সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

পুতিন–এএফডি বৈঠক আয়োজনের চেষ্টা; নর্ড স্ট্রিম পাইপলাইন চালুর পরিকল্পনা ঘিরে বিতর্ক

পুতিন–এএফডি বৈঠক আয়োজনের চেষ্টা; নর্ড স্ট্রিম পাইপলাইন চালুর পরিকল্পনা ঘিরে বিতর্ক

ইউরোপের বৃহত্তম অর্থনীতি জার্মানিকে সস্তা জ্বালানির চাকা ফেরাতে এবং রাশিয়ার পাইপলাইন গ্যাস আমদানি পুনরায় শুরু করতে ভ্লাদিমির পুতিনের শীর্ষ অর্থনৈতিক দূতের সঙ্গে একটি বিশেষ বৈঠকে বসতে যাচ্ছে জার্মানির চরম ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি)। বিষয়টির সঙ্গে সম্পর্কিত দুটি বিশ্বস্ত সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

পরিকল্পিত এই বৈঠকটি আগামী বছরের মার্চ মাসে অনুষ্ঠিত হতে পারে। সেখানে রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ উপদেষ্টা ও রাশিয়ার সোভারেন ওয়েলথ ফান্ডের প্রধান কিরিল দিমিত্রিভ অংশ নেবেন। অন্যদিকে এএফডির পক্ষে থাকবেন দলের দুই শীর্ষ সহ-সভাপতি অ্যালিস ওয়াইডেল ও তিনো ক্রুপাল্লা। তবে মূল বৈঠকটি আলোর মুখ দেখার আগে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি নির্দিষ্ট শান্তি ফ্রেমওয়ার্ক বা চুক্তিতে পৌঁছানো বাধ্যতামূলক শর্ত হিসেবে রাখা হয়েছে। প্রস্তাবিত এই শীর্ষ সম্মেলনের সম্ভাব্য স্থান হিসেবে সংযুক্ত আরব আমিরাত, ভারত বা ইসরাইলের নাম বিবেচনা করা হচ্ছে।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক আক্রমণের পর ইউরোপের ওপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞার আগে জার্মানির গ্যাস চাহিদার অর্ধেকেরও বেশি জোগান দিত রাশিয়া। সাম্প্রতিক সময়ে ইউক্রেন যুদ্ধের জেরে নর্ড স্ট্রিম পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ার পর জার্মান অর্থনীতি নজিরবিহীন মন্দার মুখোমুখি হয়। এএফডির সহ-সভাপতি অ্যালিস ওয়াইডেল স্পষ্ট ভাষায় রয়টার্সকে জানান, উচ্চ জ্বালানি মূল্যের সংকট থেকে জার্মানির শিল্প খাতকে বাঁচাতে রাশিয়ার সস্তা গ্যাস আমদানির ওপর থেকে বয়কট তুলে নেওয়ার কোনো বিকল্প নেই।

তবে জার্মানির মূলধারার রাজনীতিকেরা এই সম্ভাব্য বৈঠককে ‘রাষ্ট্রদ্রোহিতা’ এবং দেশের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে অভিহিত করেছেন। জার্মানির সাবেক জ্বালানিনীতি বিষয়ক গ্রিন পার্টির আইনপ্রণেতা মাইকেল কেলনার তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জার্মানি কোনোভাবেই নতুন করে রাশিয়ার ওপর নির্ভরশীল হতে পারে না। পুতিন এএফডিকে নিজের রাজনৈতিক উদ্দেশ্যে দাবার ঘুটি হিসেবে ব্যবহার করছেন।’ ক্ষমতাসীন ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটদের পার্লামেন্ট সদস্য রোদেরিখ কিয়েসেওয়েটারও হুঁশিয়ারি দিয়ে বলেন, নর্ড স্ট্রিম পুনরায় চালুর যেকোনো উদ্যোগ ইউরোপীয় নিরাপত্তার জন্য একটি বিপর্যয় ডেকে আনবে এবং জার্মানিকে মিত্রদের থেকে নিঃসঙ্গ করে দেবে।

আরও

যুক্তরাষ্ট্র বদলে যাচ্ছে, টের পাচ্ছেন কী?

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র বদলে যাচ্ছে, টের পাচ্ছেন কী?

মার্কিন মধ্যবর্তী নির্বাচন সাধারণত দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য, প্রেসিডেন্টের জনপ্রিয়তা এবং কংগ্রেসের নি...

২০২৬-১১-০৫ ১৭:০৮

প্রথম মুসলিম সিনেটর, কংগ্রেস সদস্য-যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মুসলিম ও আরব-আমেরিকানদের জয়জয়কার

আন্তর্জাতিক

প্রথম মুসলিম সিনেটর, কংগ্রেস সদস্য-যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মুসলিম ও আরব-আমেরিকানদের জয়জয়কার

যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে মুসলিম ও আরব-আমেরিকান প্রার্থীরা অভূতপূর্ব সাফল্য পেয়েছেন। এর মধ্য দিয়ে দে...

২০২৬-১১-০৫ ১২:২২

ডেমোক্র্যাটদের জয়ে বদলে যাচ্ছে ওয়াশিংটনের ক্ষমতার ভারসাম্য

আন্তর্জাতিক

ডেমোক্র্যাটদের জয়ে বদলে যাচ্ছে ওয়াশিংটনের ক্ষমতার ভারসাম্য

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্...

২০২৬-১১-০৪ ২২:০৪

যেভাবে ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে পরিণত হলো আম্বানির জিও

আন্তর্জাতিক

যেভাবে ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে পরিণত হলো আম্বানির জিও

ভারতের আর্থিক রাজধানী মুম্বাইয়ে এ সপ্তাহে জমকালো আয়োজন করেছেন এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। ছিল ডিজে পরিবেশনা,...

২০২৬-১১-০১ ১৮:০৮

সৌদি-হুথি সংঘাত: বিদ্রোহীরা কী রুশ স্যাটেলাইট ব্যবহার করছে?

আন্তর্জাতিক

সৌদি-হুথি সংঘাত: বিদ্রোহীরা কী রুশ স্যাটেলাইট ব্যবহার করছে?

রাশিয়ার স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য ব্যবহার করে সৌদি আরবের সামরিক ও জ্বালানি অবকাঠামোয় হামলা চালাতে সহায়তা পাচ্ছে ইরান-সম...

২০২৬-১১-০১ ১৮:০৩

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে অভিযান, আটক ২০ বাংলাদেশি

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে অভিযান, আটক ২০ বাংলাদেশি

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চৌ কিট মার্কেট এলাকায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে ২০ বাংলাদেশিসহ ১৮১ জন বিদেশি নাগরিককে...

২০২৬-১১-০১ ১৪:৫৯