সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

পাঁচ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

পাঁচ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের পাঁচটি অঞ্চলে দুপুরের মধ্যে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে।

সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা ও পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একইসঙ্গে এসব এলাকার নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমক হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আরও

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

জাতীয়

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান জানিয়েছেন, পূর্বের কিছু সরকারী রাজনৈতিক বিবেচনার কারণে মুক্তিযোদ্ধাদের তালি...

২০২৬-০৪-০৫ ১৭:৫৭

সরকারি কর্মকর্তাদের নতুন পে স্কেল প্রণয়নে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক অর্থমন্ত্রী ও উপদেষ্টাদের

জাতীয়

সরকারি কর্মকর্তাদের নতুন পে স্কেল প্রণয়নে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক অর্থমন্ত্রী ও উপদেষ্টাদের

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়ে উচ্চপর্যায়ের দিকনির্দেশনা নিতে প্রধানমন্ত্র...

২০২৬-০৪-০৫ ১৭:৩৯

পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই

জাতীয়

পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রোববার (৫ এপ্রিল) জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই।

২০২৬-০৪-০৫ ১৫:২৪

জ্বালানি সংকট বাড়াতে পারে লোডশেডিং, সরকারি সতর্কতা

জাতীয়

জ্বালানি সংকট বাড়াতে পারে লোডশেডিং, সরকারি সতর্কতা

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকটের প্রভাবে দেশে বিদ্যুৎ উৎপাদনে বিঘ্ন ঘটছে।...

২০২৬-০৪-০৫ ১৫:১০

রাশিয়ার তেল সরবরাহে এখনো সাড়া নেই, তবু আশাবাদী সরকার

জাতীয়

রাশিয়ার তেল সরবরাহে এখনো সাড়া নেই, তবু আশাবাদী সরকার

রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি নিয়ে যুক্তরাষ্ট্রের পরামর্শে পাঠানো চিঠির কোনো জবাব এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিদ্য...

২০২৬-০৪-০৫ ১৪:৪৭