সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

করপোরেট

প্রথমার্ধে ৩৩৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান

প্রথমার্ধে ৩৩৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান

চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ৩৩৪ কোটি ৯ লাখ টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আগের বছরের একই সময়ের তুলনায় দাবি নিষ্পত্তির পরিমাণ বেড়েছে ৩৪ দশমিক ৩ শতাংশ। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক প্রবৃদ্ধির ধারা বজায় রেখেছে।

প্রতিষ্ঠানটি জানায়, এ সময় জীবন বিমা, স্বাস্থ্য বিমা, পলিসির মেয়াদপূর্তি এবং অন্যান্য খাতে মোট ১ লাখ ৩১ হাজার ৫৯৩টি দাবি নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ২৩ হাজার ৭৪০টি মৃত্যুজনিত দাবির বিপরীতে ১৭৫ কোটি ২৪ লাখ টাকা, ১ লাখ ৪ হাজার ২৫৯টি স্বাস্থ্য বিমা দাবির বিপরীতে ১৪০ কোটি ২১ লাখ টাকা এবং পলিসির মেয়াদপূর্তি ও অন্যান্য ৩ হাজার ৫৯৪টি দাবির বিপরীতে ১৮ কোটি ৬৫ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।

গার্ডিয়ান জানায়, ক্রমবর্ধমান গ্রাহকভিত্তি, বিমা পণ্য ও সেবার সম্প্রসারণ, ডিজিটাল উদ্ভাবন, সহজ যাচাই-প্রক্রিয়া এবং দ্রুত দাবি নিষ্পত্তির সক্ষমতা বৃদ্ধিতে ধারাবাহিক বিনিয়োগ এ প্রবৃদ্ধির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে দাবি নিষ্পত্তির প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও সময়োপযোগী করতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে, যাতে গ্রাহকরা দ্রুত ও নির্ভরযোগ্য সেবা পান।

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম, এফসিএ বলেন, “দ্রুত দাবি পরিশোধ আমাদের কাছে শুধু একটি প্রাতিষ্ঠানিক দায়িত্ব নয়; বরং প্রয়োজনের সময়ে গ্রাহকের পাশে থেকে বিমার প্রকৃত মূল্য তুলে ধরার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়। দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক প্রবৃদ্ধি আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। তার চেয়েও বড় বিষয়, আরও বেশি গ্রাহক আমাদের ওপর আস্থা রাখছেন। এই আস্থাই আমাদের সবচেয়ে বড় অর্জন।”

তিনি বলেন, “প্রযুক্তিনির্ভর সেবা, সুশাসন এবং গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে প্রতিটি সেবাকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

ব্যাংকাস্যুরেন্স, মাইক্রোইন্স্যুরেন্স এবং ডিজিটাল বিতরণ ব্যবস্থার মাধ্যমে সারা দেশে বিমা সেবার পরিধি সম্প্রসারণ করে যাচ্ছে গার্ডিয়ান লাইফ। বর্তমানে দেশের ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ প্রতিষ্ঠানটির বিমা সুরক্ষার আওতায় রয়েছেন। এছাড়া ৫৫০টির বেশি করপোরেট গ্রাহককে সেবা দেওয়ার পাশাপাশি ৫০০টির বেশি হাসপাতালের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে পলিসিধারীদের জন্য ক্যাশলেস চিকিৎসাসেবা নিশ্চিত করছে প্রতিষ্ঠানটি।

আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন উল্কাসেমির কর্মীরা

করপোরেট

মেটলাইফের বীমা সুবিধা পাবেন উল্কাসেমির কর্মীরা

নিজেদের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্য বীমা সুবিধা দিতে সম্প্রতি মেটলাইফ বাংলাদেশের সাথে চুক্তি স্বা...

২০২৬-১০-১২ ১৭:৫৫

গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত

করপোরেট

বর্তমানের নেতৃত্বের সংকট মোকাবিলায় গান্ধীর দর্শন এখনও প্রাসঙ্গিক: ব্যারিস্টার মিসবাহ গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত

মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে আজ (১১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদু...

২০২৬-১০-১২ ১৭:৪৮

এভারকেয়ার হসপিটাল ঢাকা চালু করেছে বিনামূল্যে স্তন স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি

করপোরেট

এভারকেয়ার হসপিটাল ঢাকা চালু করেছে বিনামূল্যে স্তন স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি

ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে এভারকেয়ার হসপিটাল ঢাকা নারীদের স্বাস্থ্যের সুরক্ষায় একটি উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ...

২০২৬-১০-১১ ১৬:৫২

বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬

করপোরেট

বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬

দেশের তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ে পেশাদার ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে...

২০২৬-১০-১১ ১৩:০৪

আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার

করপোরেট

আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার

রাজধানীতে টানা বৃষ্টির মধ্যেও থেমে থাকেনি গাড়ি কেনাবেচার আয়োজন। ক্রেতা-বিক্রেতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইন্টারন্যাশনাল ক...

২০২৬-১০-১০ ২২:১৯