আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সবজেল হোসেন জানান,প্রথম তিন পুলিশ সদস্যকে গাউসিয়া এলাকা থেকে আটক করে আড়াইহাজারের শান্তিবাজারে নিয়ে মারদর করে আটক করে রাখে এলাকাবাসী।পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করি।এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।
সারা দেশ
প্রতারণার অভিযোগে ভুয়া পুলিশ ভেবে তিন পুলিশ সদস্যকে গণপিটুনি!
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শান্তিরবাজার এলাকায় ব্ল্যাকমেইল করে সাধারণ মানুষের কাছ থেকে দীর্ঘদিন ধরে টাকা আদায়ের অভিযোগে তিন পুলিশ সদস্যকে গণপিটুনির শিকার হতে হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত তিনজনের নাম মামুন, আমান ও কবির। কেরানিগঞ্জ থানায় তারা কর্মরত ছিলেন। অভিযোগ রয়েছে, তারা নিজেদের পরিচয় ব্যবহার করে বিভিন্ন সময় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।এ ঘটনায় স্থানীয়রা তাদের আচরণে সন্দেহ প্রকাশ করে। অনেকের ধারণা ছিল, প্রকৃত পুলিশ কখনো এভাবে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করতে পারে না। এ কারণে এলাকাবাসী তাদের ভুয়া ডিবি সদস্য মনে করে আটক করে গণপিটুনি দেয়।পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে তাদের প্রকৃত পরিচয় শনাক্ত করা হয়। পরে আড়াইহাজার থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে তিনজনকে নিজেদের হেফাজতে নিয়ে যায়।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আরও
সারা দেশ
দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলের অর্থনৈতিক রূপান্তরে পদ্মা ব্যারেজ গুরুত্বপূর্ণ: পানি সম্পদমন্ত্রী
দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলের অর্থনৈতিক রূপান্তরে পদ্মা ব্যারেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী...
২০২৬-০৯-১১ ২১:০০
সারা দেশ
অর্থনীতি ভঙ্গুর করে পালিয়েছে আওয়ামী লীগ: সমাজকল্যাণমন্ত্রী
দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে আওয়ামী লীগ পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ...
২০২৬-০৯-১১ ২০:০১
সারা দেশ
ভোলায় মেঘনার পাড় ধসে নদীতে নিখোঁজ দুই বন্ধুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার
ভোলায় মেঘনা নদীর পাড় ধসে নিখোঁজ ২ জনের মধ্যে মো.রাকিব (২৭) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও নদীতে নিখোঁজ রয়ে...
২০২৬-০৯-১১ ১৯:০৬
সারা দেশ
গাইবান্ধায় স্ত্রী মরদেহ হাসপাতালে রেখে স্বামীর পলায়ন, স্থানীয়দের হাতে আটক স্বামীকে পুলিশে সোপর্দ
গাইবান্ধার পলাশবাড়ীতে প্রাইভেটকারে করে মুমূর্ষু গৃহবধূ শাহিনা বেগমকে (২২) হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে...
২০২৬-০৯-১১ ১৫:৪৫
সারা দেশ
দুই কাস্টমস কর্মকর্তা ক্লোজ বেনাপোলে শুল্ক ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার
দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে শুল্ক ফাঁকি ও অবৈধভাবে পণ্য পাচারের অভিযোগ যেন থামছেই না। সর্বশেষ বন্দরের ২৯ নম্বর শেড...
২০২৬-০৯-১১ ১৫:৪৪
সারা দেশ
রাজবাড়ীর পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার
রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সে পাং...
২০২৬-০৯-১১ ১৫:৪২