সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অন্যান্য

অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের বিষয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের বিষয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

অস্ট্রেলিয়ার ভিসা বাতিল হওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবস্থান জানিয়েছেন ইসলামিক স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

শুক্রবার (৬ এপ্রিল) ফেসবুকে তিনি জানান, প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে গত সপ্তাহে অস্ট্রেলিয়ায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তিনি। এরপর দেশে ফিরে জরুরি কাজে মনোযোগ দেওয়ার সময় জানতে পারেন, তার ভিসা বাতিল করা হয়েছে। ভিসা বাতিলের চিঠিতে উল্লেখ করা হয়, ভিসার মূল উদ্দেশ্য ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

শায়খ আহমাদুল্লাহ বলেন, বিভিন্ন মিডিয়ায় বিষয়টি যেভাবে প্রচারিত হয়েছে, তা চিঠিতে উল্লেখ নেই। তবে অস্ট্রেলিয়ার কিছু বিরোধী রাজনীতিক সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক মন্তব্য করেছেন। তিনি উল্লেখ করেন, কিছু ইসলাম বিদ্বেষী প্রভাবিত হয়ে তার বক্তব্যের বিকৃত অংশ প্রচার করেছে।

তিনি আরও বলেন, অভিযোগের ক্ষেত্রে সঠিক তথ্য যাচাই, ন্যায্যতা ও নিরপেক্ষতা থাকা জরুরি। শায়খ আহমাদুল্লাহ জোর দিয়ে বলেন, তার এবং তার প্রতিষ্ঠানের কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই এবং বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি অন্যায় আচরণেরও তারা বিরোধিতা করে।

আরও

বলকান থেকে সুইস আল্পস, নদীর টানে ইউরোপের পথে

অন্যান্য

বলকান থেকে সুইস আল্পস, নদীর টানে ইউরোপের পথে

ইউরোপের এক শহর থেকে আরেক শহরে যাত্রা মানে শুধু দূরত্ব পেরোনো নয়, কখনো কখনো ইতিহাস, সংস্কৃতি আর জীবনযাপনের ভিন্ন ভিন্ন রূ...

২০২৬-১১-১৫ ১০:৪৭

জুমার নামাজে দাঁড়ানো অবস্থায় জুতা চুরি হচ্ছে, কী করবেন?

অন্যান্য

জুমার নামাজে দাঁড়ানো অবস্থায় জুতা চুরি হচ্ছে, কী করবেন?

জুমার নামাজ চলছে। মুসল্লিরা সবাই দাঁড়িয়ে কিংবা রুকু-সিজদায় ব্যস্ত। এমন সময় কারও চোখে পড়ল, মসজিদের বাইরে রাখা তাঁর জুতা ন...

২০২৬-১১-১৩ ০৯:২৯

বিষাদ সিন্ধুর স্রষ্টার স্মৃতিকেন্দ্রেই বিষাদের ছাপ

অন্যান্য

বিষাদ সিন্ধুর স্রষ্টার স্মৃতিকেন্দ্রেই বিষাদের ছাপ

বাংলা সাহিত্যের অমর সৃষ্টি ‘বিষাদ সিন্ধু’। কারবালার করুণ ইতিহাসকে অবলম্বন করে লেখা এই উপন্যাসের মধ্য দিয়ে মীর মশাররফ হোস...

২০২৬-১১-১৩ ০৯:২৭

পাকিস্তানকে পাশে রাখার পাশাপাশি ভারতের কমিউনিস্টদেরও যেভাবে তুষ্ট করেছিল উত্তর কোরিয়া

অন্যান্য

পাকিস্তানকে পাশে রাখার পাশাপাশি ভারতের কমিউনিস্টদেরও যেভাবে তুষ্ট করেছিল উত্তর কোরিয়া

১৯৭০ সালের জুন মাস। উত্তর কোরিয়ার নামমাত্র রাষ্ট্রপ্রধান চোয়ে ইয়ং-গন পিয়ংইয়ংয়ের সুনান বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। ভারতী...

২০২৬-১১-১২ ১৭:০১