শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

পিএসএল বিশ্বের এক নম্বর লিগ হবে : নাকভি

পিএসএল বিশ্বের এক নম্বর লিগ হবে : নাকভি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), বিগ ব্যাশসহ বিশ্বের অন্যান্য টুর্নামেন্টকে টপকে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) বিশ্বের এক নম্বর ফ্র্যাঞ্চাইজি লিগ হবে বলে বিশ্বাস করেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান মহসিন নাকভি।

নাকভি জানান, সারাবিশ্বে পিএসএলের জনপ্রিয়তা বাড়ছে। বিশ্বের বড় মাপের ক্রিকেটাররা পিএসএল খেলতে পছন্দ করে। দ্রুতই বিশ্বের শীর্ষ লিগ হয়ে উঠবে পিএসএল।

২০১৬ সালে পাঁচটি দল নিয়ে পিএসএলের পথচলা শুরু হয়। এ বছর এগারতম আসরে ৮টি ফ্র্যাঞ্চাইজি অংশ নিচ্ছে। সময় গড়ানোর সাথে সাথে বেড়ে চলছে পিএসএলের সম্প্রচার স্বত্ব, মার্কেট ভ্যালু। ভবিষ্যতে বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি লিগকে ছাড়িয়ে যাবে পিএসএল বলে মনে করেন নাকভি।

চলমান পিএসএল নিয়ে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নাকভি বলেন, ‘বিনিয়োগ করার জন্য পিএসএল এখন সবচেয়ে সেরা বাজার। পিএসএল দ্রুতই বিশ্বের এক নম্বর লিগ হবে।’

তিনি আরও বলেন, ‘অতীতের চেয়ে পিএসএল এখন অনেক বেশি জনপ্রিয়। বিশ্বের বড় মাপের ক্রিকেটাররা পিএসএল খেলতে আগ্রহী। তারা এই টুর্নামেন্ট খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করে। তাই পিএসএলের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। খুব বেশি দূরে নয় যে পিএসএল বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজির তকমা পাবে।’

মিডিয়া স্বত্বের মূল্য বিবেচনায় শীর্ষে আছে আইপিএল। এই লিগে মিডিয়া স্বত্বের মূল্য প্রায় ৬০০ কোটি মার্কিন ডলার। বিপরীতে পিএসএলের মিডিয়া স্বত্বের মূল্য প্রায় ৯.৩ কোটি মার্কিন ডলার। আবার আইপিএলের বার্ষিক আয় ১০০ কোটি মার্কিন ডলারও ছাড়িয়ে যায়। পিএসএলের বার্ষিক আয় প্রায় ৬ কোটি মার্কিন ডলার হয়ে থাকে।

আরও

অবিশ্বাস্য উন্মাদনা: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট ‘সোল্ড আউট’!

খেলাধুলা

অবিশ্বাস্য উন্মাদনা: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট ‘সোল্ড আউট’!

এমন কিছু যে হতে পারে, তা হয়তো সবার কল্পনার বাইরে ছিল। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে মাত্র ৪ দিনেই অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐত...

২০২৬-০৮-১৮ ১৩:১৯

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

খেলাধুলা

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

ম্যানচেস্টার সুপার জায়ান্টসকে প্রথম পুরুষ হানড্রেড শিরোপা জয়ে দারুণ অবদান রাখলেন টিম সেইফার্ট। লর্ডসে তার ঝোড়ো ব্যাটিংয়ে...

২০২৬-০৮-১৭ ০৮:৩৬

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ২৩ বছর পর তাদের মাটিতে গিয়েছে বাংলাদেশ দল। আর সিরিজের প্রথম টেস্টেই স্বাগতিকদের দ...

২০২৬-০৮-১৬ ১৮:০৬

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

নাজমুল হোসেন শান্ত চেয়েছিলেন, ডারউইনে তার দলের খেলোয়াড় পাঁচ দিন ভালো খেলুক। তার চাওয়াকে ছাপিয়ে গেছে বাংলাদেশ। মাত্র চার...

২০২৬-০৮-১৬ ১১:৫১