মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

করপোরেট

পোশাক কর্মীদের স্বাস্থ্য সচেতনতায় হপ লুন ও ব্র্যাক হেলথকেয়ারের ক্যাম্প

পোশাক কর্মীদের স্বাস্থ্য সচেতনতায় হপ লুন ও ব্র্যাক হেলথকেয়ারের ক্যাম্প

পোশাক কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বাড়াতে ‘মৌসুমি রোগ থেকে সুরক্ষা ও সচেতনতা ক্যাম্প’ আয়োজন করেছে হপ লুন অ্যাপারেলস লিমিটেড। ব্র্যাক হেলথকেয়ারের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে কর্মীদের স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়।

সম্প্রতি হপ লুনের নিজস্ব কারখানায় আয়োজিত এ ক্যাম্পে কর্মীদের রক্তে শর্করার মাত্রা, রক্তচাপ ও রক্তে অক্সিজেনের মাত্রা পরীক্ষা করা হয়। পরীক্ষায় কোনো শারীরিক সমস্যা শনাক্ত হলে হপ লুনের নিজস্ব চিকিৎসকেরা তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় চিকিৎসা দেন।

স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি রোগ প্রতিরোধ, স্বাস্থ্যবিধি, খাদ্যাভ্যাস ও সুস্থ জীবনযাপন নিয়ে কর্মীদের পরামর্শ দেন ব্র্যাক হেলথকেয়ারের স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞরা। সাধারণ রোগ কীভাবে প্রতিরোধ করা যায়, কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন এবং কর্মক্ষেত্র ও বাড়িতে কীভাবে সুস্থ থাকা যায়—এসব বিষয়ে কর্মীদের সচেতন করা হয়।

এ সময় সুস্থতার সঙ্গে কাজের দক্ষতার সম্পর্ক নিয়েও আলোচনা করেন স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞরা। একজন কর্মীর শারীরিক সুস্থতা শুধু কর্মক্ষেত্রে তার কাজের সক্ষমতাই নয়, ব্যক্তিগত জীবনেও ইতিবাচক প্রভাব ফেলে বলে তারা উল্লেখ করেন।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস কর্মীদের নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে এবং প্রয়োজনের সময় চিকিৎসা নিতে সহায়তা করে বলেও জানানো হয়।

ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের কিউএ ও পেশেন্ট এক্সপেরিয়েন্স ম্যানেজার ডা. তাহমিদ হাসান প্রবাদ বলেন, “কর্মীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং তাদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছি। শারীরিকভাবে সুস্থ থাকলে কর্মীরা কর্মস্থলে আরও স্বাচ্ছন্দ্যে ও মনোযোগ দিয়ে কাজ করতে পারেন।”

হপ লুন বাংলাদেশের সোশ্যাল ইনিশিয়েটিভস হেড গুলশান আরা বলেন, “কর্মীদের শারীরিক ও মানসিক সুস্থতা আমাদের অন্যতম অগ্রাধিকার। স্বাস্থ্য নিয়ে সচেতন করার পাশাপাশি তাদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। এ উদ্যোগের মাধ্যমে আমরা কর্মীদের জন্য দুটো দিকই নিশ্চিত করতে চেয়েছি।”

পোশাক কারখানায় কর্মীদের দীর্ঘ সময় শারীরিক পরিশ্রম করতে হয়। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা গুরুত্বপূর্ণ। এ হেলথ ক্যাম্পের মাধ্যমে কর্মস্থলেই প্রয়োজনীয় পরীক্ষা ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ নেওয়ার সুযোগ পেয়েছেন হপ লুনের কর্মীরা।

কর্মীদের স্বাস্থ্য ও সামগ্রিক কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আরও

দেশের বাজারে স্যামসাং নিয়ে এল ‘গ্যালাক্সি এ২৭ ৫জি’ স্মার্টফোন

করপোরেট

দেশের বাজারে স্যামসাং নিয়ে এল ‘গ্যালাক্সি এ২৭ ৫জি’ স্মার্টফোন

বাংলাদেশের স্মার্টফোন গ্রাহকদের দৈনন্দিন অভিজ্ঞতা আরও উন্নত করতে স্যামসাং আনুষ্ঠানিকভাবে বাজারে নিয়ে এসেছে ‘গ্যালাক্সি...

২০২৬-০৮-০৮ ১৫:০০

নিটওয়্যার খাতের কর্মী ও কর্মকর্তাদের ইন্স্যুরেন্স সুরক্ষায় বিকেএমইএর সঙ্গে গার্ডিয়ানের অংশীদারিত্ব

করপোরেট

নিটওয়্যার খাতের কর্মী ও কর্মকর্তাদের ইন্স্যুরেন্স সুরক্ষায় বিকেএমইএর সঙ্গে গার্ডিয়ানের অংশীদারিত্ব

দেশের নিটওয়্যার খাতের কর্মী ও কর্মকর্তাদের জন্য ইন্স্যুরেন্স সুরক্ষা এবং স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে বাংলাদেশ নিটওয়্যার ম...

২০২৬-০৮-০৭ ১৭:১২

বাংলাদেশে এলো থাইল্যান্ডের শীর্ষ কফি ব্র্যান্ড ‘ক্যাফে আমাজন’

করপোরেট

বাংলাদেশে এলো থাইল্যান্ডের শীর্ষ কফি ব্র্যান্ড ‘ক্যাফে আমাজন’

বাংলাদেশের দ্রুত বিকাশমান কফি ও ক্যাফে সংস্কৃতিতে যুক্ত হলো নতুন আন্তর্জাতিক মাত্রা। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ...

২০২৬-০৮-০৬ ১৮:৪৯

নিজস্ব বাড়ির স্বপ্ন পূরণে আইপিডিসি ও দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের যৌথ উদ্যোগ

করপোরেট

নিজস্ব বাড়ির স্বপ্ন পূরণে আইপিডিসি ও দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের যৌথ উদ্যোগ

দেশের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং দেশের স্বনামধন্য রিয়েল এস্টেট ও নির্মাণ প্রতিষ্ঠান...

২০২৬-০৮-০৩ ২০:২৭

গোবিন্দগঞ্জে ২০ অসচ্ছল নারীর হাতে বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন

করপোরেট

গোবিন্দগঞ্জে ২০ অসচ্ছল নারীর হাতে বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করতে মানবিক উদ্যোগ ন...

২০২৬-০৮-০১ ২০:১৫

সুজুকি ক্রেতাদের বীমায় মেটলাইফ-র‍্যানকন চুক্তি

করপোরেট

সুজুকি ক্রেতাদের বীমায় মেটলাইফ-র‍্যানকন চুক্তি

সুজুকি মোটরসাইকেল ক্রেতাদের এক বছরের জন্য বিনামূল্যে বীমা সুবিধা দেওয়ার লক্ষ্যে র‍্যানকন মোটর বাইকস লিমিটেড সম্প্রতি মেট...

২০২৬-০৮-০১ ১৮:৪১