শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

পুতিনকে সামরিক আগ্রাসন বন্ধের আহ্বান ট্রাম্পের

পুতিনকে সামরিক আগ্রাসন বন্ধের আহ্বান ট্রাম্পের

ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউরোপজুড়ে সামরিক আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ধারণা, এ ধরনের তৎপরতা বন্ধ হলে মস্কো ও কিয়েভের মধ্যে দ্রুত সমঝোতায় পৌঁছানো সম্ভব হতে পারে।

বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, গত সপ্তাহে চীনে পুতিনের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন তিনি। ওই আলোচনায় ইউরোপের বিভিন্ন ভূখণ্ডে সামরিক আগ্রাসন বন্ধ করার প্রয়োজনীয়তার কথা বলেছেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের ভাষ্য, ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, প্রতি মাসে হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছেন; এটি ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাত। আলোচনার মাধ্যমে দ্রুত যুদ্ধ বন্ধের পথ খুঁজে বের করতে চান তিনি।

তবে পুতিনকে ঠিক কোন কোন সামরিক কর্মকাণ্ড বন্ধ করতে বলেছেন, তা স্পষ্ট করেননি ট্রাম্প। তাঁর বক্তব্যে ‘ইউরোপজুড়ে সামরিক আগ্রাসন’ বলতে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের বাইরের এলাকাগুলোর বিষয়ও ইঙ্গিত করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক সামরিক অভিযান শুরুর পর থেকে ইউরোপের বিভিন্ন দেশ মস্কোর বিরুদ্ধে নানা ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ করে আসছে। তবে ট্রাম্পের সাম্প্রতিক আহ্বানের পর রাশিয়ার পক্ষ থেকে কী প্রতিক্রিয়া এসেছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

ট্রাম্প দীর্ঘদিন ধরেই আলোচনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি চান বলে বলে আসছেন। এবার পুতিনের সঙ্গে আলোচনার কথা প্রকাশ করে তিনি সেই কূটনৈতিক প্রচেষ্টার ওপরই নতুন করে জোর দিলেন।

আরও

পুতিনের সঙ্গে করমর্দন, মুরগির মাংসে আপ্যায়ন—ট্রাম্পের এশিয়া সফরে নানা নাটকীয়তা

আন্তর্জাতিক

পুতিনের সঙ্গে করমর্দন, মুরগির মাংসে আপ্যায়ন—ট্রাম্পের এশিয়া সফরে নানা নাটকীয়তা

এশিয়া সফরের দ্বিতীয় দিনটি যেন নানা দৃশ্যপটের মধ্য দিয়ে কাটালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে রুশ প্...

২০২৬-১১-১৯ ১০:৩৫

ট্রাম্প–বাইডেনকে হত্যার ষড়যন্ত্র, পাকিস্তানি নাগরিকের ২৭ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক

ট্রাম্প–বাইডেনকে হত্যার ষড়যন্ত্র, পাকিস্তানি নাগরিকের ২৭ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনসহ দেশটির শীর্ষ কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্রে জড়ি...

২০২৬-১১-১৮ ১০:৪৭

পুরোনো যোগাযোগব্যবস্থার ত্রুটিতে যুক্তরাষ্ট্রের আকাশপথে বিপর্যয়

আন্তর্জাতিক

পুরোনো যোগাযোগব্যবস্থার ত্রুটিতে যুক্তরাষ্ট্রের আকাশপথে বিপর্যয়

একটি রক্ষণাবেক্ষণকাজ, আর তাতেই কার্যত থমকে গেল যুক্তরাষ্ট্রের আকাশপথ। পুরোনো তামার তারের যোগাযোগব্যবস্থা বদলে ফাইবার কেব...

২০২৬-১১-১৫ ১০:৪৪

চীনে ঐতিহাসিক বৈঠকে তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী

আন্তর্জাতিক

চীনে ঐতিহাসিক বৈঠকে তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী

যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের নেতাদের মধ্যে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠক হতে যাচ্ছে। আগামী সপ্তাহে চীনের শেনজেনে এ বৈঠক...

২০২৬-১১-১৪ ১০:১৬

যুদ্ধ থামার ইঙ্গিত ট্রাম্পের, ইরানের শর্তে আটকে শান্তির পথ

আন্তর্জাতিক

যুদ্ধ থামার ইঙ্গিত ট্রাম্পের, ইরানের শর্তে আটকে শান্তির পথ

যুদ্ধের দামামা কিছুটা স্তিমিত, কিন্তু শান্তির দরজা এখনো পুরোপুরি খোলেনি। আট মাস ধরে চলা যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পর মার...

২০২৬-১১-১০ ১৯:৩৭

চার দেশে ব্যালট বিপ্লব, কর্তৃত্ববাদের বিরুদ্ধে গণতন্ত্রের নতুন বার্তা

আন্তর্জাতিক

চার দেশে ব্যালট বিপ্লব, কর্তৃত্ববাদের বিরুদ্ধে গণতন্ত্রের নতুন বার্তা

বিশ্বের চার প্রান্তে সাম্প্রতিক চারটি নির্বাচনে বড় ধাক্কা খেয়েছেন কর্তৃত্ববাদী প্রবণতার নেতারা। ব্রাজিল, সার্বিয়া, ইসরায়...

২০২৬-১১-১০ ১১:৫৩