বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

পার্থ বড়ুয়ার নতুন গান ‘সহজলভ্য নই’

পার্থ বড়ুয়ার নতুন গান ‘সহজলভ্য নই’

নতুন গান নিয়ে এলেন জনপ্রিয় সংগীতশিল্পী পার্থ বড়ুয়া। ‘সহজলভ্য নই’ শিরোনামের এই গানটি গত শুক্রবার প্রযোজনা সংস্থা জি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। মূলত ঈদ উপলক্ষেই শিল্পীর পক্ষ থেকে শ্রোতাদের এই উপহার।

গানটির কথা লিখেছেন ও সুর করেছেন আহমেদ রাজীব। এক বিজ্ঞপ্তিতে জি সিরিজ জানিয়েছে, ‘সহজ আমায় ভাবতে পারো, সহজলভ্য নই’, এমন গভীর ও আবেগী কথায় সাজানো হয়েছে গানটি। দীর্ঘ বিরতি কাটিয়ে পার্থ বড়ুয়ার কণ্ঠে নতুন এই ঘরানার গানটি ইতোমধ্যে শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

গীতিকার ও সুরকার আহমেদ রাজীব জানান, এই গানে পার্থ বড়ুয়ার কণ্ঠে ভিন্ন এক আবেগের প্রকাশ ঘটেছে। যেখানে ভালোবাসা, আত্মমর্যাদা ও অনুভূতির সূক্ষ্ম দিকগুলো উঠে এসেছে। রাজীবের মতে, সম্পর্কের জটিলতা ও নিজেকে সহজে বিলিয়ে না দেওয়ার যে দৃঢ় বার্তা গানে দেওয়া হয়েছে, তা পার্থ বড়ুয়ার কণ্ঠে আরও সমৃদ্ধ হয়েছে।

নতুন এই গানটি নিয়ে পার্থ বড়ুয়া জানান, রোম্যান্টিক আবহ ও গভীর আবেগঘন কথায় সাজানো এই গানটি নিয়ে শ্রোতাদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে। মূলত আত্মমর্যাদা ও সম্পর্কের টানাপোড়েন ঘিরেই তৈরি হয়েছে গানটির আবহ।

এদিকে দর্শকেরাও উপভোগ করছে গানটি। একজন লিখেছেন, আগের জীবনে ফিরে গেলাম। এমন গান আরও বেশি বেশি করা উচিত। 

ইউটিউব চ্যানেল ‘জি সিরিজ মিউজিক’-এ গানটি এখন সব শ্রেণির শ্রোতাদের জন্য উন্মুক্ত রয়েছে।

আরও

বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন কাঙালিনী সুফিয়া, চাইলেন সাহায্য

বিনোদন

বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন কাঙালিনী সুফিয়া, চাইলেন সাহায্য

‘বুড়ি হইলাম তোর কারণে’ খ্যাত গানের শিল্পী কাঙালিনী সুফিয়া। গান‌ গে‌য়ে দেশ-বিদেশে সুনাম কুড়ালেও জীবনের শেষ বেলায় এসে চরম...

২০২৬-০৬-২৩ ২৩:৪৫

১১ মাসে বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

বিনোদন

১১ মাসে বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চলতি অর্থবছরে...

২০২৬-০৬-২২ ২২:৫২

মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু

বিনোদন

মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু

টেলিভিশন পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ সুমাইয়া শিমু। ২৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে করেছেন অসংখ্য নাটক। বড় পর্দাতেও কাজ করেছেন,...

২০২৬-০৬-২১ ১৩:০৫

প্রথমবার একসঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি ও প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন

প্রথমবার একসঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি ও প্রিয়াঙ্কা চোপড়া

হলিউডে প্রায় অনেক বছর হলো অভিনয় দিয়ে নিজের জাত চেনাচ্ছেন বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া। আরব সাগরের তীরের চেয়ে এখন পশ্চিমের...

২০২৬-০৬-২০ ১৮:০৪

দোয়া চাইলেন দীপা খন্দকার, কী হয়েছে অভিনেত্রীর?

বিনোদন

দোয়া চাইলেন দীপা খন্দকার, কী হয়েছে অভিনেত্রীর?

অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন দীপা খন্দকার। একক, ধারাবাহিক নাটক কিংবা চলচ্চিত্র নানা মাধ্যমেই হাজির হচ্ছেন। এমন ফুরফুরে সম...

২০২৬-০৬-১৭ ২৩:১২