মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

পুলিশে ১৪ হাজার ৪০০ নতুন পদ সৃজনের উদ্যোগ

পুলিশে ১৪ হাজার ৪০০ নতুন পদ সৃজনের উদ্যোগ

বাংলাদেশ পুলিশে নতুন করে ৪ হাজার নিরস্ত্র সাব-ইন্সপেক্টর (এসআই), ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সব মিলিয়ে পুলিশের জনবল বাড়াতে ১৪ হাজার ৪০০ নতুন পদ সৃজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বের আগে রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিনের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশের জনবল বৃদ্ধির লক্ষ্যে ৪ হাজার নিরস্ত্র এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পদ সৃজিত হলে দেশের অন্যান্য এলাকার পাশাপাশি রংপুর জেলাতেও পুলিশের জনবল বাড়বে।

এর আগে চলতি বছরের মার্চে ৪ হাজার নিরস্ত্র এসআই পদ সৃজনের প্রস্তাব নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সময়ে ১০ হাজার কনস্টেবল নিয়োগের প্রক্রিয়াও এগিয়ে নেওয়ার কথা জানানো হয়েছিল।

পাঁচ বছরে যানবাহন ও জলযানের ঘাটতি পূরণ

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে পুলিশের যানবাহন ও জলযানের ঘাটতি পূরণ করা হবে। উন্নত অর্গানোগ্রাম ও সরঞ্জামভুক্ত প্রয়োজনীয় যানবাহন ও জলযান রাজস্ব বাজেটের আওতায় কেনা হবে।

পুলিশের জনবল ও সরঞ্জাম বাড়ানোর এ উদ্যোগের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীর সক্ষমতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরও

ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০-এর কাছাকাছি, এক দিনে প্রাণ গেল ৮ জনের

জাতীয়

ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০-এর কাছাকাছি, এক দিনে প্রাণ গেল ৮ জনের

দেশে ডেঙ্গুর প্রকোপ কমার কোনো লক্ষণ নেই। বরং মৃত্যুর সংখ্যা ৫০০ ছুঁই ছুঁই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের...

২০২৬-১১-১৫ ১৮:২৫

রমজানের বাজার সামলাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা

জাতীয়

রমজানের বাজার সামলাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে মূল্যবৃদ্ধির চাপ কমাতে ১০টি পণ্য আমদানিতে...

২০২৬-১১-১১ ১৫:০২

আজও শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত সাভার-আশুলিয়া, বন্ধ কয়েকটি কারখানা

জাতীয়

আজও শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত সাভার-আশুলিয়া, বন্ধ কয়েকটি কারখানা

নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল। বুধবার (১১...

২০২৬-১১-১১ ১৫:০১

অপরাধীর হাতে এআই: ঠেকাতে পুলিশের সক্ষমতা কতটা?

জাতীয়

অপরাধীর হাতে এআই: ঠেকাতে পুলিশের সক্ষমতা কতটা?

ভিডিওতে যার মুখ দেখা যাচ্ছে, ভিডিওটি হয়তো তিনি তৈরি করেননি। যে কণ্ঠে টাকা চাওয়া হচ্ছে, সেটিও হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্ত...

২০২৬-১১-১১ ১৪:৫৬

ইউরোপ-আমেরিকার বাইরে পোশাক রফতানিতে বড় চমক

জাতীয়

ইউরোপ-আমেরিকার বাইরে পোশাক রফতানিতে বড় চমক

বাংলাদেশের তৈরি পোশাকের (আরএমজি) রফতানিতে নতুন সম্ভাবনা তৈরি করছে ইউরোপ-আমেরিকার বাইরের বাজারগুলো। প্রচলিত বাজারের বাইরে...

২০২৬-১১-১১ ১৪:৫১