রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পুলিশ ও সেনা কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, প্রতারক গ্রেফতার

পুলিশ ও সেনা কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, প্রতারক গ্রেফতার

পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম এবং ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা ও অর্থ দাবির অভিযোগে মো. শরিফুল ইসলাম (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন রানীনগর পানির ট্যাংকির একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজ শুক্রবার দুপুরে ​র‍্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

​র‍্যাব জানায়, গ্রেফতারকৃত শরিফুল ইসলাম বরিশালের রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম এন্ড অপস) মো. হুমায়ুন কবীরের নাম, পদবি ও ছবি ব্যবহার করে অন্যের নামে নিবন্ধিত সিমকার্ড দিয়ে ‘Additional DIG Humayun’ নামের একটি ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খোলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, এই আইডি ব্যবহার করে সে প্রশাসন ক্যাডার, পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ও দায়রা জজ এবং আইনজীবীদের ফোন ও মেসেজ দিয়ে বিভিন্ন মামলার ভয় দেখিয়ে টাকা দাবি করত।

শরিফুল রাজশাহী ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে দীর্ঘদিন ধরে এই অনলাইন প্রতারণা চালিয়ে আসছে। ইতিপূর্বে পুলিশ অফিসারের পরিচয়ে অনুরূপ প্রতারণার অভিযোগে বিভিন্ন থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে এসব মামলায় গ্রেফতার হয়ে পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ে।

​র‍্যাবের অভিযানে তার ভাড়া বাসা থেকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজের অপরাধের কথা স্বীকার করেছে। এই ঘটনায় তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

 

আরও

নিরাপত্তা ঝুঁকি থাকলেও কাতারের দেওয়া বিমানে আয়ারল্যান্ড যাবেন ট্রাম্প

সারা দেশ

নিরাপত্তা ঝুঁকি থাকলেও কাতারের দেওয়া বিমানে আয়ারল্যান্ড যাবেন ট্রাম্প

কাতারের দেওয়া নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানেই আগামী সপ্তাহে আয়ারল্যান্ড সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ত...

২০২৬-০৯-০৫ ২০:৩২

গাইবান্ধায় জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা : বর্ণাঢ্য র‌্যালি

সারা দেশ

গাইবান্ধায় জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা : বর্ণাঢ্য র‌্যালি

গাইবান্ধা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন জেলা শাখার (রেজি: নং রাজ-১৩১৮) উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ।

২০২৬-০৯-০৫ ২০:২৪

শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন করতে হবে: ত্রানমন্ত্রী দুলু

সারা দেশ

শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন করতে হবে: ত্রানমন্ত্রী দুলু

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সঠিক গতিবিধি পর্যবেক্ষণের জন্য প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা স্থাপন এবং শিক...

২০২৬-০৯-০৫ ২০:২৩

পাংশায় ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

সারা দেশ

পাংশায় ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

রাজবাড়ীর পাংশায় রেললাইনে উঠে পড়া তিন বছরের শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়...

২০২৬-০৯-০৫ ২০:০২

গাইবান্ধায় শিশু শিক্ষার্থী ধর্ষণ চেষ্টা মামলায় কারাগারে বৃদ্ধ মজিবর

সারা দেশ

গাইবান্ধায় শিশু শিক্ষার্থী ধর্ষণ চেষ্টা মামলায় কারাগারে বৃদ্ধ মজিবর

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চকলেট খাওয়ানোর প্রলোভন দিয়ে আট বছরে এক শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযোগে মজিবর রহমান ( ৬৫) ন...

২০২৬-০৯-০৫ ১৯:৫০