভিযোগ, প্রাণশঙ্কায় রোগী

সারা দেশ

রোগীকে অপারেশন টেবিলে রেখে চিকিৎসকের বিদায়, দামুড়হুদার একটি ক্লিনিকে চাঞ্চল্যকর অভিযোগ, প্রাণশঙ্কায় রোগী

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের একটি বেসরকারি ক্লিনিককে ঘিরে গুরুতর অভিযোগ উঠেছে। জরায়ুর টিউমারের অস...

২০২৬-০৬-১০ ১৮:৩৪