রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রাজস্থানে ভারত-মার্কিন মহড়া, M777 দিয়ে গোলাবর্ষণ

রাজস্থানে ভারত-মার্কিন মহড়া, M777 দিয়ে গোলাবর্ষণ

ভারত ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’-এর ২২তম আসরে রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে এম৭৭৭ আল্ট্রা লাইট হাওউৎজার দিয়ে লাইভ-ফায়ার অনুশীলন করেছেন দুই দেশের সেনারা।

রোববার (২০ সেপ্টেম্বর) প্রকাশিত টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এ অনুশীলনে দুই বাহিনীর আর্টিলারি সক্ষমতা, যৌথ কৌশল এবং মাঠপর্যায়ের সমন্বয় তুলে ধরা হয়। ভারতীয় সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ভারতীয় গান ক্রুরা এম৭৭৭ হাওউৎজার দিয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে গোলাবর্ষণের সক্ষমতা প্রদর্শন করেন।

লাইভ-ফায়ার অনুশীলনের আগে এম৭৭৭ হাওউৎজারের ব্যবহার ও মোতায়েন নিয়ে একটি লেকচার-কাম-ডেমনস্ট্রেশন অনুষ্ঠিত হয়। এতে কামানের অবস্থান নির্ধারণ, স্থানীয় প্রতিরক্ষা সমন্বয়, প্রতিপক্ষের গোলাবর্ষণের সময় বিকল্প অবস্থানে সরে যাওয়া এবং গোলাবর্ষণের পর দ্রুত অবস্থান পরিবর্তনের মতো কৌশল নিয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুশীলন শেষে সফররত মার্কিন সেনারা ভারতীয় সেনাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় এম৭৭৭ হাওউৎজার ব্যবহারের অভিজ্ঞতা, কৌশল এবং মাঠপর্যায়ের কার্যপদ্ধতি নিয়ে দুই বাহিনীর সদস্যদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় হয়।

এম৭৭৭ একটি ১৫৫ মিমি আল্ট্রা-লাইট হাওউৎজার। তুলনামূলক কম ওজনের কারণে এটি দ্রুত মোতায়েন ও অবস্থান পরিবর্তনের ক্ষেত্রে সুবিধাজনক। মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে এই অস্ত্রের প্রদর্শন ‘যুদ্ধ অভ্যাস’ মহড়ায় আধুনিক অস্ত্রব্যবস্থা ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের ওপর গুরুত্বের বিষয়টিও তুলে ধরেছে।

ভারত ও যুক্তরাষ্ট্রের ২২তম যৌথ সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’ শুরু হয়েছে ১৫ সেপ্টেম্বর। দুই সপ্তাহের এ মহড়া একই সঙ্গে উত্তরাখণ্ডের অউলি ফরেন ট্রেনিং নোড এবং রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত হচ্ছে। এতে দুই দেশের প্রায় ৬০০ করে সেনাসদস্য অংশ নিচ্ছেন।

মহড়াটির লক্ষ্য দুই দেশের সেনাবাহিনীর যৌথ সক্ষমতা ও আন্তঃকার্যক্ষমতা বাড়ানো, পাশাপাশি বিভিন্ন ভূখণ্ডে সমন্বিত সামরিক কার্যক্রম পরিচালনার দক্ষতা উন্নত করা। ড্রোন, স্বয়ংক্রিয় ব্যবস্থা এবং আধুনিক অস্ত্রব্যবস্থার ব্যবহারও এবারের মহড়ার গুরুত্বপূর্ণ অংশ।

আরও

মীরসরাই উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিনের অর্থায়নে রাস্তার সিসি ঢালাই

সারা দেশ

মীরসরাই উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিনের অর্থায়নে রাস্তার সিসি ঢালাই

মীরসরাই উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চুনি মাঝি বাড়ির রাস্তা ঢালাই কাজ উদ্বোধন করা হয়েছে। রাস্তাটি মীরস...

২০২৬-০৯-২০ ১৯:৪২

গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও!

সারা দেশ

গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও!

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সিএনবি মোড় এলাকায় অবস্থিত ‘জাফর হোমিও হল’ নামের একটি প্রতিষ্ঠানে চলছে রমরমা অপচিকিৎসা বাণিজ্য।...

২০২৬-০৯-২০ ১৮:১৭

মেঘনায় গোসল করতে নেমে জমজ দুই ভাইসহ তিন স্কুলছাত্র নিখোঁজ

সারা দেশ

মেঘনায় গোসল করতে নেমে জমজ দুই ভাইসহ তিন স্কুলছাত্র নিখোঁজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে তিন স্কুলছাত্র নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জমজ দুই...

২০২৬-০৯-২০ ১৮:১২

৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগে সংবাদ সম্মেলন

সারা দেশ

৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগে সংবাদ সম্মেলন

রাজশাহীর মোহনপুরে কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটের দোকানঘর বরাদ্দ বাবদ বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ, নৈশআঁধারে দোকান দখল-চুর...

২০২৬-০৯-২০ ১৮:১১

মঠবাড়িয়ায় পৌর এলাকায় কোটি টাকা ব্যয়ে স্থাপিত ডাস্টবিন অকেজো, শহরে ছড়াচ্ছে আবর্জনা

সারা দেশ

মঠবাড়িয়ায় পৌর এলাকায় কোটি টাকা ব্যয়ে স্থাপিত ডাস্টবিন অকেজো, শহরে ছড়াচ্ছে আবর্জনা

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রায় এক কোটি টাকা ব্যয়ে স্থাপন করা ২৬১টি স্টেইনলেস স্টিল ডাস্...

২০২৬-০৯-২০ ১৮:০৯