মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

পালাচ্ছে ইসরায়েলিরা, বিদেশ গিয়ে ফিরছে না অনেকেই

পালাচ্ছে ইসরায়েলিরা, বিদেশ গিয়ে ফিরছে না অনেকেই

সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলিদের মধ্যে দেশত্যাগের প্রবণতা বেড়েই চলেছে। একবার বিদেশ যেতে পারলে আর ফেরার নাম নিচ্ছেন না অনেকেই। সম্প্রতি তেল আবিব বিশ্ববিদ্যালয়ের এক নতুন গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।

সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের (সিবিএস) তথ্য বলছে, প্রতি বছর গড়ে প্রায় ৫০ হাজার ইসরায়েলি ১২ মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলের বাইরে ছিলেন। তিন বছর ধরেই দেখা যাচ্ছে এই চিত্র।

২০২৩ এবং ২০২৪ সালে গড়ে প্রায় ৪৯ হাজার ইসরায়েলি এক বছরেরও বেশি সময় বিদেশে থাকার প্রবণতা দেখা গেছে। ২০২৫ সালেও অব্যাহত ছিল এই ধারা।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েলের দীর্ঘদিনের সামরিক সংঘাত এবং রাজনৈতিক উত্তেজনায় রেকর্ড হারে দেশত্যাগের প্রবণতা বেড়েছে ইসরায়েলিদের মধ্যে।

এদিকে, ২০২৫ সালে সর্বোচ্চ ৯০ হাজার ৯২২ ইসরায়েলি টানা তিন মাসের বেশি ইসরায়েলের বাইরে অবস্থান করেছেন। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ৯১ হাজার ৪৯৯ জন ও এবং ২০২৩ সালে ৮৬ হাজার ৫০৯ জন।

সামগ্রিকভাবে দেখা যায়, এ তিন বছরে মোট ২ লাখ ৬৮ হাজার ৫০৯ ইসরায়েলি তিন মাসের বেশি সময় ধরে ইসরায়েলের বাইরে ছিলেন, তুলনামূলকভাবে যা আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি।

এর এক দশক আগে তিন বছরের সময়কালে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত দেখলে, মাত্র ১ লাখ ৮৩ হাজার ২১৯ ইসরায়েলি দেশত্যাগ করেছিলেন। যদিও ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত এক দশকে প্রতি বছর গড়ে প্রায় ৬০ হাজার ইসরায়েলি দেশ ছেড়েছেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

আরও

সুদানের দারফুরে সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত ৩৫

আন্তর্জাতিক

সুদানের দারফুরে সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত ৩৫

সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরে একটি ঐতিহ্যবাহী গ্রামীণ আদালতে সেনাবাহিনীর ড্রোন হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এতে আরও ক...

২০২৬-০৮-০৩ ০৮:৫৪

তেলের দামে মহাবিপর্যয়ের শঙ্কা

আন্তর্জাতিক

সিএনএনের প্রতিবেদন তেলের দামে মহাবিপর্যয়ের শঙ্কা

বিশ্বজুড়ে নতুন করে তেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরানকে ঘিরে চলমান সংঘাত দীর্ঘায়িত হলে এবং হরমুজ প্রণালিতে জাহাজ চল...

২০২৬-০৮-০৩ ০৮:২২

নারী স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়ে করলে বাধা নয়: ভারতীয় হাইকোর্ট

আন্তর্জাতিক

নারী স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়ে করলে বাধা নয়: ভারতীয় হাইকোর্ট

প্রাপ্তবয়স্ক কোনো নারী যদি নিজের ইচ্ছায় ধর্ম পরিবর্তন করেন, পছন্দের ব্যক্তিকে বিয়ে করেন বা নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধা...

২০২৬-০৮-০২ ২৩:২৭

নাগরিকদের জন্য সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্য ইস্যু নাগরিকদের জন্য সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

২০২৬-০৮-০২ ২৩:১৬

জোড়াফুল প্রতীক হাতছাড়া হলে কী করবেন মমতা?

আন্তর্জাতিক

জোড়াফুল প্রতীক হাতছাড়া হলে কী করবেন মমতা?

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রতীক ‘জোড়াফুল’ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দলীয় বিভাজনের জেরে কালীঘা...

২০২৬-০৮-০২ ২৩:০৮

এক শর্তে ইরানে হামলা বন্ধ করতে চান ট্রাম্প

আন্তর্জাতিক

এক শর্তে ইরানে হামলা বন্ধ করতে চান ট্রাম্প

ইরানের সঙ্গে দ্রুত একটি সমঝোতা চুক্তি হলে দেশটির ওপর পরিকল্পিত হামলা বাতিল করতে প্রস্তুত বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্...

২০২৬-০৮-০২ ১৯:৫৭