বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অন্যান্য

পাথরের নিচে ঘর, বিদ্যুৎহীন জনপদ—সুইজারল্যান্ডের বাভোনা উপত্যকা

পাথরের নিচে ঘর, বিদ্যুৎহীন জনপদ—সুইজারল্যান্ডের বাভোনা উপত্যকা

সুইজারল্যান্ডের কথা উঠলেই চোখে ভাসে বরফে ঢাকা পাহাড়, সাজানো গ্রাম আর আধুনিক জীবনের স্বাচ্ছন্দ্য। কিন্তু দেশটির দক্ষিণের তিসিনো ক্যানটনে আছে এমন এক উপত্যকা, যেখানে মানুষের বসতি গড়ে উঠেছে পাহাড় থেকে গড়িয়ে পড়া বিশাল পাথরের আশ্রয়ে। নাম বাভোনা উপত্যকা। প্রকৃতির কঠিন পরিবেশের সঙ্গে লড়াই করে শত শত বছর ধরে এখানে মানুষ জীবন সাজিয়েছে।

প্রায় ১২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই উপত্যকার কোথাও কোথাও বিশাল শিলাখণ্ডের নিচে তৈরি হয়েছে ছোট ছোট ঘর। স্থানীয়ভাবে এসব আশ্রয়কে বলা হয় ‘স্প্লুই’। পাহাড় থেকে খসে পড়া পাথরের নিচের ফাঁকা জায়গায় ছোট পাথর দিয়ে দেয়াল তুলে, কাঠের দরজা বসিয়ে বানানো হয়েছে থাকার ঘর। বাভোনা ও আশপাশের এলাকায় এমন চার শতাধিক স্থাপনার সন্ধান পাওয়া গেছে। কয়েকটির ইতিহাস মধ্যযুগ পর্যন্ত বিস্তৃত।

সব স্প্লুই অবশ্য মানুষের বসবাসের জন্য তৈরি হয়নি। কোনোটি ব্যবহৃত হয়েছে পনির ও মদ সংরক্ষণে, কোনোটি ছিল রুটি তৈরির চুলা কিংবা তাঁত রাখার জায়গা। এমনকি নেকড়ে ধরার ফাঁদ হিসেবেও কাজে লাগানো হয়েছে কোনো কোনো পাথুরে আশ্রয়। জমির অভাবে বড় পাথরের ওপর মাটি বিছিয়ে সবজি চাষের নজিরও রয়েছে।

সময় বদলেছে, বদলেছে বসতির ধরন। স্থায়ী বসবাসের জন্য পরে তৈরি হয়েছে ‘রুস্তিসি’ নামে দোতলা পাথরের বাড়ি। পুরোনো গুহাগুলো তখন গুদাম বা কাজের জায়গা হিসেবে ব্যবহৃত হতে থাকে।

বাভোনার জীবনযাপন আধুনিকতার ধারণাকেও চ্যালেঞ্জ জানায়। ১৯৫০-এর দশকে সুইজারল্যান্ডে জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণের সময় উপত্যকার ১২টি পল্লির মধ্যে ১১টির বাসিন্দা গণভোটে জাতীয় বিদ্যুৎ গ্রিডের সংযোগ নিতে রাজি হননি। ফলে সান কার্লো ছাড়া অন্য পল্লিগুলো এখনো পুরোপুরি বিদ্যুৎহীন। ফ্রিজের জন্য সামান্য সৌরবিদ্যুৎ এবং রান্নায় গ্যাস ব্যবহার করা হলেও ঘর গরম রাখার প্রধান ভরসা কাঠের চুলা।

বন্যা ও ভূমিধসের ঝুঁকিপূর্ণ এই উপত্যকায় এখন স্থায়ী বাসিন্দা মাত্র ১১ জন। নির্জনতা, প্রকৃতি আর পুরোনো জীবনধারার টানে পর্যটকেরা এখানে আসেন। লেক মাজোর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরের এই উপত্যকা ঘুরে দেখার অন্যতম উপায় ১৩ দশমিক ৮ কিলোমিটারের ‘ট্রান্সহিউম্যান্স ট্রেইল’। প্রাচীন রাখালদের পথ ধরে হাঁটলে দেখা মেলে পাথরের নিচে গড়ে ওঠা সেই বিস্ময়কর বসতিগুলোর।

আল্পসের কোলে বাভোনা যেন এক অন্য সুইজারল্যান্ড—যেখানে প্রকৃতির বিশাল পাথর শুধু পাহাড়ের অংশ নয়, মানুষের ইতিহাস, আশ্রয় আর জীবনসংগ্রামেরও সাক্ষী।

আরও

বনানীর বটগাছে বিরল অতিথি, ঢাকায় দেখা মিলল সাদাগলা ফুটকির

অন্যান্য

বনানীর বটগাছে বিরল অতিথি, ঢাকায় দেখা মিলল সাদাগলা ফুটকির

রাজধানীর ব্যস্ত সড়ক, যানজট আর বহুতল ভবনের ভিড়ে হঠাৎই এক বিরল অতিথির আগমন। বনানীর ১১ নম্বর ব্রিজের পাশের একটি বটগাছে দেখা...

২০২৬-১১-২৫ ১১:৪৯

সীমান্তের ওপারে ভাইয়ের বাড়ি, দেখা করতে লাগে ভিসা

অন্যান্য

সীমান্তের ওপারে ভাইয়ের বাড়ি, দেখা করতে লাগে ভিসা

একই পরিবারের পাঁচ ভাই। পাশাপাশি পাঁচটি বাড়ি। মাঝখানে খুব বেশি দূরত্ব নেই, নেই কাঁটাতারের বেড়াও। অথচ বাড়িগুলোর অবস্থান দু...

২০২৬-১১-২৫ ১১:৩৯

বিদেশে উচ্চশিক্ষার পাঠ শুধু ক্লাসরুমে নয়, প্রতিদিনের জীবনও শেখায়

অন্যান্য

বিদেশে উচ্চশিক্ষার পাঠ শুধু ক্লাসরুমে নয়, প্রতিদিনের জীবনও শেখায়

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নে অনেকের চোখে ভাসে সুন্দর ক্যাম্পাস, উন্নত পরিবেশ, নতুন সংস্কৃতি আর সম্ভাবনাময় ভবিষ্যৎ। কিন্তু...

২০২৬-১১-২৩ ১২:৪০

শতবর্ষ পেরিয়েও টাইটানিকের স্মৃতি অমূল্য, নিলামে ঘড়ি বিক্রি আড়াই লাখ পাউন্ডে

অন্যান্য

শতবর্ষ পেরিয়েও টাইটানিকের স্মৃতি অমূল্য, নিলামে ঘড়ি বিক্রি আড়াই লাখ পাউন্ডে

সমুদ্রের তলদেশে ডুবে যাওয়া টাইটানিকের সঙ্গে হারিয়ে গিয়েছিল প্রায় দেড় হাজার মানুষের জীবন। কিন্তু তাঁদের কেউ কেউ যে স্মৃতি...

২০২৬-১১-২৩ ১২:৩৯

পদ্মার চরে ২৩০ ঘরের ১৩৯টিই পরিত্যক্ত, প্রশ্নের মুখে আশ্রয়ণ প্রকল্প

অন্যান্য

পদ্মার চরে ২৩০ ঘরের ১৩৯টিই পরিত্যক্ত, প্রশ্নের মুখে আশ্রয়ণ প্রকল্প

ভূমিহীন ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তৈরি করা হয়েছিল ২৩০টি ঘর। উদ্দেশ্য ছিল তাঁদের মাথা গোঁজার স্থায়ী ঠিকানা দেওয়...

২০২৬-১১-২২ ১১:৫৭

ভারতে খুনের মামলায় বন্দি বাংলাদেশি: ১৮ বছর পর মায়ের কাছে ফিরছেন বাদল, মুক্তি মিলল না তবুও

অন্যান্য

ভারতে খুনের মামলায় বন্দি বাংলাদেশি: ১৮ বছর পর মায়ের কাছে ফিরছেন বাদল, মুক্তি মিলল না তবুও

ভারতে বেড়াতে গিয়ে খুনের মামলায় গ্রেফতার। তার পর আদালতে যাবজ্জীবন কারাদণ্ড। প্রায় এক দশক ভারতের জেলে কাটিয়ে বন্দি বিনিময়...

২০২৬-১১-২১ ২১:৫৫