সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

রাজস্ব ভবনে প্রবেশে দাপ্তরিক পরিচয়পত্র বাধ্যতামূলক

রাজস্ব ভবনে প্রবেশে দাপ্তরিক পরিচয়পত্র বাধ্যতামূলক

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত রাজস্ব ভবনে প্রবেশের ক্ষেত্রে আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক পরিচয়পত্র ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে রাজস্ব ভবনে বহিরাগতদের প্রবেশ বেড়ে যাওয়ায় নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় রাজস্ব ভবনে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের লক্ষ্যে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এতে রাজস্ব বোর্ড ও ভবনের অন্যান্য দপ্তরে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে দাপ্তরিক পরিচয়পত্র ব্যবহার করে রাজস্ব ভবনে প্রবেশের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিটি জাতীয় রাজস্ব বোর্ডের সংশ্লিষ্ট সব সদস্য, প্রেষণে কর্মরত কর্মকর্তা, বিভিন্ন শাখার প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এছাড়া বিজ্ঞপ্তিতে রাজস্ব ভবনে প্রবেশের ক্ষেত্রে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়েছে।

আরও

ইজিবাই ডটকম ডটবিডির আনুষ্ঠানিক যাত্রা

অর্থনীতি

সরাসরি চীন থেকে পণ্য সংগ্রহের প্রক্রিয়া সহজ করার উদ্যোগ ইজিবাই ডটকম ডটবিডির আনুষ্ঠানিক যাত্রা

চীন থেকে পণ্য সংগ্রহের প্রক্রিয়া সহজ করার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ইজিবাই ডটকম ডটবিডি (EasyBuy.com.b...

২০২৬-০৯-০৯ ২৩:০০

বিদেশি পাচার ও পারিবারিক সিন্ডিকেট: অন্ধকারে ডুবলো দেশের বিদ্যুৎ খাত

অর্থনীতি

বিদেশি পাচার ও পারিবারিক সিন্ডিকেট: অন্ধকারে ডুবলো দেশের বিদ্যুৎ খাত

সারাদেশে তীব্র ও অসহনীয় লোডশেডিংয়ে দিশেহারা জনজীবন। দেশজুড়ে বাড়ছে ক্ষোভ আর অসন্তোষ। কিন্তু এই অভূতপূর্ব বিদ্যুৎ বিপর...

২০২৬-০৯-০৯ ১২:১২

বাংলাদেশের জ্বালানি খাতে লোকসান ও বাজার সংস্কারের উদ্যোগ

অর্থনীতি

বাংলাদেশের জ্বালানি খাতে লোকসান ও বাজার সংস্কারের উদ্যোগ

জ্বালানির জ্বালাতে অস্থির সারা বিশ্ব। এর কষাঘাতে বেসামাল বাংলাদেশ। জ্বালানি সংকটে পড়ে মারাত্মক ভাবে কমে গেছে বিদ্যুৎ উৎপ...

২০২৬-০৯-০৯ ০২:০৯

তফসিলি ব্যাংকে নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থাপনার নির্দেশ

অর্থনীতি

তফসিলি ব্যাংকে নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থাপনার নির্দেশ

দেশের সব তফসিলি ব্যাংকে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও চাকরি স্থায়ীকরণের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা ও মেধাভিত্তি...

২০২৬-০৯-০৭ ১৯:৫৮