রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রাজশাহীতে শিশু রামিসা হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল

রাজশাহীতে শিশু রামিসা হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল

রাজশাহীতে শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা, চাঁদাবাজি ও দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একই দাবিতে পৃথক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

শুক্রবার (২২ মে) জুম্মার নামাজের পর নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট থেকে ইসলামী ছাত্রশিবিরের একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড়ে এসে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ড দেশবাসীকে স্তম্ভিত করেছে। তারা ধর্ষণকারীদের দ্রুত বিচার নিশ্চিত এবং প্রকাশ্যে ফাঁসি কার্যকরের জোর দাবি জানান। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি অনতিবিলম্বে অপরাধীদের বিচারের আওতায় না আনে এবং জনসমক্ষে ফাঁসি কার্যকর না করে, তবে সাধারণ জনগণ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

বক্তারা আরও অভিযোগ করেন, বর্তমান আইনি প্রক্রিয়ায় বিচার পেতে দীর্ঘসূত্রতার কারণে ন্যায়বিচার নিশ্চিত হচ্ছে না। এ সময় তারা দেশের প্রচলিত আইনের পরিবর্তে ইসলামী শরিয়া অনুযায়ী বিচার ব্যবস্থা কার্যকর করার দাবি জানান। এছাড়া কোনো প্রকার রাজনৈতিক বা ব্যক্তিগত পক্ষপাতিত্ব ছাড়াই ধর্ষকদের আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মোস্তাকুর রহমান জাহিদ, মহানগর সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন, প্রকাশনা সম্পাদক নাজির আহমেদ সুপ্ত, দপ্তর সম্পাদক মো. জহির রায়হান, প্রচার ও মিডিয়া সম্পাদক মো. মাহমুদুল হাসান মাসুম এবং আইটি সম্পাদক মো. আবু তালহাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

একই দাবিতে নগরীর জিরোপয়েন্টে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। সমাবেশে বক্তারা রামিসা হত্যাকারীর সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, অপরাধীকে জনসম্মুখে কঠোর শাস্তি দিতে হবে। বক্তারা এ সময় মহানবী (সা.)-এর আদর্শ অনুযায়ী দেশ পরিচালনার আহ্বান জানান। তারা অপরাধীর বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করে তাকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে রাখার দাবি জানান।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘চাঁদা লাগলে চাঁদা নে, ধর্ষককে ফাঁসি দে’ আমার বোন ধর্ষিতা কেন প্রশাসন জবাব দে, অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, ধর্ষকের বিরুদ্ধে ডাইরেক্ট একশন, বিচারের নামে প্রহসন মানিনা মানবো না, আমার বোন কবরে ধর্ষক কেন বাহিরে,  ফাঁসি ফাঁসি ফাঁসি চাই ধর্ষকের ফাঁসি চাই। রামিসার রক্ত বৃথা যেতে দেব না বিভিন্ন স্লোগানে মুখতির ছিলো বিক্ষোভ মিছিলটি।

আরও

নিরাপত্তা ঝুঁকি থাকলেও কাতারের দেওয়া বিমানে আয়ারল্যান্ড যাবেন ট্রাম্প

সারা দেশ

নিরাপত্তা ঝুঁকি থাকলেও কাতারের দেওয়া বিমানে আয়ারল্যান্ড যাবেন ট্রাম্প

কাতারের দেওয়া নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানেই আগামী সপ্তাহে আয়ারল্যান্ড সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ত...

২০২৬-০৯-০৫ ২০:৩২

গাইবান্ধায় জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা : বর্ণাঢ্য র‌্যালি

সারা দেশ

গাইবান্ধায় জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা : বর্ণাঢ্য র‌্যালি

গাইবান্ধা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন জেলা শাখার (রেজি: নং রাজ-১৩১৮) উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ।

২০২৬-০৯-০৫ ২০:২৪

শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন করতে হবে: ত্রানমন্ত্রী দুলু

সারা দেশ

শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন করতে হবে: ত্রানমন্ত্রী দুলু

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সঠিক গতিবিধি পর্যবেক্ষণের জন্য প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা স্থাপন এবং শিক...

২০২৬-০৯-০৫ ২০:২৩

পাংশায় ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

সারা দেশ

পাংশায় ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

রাজবাড়ীর পাংশায় রেললাইনে উঠে পড়া তিন বছরের শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়...

২০২৬-০৯-০৫ ২০:০২

গাইবান্ধায় শিশু শিক্ষার্থী ধর্ষণ চেষ্টা মামলায় কারাগারে বৃদ্ধ মজিবর

সারা দেশ

গাইবান্ধায় শিশু শিক্ষার্থী ধর্ষণ চেষ্টা মামলায় কারাগারে বৃদ্ধ মজিবর

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চকলেট খাওয়ানোর প্রলোভন দিয়ে আট বছরে এক শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযোগে মজিবর রহমান ( ৬৫) ন...

২০২৬-০৯-০৫ ১৯:৫০