পাকিস্তানের গোয়াদর বন্দরে ভিড়ল বাংলাদেশের পতাকাবাহী জাহাজ
চ্যানেল এইটটিন ডেস্ক
|
২০২৬-০৭-১৯ ১৮:০৮
সিইও: সাজ্জাদ হোসেন চিশতী
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
বাংলাদেশের পতাকাবাহী একটি জাহাজ পাকিস্তানের গোয়াদর বন্দরে নোঙর করেছে। সিঙ্গাপুর থেকে যাত্রা করে শনিবার এমভি জাহান ব্রাদার্স-২ বন্দরে পৌঁছায়। জাহাজটিতে ৫৩ হাজার টনের বেশি প্রাইম স্টিল বিলেট রয়েছে। পরে এসব পণ্য সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে পাঠানো হবে।
ট্রান্সশিপমেন্ট কার্যক্রমের অংশ হিসেবে পণ্যগুলো সংযুক্ত আরব আমিরাতে পাঠানোর জন্য অন্য একটি জাহাজে পুনরায় বোঝাই করার আগে গোয়াদার বন্দরে সাময়িকভাবে খালাস ও সংরক্ষণ করা হবে।
গোয়াদর বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান নূর-উল-হক বালোচ বলেছেন, আঞ্চলিক প্রতিকূলতা সত্ত্বেও বন্দর ও বাণিজ্যিক কার্যক্রম অব্যাহতম রয়েছে। একটি নিরাপদ, নির্ভরযোগ্য এবং দক্ষ আঞ্চলিক বাণিজ্ কেন্দ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে গোয়াদর বন্দর।