রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রাজশাহীর পুঠিয়ায় ড্রামট্রাকের চাপায় পথচারী নিহত; ট্রাকে আগুন

রাজশাহীর পুঠিয়ায় ড্রামট্রাকের চাপায় পথচারী নিহত; ট্রাকে আগুন

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজার এলাকায় দ্রুতগামী ড্রামট্রাকের চাপায় আক্কাস আলী খলিফা (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ করে দুটি ড্রামট্রাকে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ জনতা। এ সময় হাইওয়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর এবং সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয়দের রোষানলের শিকার হন সাংবাদিকরা।

মঙ্গলবার সকাল ৭টার দিকে বিড়ালদহ মাজার সংলগ্ন মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ড্রামট্রাক আক্কাস আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই পথচারী নিহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন এবং ঘাতক ড্রামট্রাকটিকে আটকে ফেলেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকার শত শত মানুষ মহাসড়কে নেমে আসেন এবং দীর্ঘক্ষণ যান চলাচল অবরোধ করে রাখেন। এ সময় বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকসহ দুটি ড্রামট্রাকে আগুন ধরিয়ে দেন। উত্তেজিত জনতা একপর্যায়ে পুলিশকেও ঘটনাস্থলে আসতে বাধা প্রদান করেন।

এদিকে, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয়দের রোষানলে পড়েন উপস্থিত সাংবাদিকরা। এ সময় উত্তেজিত জনতা এক সাংবাদিকের ওপর চড়াও হন এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙে ফেলেন।
পরবর্তীতে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। শুরুতে তারা জনরোষের কারণে বাধার সম্মুখীন হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত তৎপরতা চালিয়ে ট্রাকের আগুন নিভিয়ে ফেলেন।

পুলিশ জানিয়েছে, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

আরও

নিরাপত্তা ঝুঁকি থাকলেও কাতারের দেওয়া বিমানে আয়ারল্যান্ড যাবেন ট্রাম্প

সারা দেশ

নিরাপত্তা ঝুঁকি থাকলেও কাতারের দেওয়া বিমানে আয়ারল্যান্ড যাবেন ট্রাম্প

কাতারের দেওয়া নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানেই আগামী সপ্তাহে আয়ারল্যান্ড সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ত...

২০২৬-০৯-০৫ ২০:৩২

গাইবান্ধায় জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা : বর্ণাঢ্য র‌্যালি

সারা দেশ

গাইবান্ধায় জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা : বর্ণাঢ্য র‌্যালি

গাইবান্ধা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন জেলা শাখার (রেজি: নং রাজ-১৩১৮) উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ।

২০২৬-০৯-০৫ ২০:২৪

শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন করতে হবে: ত্রানমন্ত্রী দুলু

সারা দেশ

শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন করতে হবে: ত্রানমন্ত্রী দুলু

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সঠিক গতিবিধি পর্যবেক্ষণের জন্য প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা স্থাপন এবং শিক...

২০২৬-০৯-০৫ ২০:২৩

পাংশায় ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

সারা দেশ

পাংশায় ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

রাজবাড়ীর পাংশায় রেললাইনে উঠে পড়া তিন বছরের শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়...

২০২৬-০৯-০৫ ২০:০২

গাইবান্ধায় শিশু শিক্ষার্থী ধর্ষণ চেষ্টা মামলায় কারাগারে বৃদ্ধ মজিবর

সারা দেশ

গাইবান্ধায় শিশু শিক্ষার্থী ধর্ষণ চেষ্টা মামলায় কারাগারে বৃদ্ধ মজিবর

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চকলেট খাওয়ানোর প্রলোভন দিয়ে আট বছরে এক শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযোগে মজিবর রহমান ( ৬৫) ন...

২০২৬-০৯-০৫ ১৯:৫০