সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

প্লাস্টিক সার্জারি নিয়ে বিতর্ক, সত্যটা জানালেন কেয়া পায়েল

প্লাস্টিক সার্জারি নিয়ে বিতর্ক, সত্যটা জানালেন কেয়া পায়েল

ছোটপর্দার আলোচিত অভিনেত্রী কেয়া পায়েল। টানা আট বছর ধরে কাজ করছেন শোবিজে। এই সময়ের মধ্যে দর্শকদের বিভিন্ন নাটক উপহার দিয়েছেন। এর মধ্যে আলোচনায় ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিক। এতে মেহেরীন চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা লাভ করেছেন তিনি। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় তার শারীরিক পরিবর্তন বা প্লাস্টিক সার্জারি নিয়ে গুঞ্জন ও বিতর্ক সৃষ্টি হয়েছে।

কেয়া পায়েলকে নিয়ে নেটিজেনদের দাবি সৌন্দর্য বাড়ানোর জন্য চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন তিনি। তবে এই গুঞ্জন ও বিতর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন। সম্প্রতি একটি পডকাস্টে হাজির হয়ে বিষয়টি নিয়ে এ অভিনেত্রী বলেন, আমি এ নিয়ে এই প্রথম কথা বলছি। আমি বলব, প্রতিটি মানুষ জন্মগতভাবে সুন্দর।

এ তারকা বলেন, আমি ছোটবেলা থেকেই নিজের সৌন্দর্য সম্পর্কে প্রশংসা শুনে বড় হয়েছি। আমার কাছে প্রাকৃতিক সৌন্দর্যটাই বেশি গুরুত্বপূর্ণ।

তিনি জানান, নিজের একটি বিউটি সেলুন থাকার জন্য সৌন্দর্য নিয়ে বেশি কাজ করার আগ্রহ তৈরি হয় তার। সেই আগ্রহ থেকেই চেহারায় কিছুটা পরিবর্তনের চিন্তা আসে।

কেয়া পায়েল বলেন, কখনো আমার মধ্যে এমন উদ্দেশ্য ছিল না যে, বাড়তি কিছু করে সৌন্দর্য বাড়াতে হবে আমার। কেননা, আমি যেমন আছি সেভাবেই খুশি। টুকটাক দুই-একটা জিনিস শুধু অ্যাড করছি। তাতেই আমার ভক্তরা এমনভাবে ক্ষেপে গেল। এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি তারা। তাদের এই অবস্থা দেখে মনে মনে বললাম মাফ চাই, আর হবে না।

এ সময় এই অভিনেত্রী কিছুটা আক্ষেপও করেন। সাধারণত, বাইরের দেশের তারকারা এমন পরিবর্তন করলে গ্রুমিং বলা হয় তাকে। কিন্তু বাংলাদেশের শিল্পীদের ক্ষেত্রে এটি নিয়ে ট্রল করা হয় কেন, জানতে চাইলে জবাবে দেশের মানুষের মানসিকতা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন কেয়া পায়েল।

তার ভাষ্যমতে আমাদের দেশের মানুষ একটু অতি আবেগী। একজন যদি বলা শুরু করে তাহলে অন্যরা সেটি না জেনেই বলা শুরু করবে। তারা জানেই না কী হয়েছে। এমনকি আমার পাঁচ বছর আগের ছবি দেখেও কেউ কেউ এখন মন্তব্য করে। আর এই হুজুগে মানসিকতা আমাদের পুরো জাতির মধ্যেই রয়েছে।

এ অভিনয়শিল্পী বলেন, রাস্তায় কোনো কারণ ছাড়াই শুধু ভিড় দেখে মানুষ জড়ো হয়। সেখানে কী হচ্ছে, তা না জেনে মানুষ দাঁড়িয়ে যায়। এই মানসিকতা অনেক দিন ধরে প্র্যাকটিস হয়ে আসছে।

আরও

বিলাসবহুল ফ্ল্যাট-লাখ টাকা ভাড়া, মুম্বাইয়ে কী করছেন আল্লু?

বিনোদন

বিলাসবহুল ফ্ল্যাট-লাখ টাকা ভাড়া, মুম্বাইয়ে কী করছেন আল্লু?

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন মানেই পর্দায় নতুন কোনো চমক। সম্প্রতি ‘রাকা’ ছবির ঝলক দিয়ে অনুরাগী মহলে ব্যাপক সাড়া ফেলে...

২০২৬-০৪-২৩ ০৮:৩৪

হলিউডের থ্রিলার সিরিজে প্রিয়াঙ্কার নতুন মিশন

বিনোদন

হলিউডের থ্রিলার সিরিজে প্রিয়াঙ্কার নতুন মিশন

আবারও হলিউডের পর্দায় দাপট দেখাতে আসছেন প্রিয়াঙ্কা চোপড়া। ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওর জনপ্রিয় স্পাই থ্রিলার সিরিজ ‘সি...

২০২৬-০৪-২২ ১০:৪৪

আলিয়া ভাটের ছবি বিকৃত করে প্রচারণা, বিতর্ক তুঙ্গে

বিনোদন

আলিয়া ভাটের ছবি বিকৃত করে প্রচারণা, বিতর্ক তুঙ্গে

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ছবি বিনা অনুমতিতে ব্যবহারের অভিযোগ উঠেছে পাকিস্তানের একটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ব...

২০২৬-০৪-২২ ০৮:৩৪

তাসকিন-মোস্তাফিজকে ছাড়াই টি-টোয়েন্টির দল ঘোষণা বিসিবির

বিনোদন

তাসকিন-মোস্তাফিজকে ছাড়াই টি-টোয়েন্টির দল ঘোষণা বিসিবির

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলতে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ দল। সিরিজ নির্ধারণী এই ম্যাচের পরই শুরু হবে টি-টো...

২০২৬-০৪-২১ ২৩:৫৮

বিশ্বের সবচেয়ে সুন্দরী অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে!

বিনোদন

বিশ্বের সবচেয়ে সুন্দরী অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে!

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। চলতি বছরে পিপল ম্যাগাজিনের ‘ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল’ কভার স্টার নির্বাচিত হয়...

২০২৬-০৪-২১ ২৩:৫৪