বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

পাকিস্তানকে কত রানের লক্ষ্য দিতে চায় বাংলাদেশ, জানালেন মিরাজ

পাকিস্তানকে কত রানের লক্ষ্য দিতে চায় বাংলাদেশ, জানালেন মিরাজ

মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে ৩৪ রানের লিড নিয়ে আজ রোববার তৃতীয় দিন শেষ করেছে টাইগাররা, হাতে আছে ১০ উইকেট। দিনের খেলা শেষে মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, অন্তত ৩০০ রান করে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাতে চান তারা।

মিরাজ বলেন, 'এখনও ২ দিন বাকি আছে। ফিফটি-ফিফটি পরিস্থিতি আছে। আমরা অনেক বেশি লিড পাইনি। দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। মিরপুরে কত রান নিরাপদ এটা আপনি বলতে পারবেন না। তবে মিনিমাম একটা রান যেন করতে পারি যেটা বোলাররা ডিফেন্ড করতে পারবে। আমার মনে হয় ২৯০ বা ৩০০ ভালো স্কোর হতে পারে এই উইকেটে। ৪-৫ নম্বর দিনে ব্যাটিং করা কঠিন হবে।'

উইকেটের আচরণ অপরিবর্তিত হলেও পরের ২ দিন বোলাররা বাড়তি সুবিধা পেতে পারে। এ প্রসঙ্গে মিরাজ বলেন, 'আমার মনে হয় ৩ দিনই ভালো উইকেট ছিল। এখনও উইকেট ভালো। ৪-৫ নম্বর দিনে একটু তো কঠিন হবেই। একটা উইকেটে টানা খেলা হচ্ছে, ২ ইনিংস হয়েছে। ঐ দায়িত্ব নিয়েই ব্যাট করতে হবে, ৫ নম্বর দিনে যারা ব্যাট করবে। তাই অবশ্যই আমরা এডভান্টেজ পাব।'

জয়ের আশা ব্যক্ত করে এই অলরাউন্ডার আরও বলেন, 'টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো অবস্থানে থাকলে দেশের ক্রিকেটের জন্যই বড় অর্জন হবে। একটা ম্যাচ জেতা অনেক কঠিন। একটা টেস্ট জিতলে সবাই অনেক খুশি হয়। পাকিস্তানে দুটো টেস্ট জিতেছিলাম, আমি অনেক খুশি হয়েছিলাম, দলের সবাই খুশি হয়েছিল। টানা ৫ দিন কষ্ট করে যখন জিতবেন, এটার অনুভূতি অন্যরকম।'

আরও

অবিশ্বাস্য উন্মাদনা: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট ‘সোল্ড আউট’!

খেলাধুলা

অবিশ্বাস্য উন্মাদনা: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট ‘সোল্ড আউট’!

এমন কিছু যে হতে পারে, তা হয়তো সবার কল্পনার বাইরে ছিল। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে মাত্র ৪ দিনেই অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐত...

২০২৬-০৮-১৮ ১৩:১৯

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

খেলাধুলা

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

ম্যানচেস্টার সুপার জায়ান্টসকে প্রথম পুরুষ হানড্রেড শিরোপা জয়ে দারুণ অবদান রাখলেন টিম সেইফার্ট। লর্ডসে তার ঝোড়ো ব্যাটিংয়ে...

২০২৬-০৮-১৭ ০৮:৩৬

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ২৩ বছর পর তাদের মাটিতে গিয়েছে বাংলাদেশ দল। আর সিরিজের প্রথম টেস্টেই স্বাগতিকদের দ...

২০২৬-০৮-১৬ ১৮:০৬

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

নাজমুল হোসেন শান্ত চেয়েছিলেন, ডারউইনে তার দলের খেলোয়াড় পাঁচ দিন ভালো খেলুক। তার চাওয়াকে ছাপিয়ে গেছে বাংলাদেশ। মাত্র চার...

২০২৬-০৮-১৬ ১১:৫১