বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

পিছু হটার ইঙ্গিত ট্রাম্পের, ইরান চায় শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ

পিছু হটার ইঙ্গিত ট্রাম্পের, ইরান চায় শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ

খুব শিগগিরই ইরানে সামরিক অভিযান বন্ধ করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি দ্রুতই এ অভিযান বন্ধ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরান সবদিক থেকেই ধ্বংস হয়ে গেছে। কিন্তু আমাদের এখই ইরান ছাড়ার চিন্তা নেই। তবে শিগগিরি এই অভিযান বন্ধ করবো।  

ট্রাম্প অভিযোগ করেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে সহযোগিতা পেলেও ন্যাটোর কাছ থেকে প্রত্যাশিত সহায়তা পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদের দায়িত্বে দুই মন্ত্রীপ্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদের দায়িত্বে দুই মন্ত্রী

এদিকে ইসরাইলের হামলায় নিহত হয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি, উপ–প্রধান আলীরেজা বায়েত এবং বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলাইমানি। তেহরান কর্তৃপক্ষ বুধবার তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধে ইসরাইলের বিভিন্ন শহরে পাল্টা হামলা চালিয়েছে ইরান। রাজধানী তেল আবিব–এর কাছে রামাত গান এলাকায় হামলায় দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সাভিদোর রেলস্টেশনসহ একাধিক স্থাপনা। এছাড়া হামলার খবর মিলেছে জেরুজালেম ও বেনি ব্রাকেও।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করেছে, ইসরাইলের শতাধিক সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। পাশাপাশি সৌদি আরব, বাহরাইন ও কুয়েতেও ড্রোন ও রকেট হামলার খবর পাওয়া গেছে।

ট্রাম্প প্রশাসনে বিদ্রোহ, মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগট্রাম্প প্রশাসনে বিদ্রোহ, মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ‘মান রক্ষার’ প্রস্তাব দিয়ে যুদ্ধ বন্ধের আহবানযুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ‘মান রক্ষার’ প্রস্তাব দিয়ে যুদ্ধ বন্ধের আহবান

অন্যদিকে বাগদাদ–এ যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে হামলার চেষ্টার সময় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

চলমান সংঘাতে এখন পর্যন্ত তিন হাজারের বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে ইরান।

আরও

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

আন্তর্জাতিক

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়িয়ে চলতে বিশেষ সতর্...

২০২৬-০৯-২৮ ২০:৩৭

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলন’ বা গণগ্রেপ্তার কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের...

২০২৬-০৯-২৮ ১৭:৫১

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

আন্তর্জাতিক

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রোববার (২...

২০২৬-০৯-২৭ ১৮:১৫

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে...

২০২৬-০৯-২৭ ১৩:০৮