বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

প্রতিশোধের আগুনে পুড়ল ২৪ কোটি রুপির সম্পদ

প্রতিশোধের আগুনে পুড়ল ২৪ কোটি রুপির সম্পদ

গত ৮ সেপ্টেম্বর দিবাগত রাতে এক ভয়াবহ আগুনে পুড়ে যায় ভারতের গুজরাটের সুরাটের শ্যাম সঙ্গিনী টেক্সটাইল মার্কেট। আগুনে ১৪টি দোকান পুরোপুরি পুড়ে যায়।

তাতে ছাই হয়ে যায় ২৪ কোটি রুপির কাপড়। প্রাথমিকভাবে একে দুর্ঘটনা হিসেবেই ভেবেছিল সবাই। কিন্তু পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে এক ভয়াবহ প্রতিশোধের গল্প। 

চাকরিচ্যুত এক হিসাবরক্ষক তার মালিকের ওপর প্রতিশোধ নিতে পুড়িয়ে দিয়েছে পুরো মার্কেট।

সেই হিসাবরক্ষকের দাবি, নিয়োগকর্তার কাছে তার বেতনের ১০ হাজার রুপি পাওনা ছিল। এই ১০ হাজার রুপির জন্যই সে ২৪ কোটি রুপির সম্পদ পুড়িয়ে দিয়েছে। এর জন্য সে খরচ করেছে মাত্র দেড়শ রুপির পেট্রল আর ম্যাচের দুটি কাঠি। 

মঙ্গলবার গুজরাটের সুরাটের পুলিশ এমনটাই জানিয়েছে।

প্রাথমিকভাবে যে অগ্নিকাণ্ডটিকে একটি সাধারণ দুর্ঘটনা বলে মনে করা হয়েছিল, তদন্তের পর তা একটি বড় অপরাধ হিসেবে সামনে আসে। এর সূত্র ধরে ক্রাইম ব্রাঞ্চ বিনোদ পণ্ডিত সাভলে নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

মামলাটির রহস্য উন্মোচন হয় যখন সিকিউরিটি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মুখ ঢাকা এক ব্যক্তি গত ৮ সেপ্টেম্বরের রাতে শ্যাম সঙ্গিনী টেক্সটাইল মার্কেটের একটি দোকানের বাইরে কাপড়ের পার্সেল থেকে আগুন ধরাচ্ছে। পুলিশ জানায়, এই আগুন পরবর্তীতে অন্তত ১৪টি দোকানে ছড়িয়ে পড়ে এবং প্রায় ২৪ কোটি টাকার কাপড় ভস্মীভূত করে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) করণরাজ বাঘেলা জানান, সাভলে ২০২৬ সালের এপ্রিল মাস থেকে শুরু করে প্রায় তিন মাস মার্কেটটির ৬৩৯ নম্বর দোকানে কাজ করেছিল।

অ্যাকাউন্টসের কাজ সঠিকভাবে সামলাতে না পারায় গত জুনে তাকে কাজ ছাড়তে হয়েছিল বলে এই কর্মকর্তা যোগ করেন।

পুলিশ জানিয়েছে, সাভলের দাবি ছিল যে তাঁর প্রাক্তন মালিকের কাছে তিনি ১০ হাজার রুপি পাবে এবং সে মালিককে একটি উচিত শিক্ষা দিতে চেয়েছিল। সাভলে একটি প্লাস্টিকের ব্যাগ ও বোতলে করে কাছের একটি গ্রামের পেট্রল পাম্প থেকে প্রায় ১৫০ টাকার পেট্রল কেনে। এরপর ৮ সেপ্টেম্বর রাত ৯টার দিকে সে মার্কেটে প্রবেশ করে। সাভলে পাঁচতলার সিঁড়ির কাছে লুকিয়ে থাকে। রাত সাড়ে ১২টার দিকে মার্কেট যখন জনশূন্য হয়ে পড়ে, তখন সে নিজের সাবেক কর্মস্থল সেই দোকানটির দিকে যায়।

ক্রাইম ব্রাঞ্চের উদ্ধার করা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুখে সাদা কাপড় বাঁধা এবং কাঁধে একটি ব্যাগ ঝোলানো অবস্থায় অভিযুক্ত ব্যক্তি মার্কেটের ষষ্ঠ তলায় পৌঁছায়। সে এলাকাটি পর্যবেক্ষণ করে। ব্যাগ থেকে একটি পেট্রোল ভর্তি বোতল বের করে এবং দোকানের বাইরে রাখা কাপড়ের বাক্স ও পার্সেলের ওপর তা ঢেলে দেয়। দেশলাই কাঠি দিয়ে সেগুলোতে আগুন ধরানোর তার প্রথম চেষ্টা ব্যর্থ হয়েছিল; দ্বিতীয় চেষ্টায় কাপড়ে আগুন ধরে যায়।

ফুটেজে দেখা গেছে, আগুনের শিখা ওপরে ওঠার সঙ্গে সঙ্গে সে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। তাঁর পরিকল্পনা সফল হয়েছে কি না তা নিশ্চিত করতে সে একবার পিছন ফিরেও তাকিয়েছিল।

প্রচুর পরিমাণে কাপড় এবং প্যাকিং সামগ্রী থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকটি দোকানকে গ্রাস করে। পুলিশ জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের কয়েক ঘণ্টা সময় লেগেছিল।

অগ্নিকাণ্ডের এই ঘটনার পর সারোলি এলাকার পুলিশ এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করে। পুলিশ জানিয়েছে, বেশ কয়েকটি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ক্রাইম ব্রাঞ্চ অভিযুক্তের মার্কেটে প্রবেশ থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত পুরো যাতায়াতের পথটির একটি চিত্র দাঁড় করায়। এই ফুটেজের সূত্র ধরেই তদন্তকারীরা ডিন্ডোলির বিলিপত্র রেসিডেন্সির বাসিন্দা সাভলের সন্ধান পান।

পুলিশের মতে, ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর এবং সাভলে যখন জানতে পারে যে একটি এফআইআর দায়ের করা হয়েছে, তখন সে তার মোবাইল ফোনটি বন্ধ করে দেয় এবং স্ত্রী ও সন্তানকে নিয়ে সুরাট ছেড়ে চলে যায়। প্রথমে সে রাজস্থানের খাতু শ্যাম মন্দিরে যায় এবং এরপর অযোধ্যায় যায় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, সাভলে সুরাটে ফিরে আসার পর ডিন্ডোলির ফ্লাওয়ার গার্ডেনের কাছ থেকে ক্রাইম ব্রাঞ্চের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।

বাঘেলা জানান, সাভলে কীভাবে খোলা পেট্রল কিনেছিল এবং পেট্রল পাম্পটি নিয়মকানুন মেনে চলেছিল কি না তাও পুলিশ খতিয়ে দেখছে। কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে, তদন্তে কোনো ধরনের গাফিলতি পাওয়া গেলে পাম্পটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ক্রাইম ব্রাঞ্চ বর্তমানে সাভলেকে জিজ্ঞাসাবাদ করছে এবং সে একাই এই অগ্নিসংযোগের পরিকল্পনা করেছিলেন নাকি এর সঙ্গে অন্য কেউ জড়িত ছিল তাও তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

আরও

রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়, ৩৫৫ আসন

আন্তর্জাতিক

রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়, ৩৫৫ আসন

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার সদ্য সমাপ্ত নির্বাচনে রেকর্ড জয় পেয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্ব...

২০২৬-০৯-২২ ১১:৫১

আজ মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

আন্তর্জাতিক

আজ মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠক করবে...

২০২৬-০৯-২১ ১৭:৩২

ইসলামাবাদ লং মার্চ ঘিরে পাকিস্তানে উত্তাপ: গ্রেপ্তার ইমরান খানের ৩ বোন

আন্তর্জাতিক

ইসলামাবাদ লং মার্চ ঘিরে পাকিস্তানে উত্তাপ: গ্রেপ্তার ইমরান খানের ৩ বোন

আগামী ২৭ সেপ্টেম্বর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রস্তাবিত দেশব্যাপী বিক্ষোভ ও ইসলামাবাদমুখী লং মার্চের কর্মসূচি...

২০২৬-০৯-২১ ১৫:৩৮

ট্রাম্পের আমন্ত্রণে মার্কিন সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

আন্তর্জাতিক

ট্রাম্পের আমন্ত্রণে মার্কিন সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী...

২০২৬-০৯-২১ ১৫:২৮

সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত

আন্তর্জাতিক

সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত

সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পোতে দেশটির সামরিক বাহিনীর একটি গোলাবারুদের ডিপোতে পর পর কয়েকবার (সিরিজ) বিস্ফোরণ হয়েছে এবং এত...

২০২৬-০৯-২১ ১৩:০৩