অ-লেসাওদের মতোই মালির সঙ্গে ১-১ গোলে ড্র করায় মরক্কোরও একধাপ অবনতি হয়েছে। আশরাফ হাকিমির দল ছয় থেকে নেমে গেছে সাত নম্বরে। যদিও ফিফার সদ্য সমাপ্ত উইন্ডোতে তারা গ্যাবন ও লেসেথোকে সমান ব্যবধানে (২-০) হারিয়েছে। তবে ছয় নম্বরে থাকা ব্রাজিলের সঙ্গে ব্যবধান বেশি নয় মরক্কোর। আফ্রিকান দেশটির পয়েন্ট ১৮০৫.৩৪ এবং সেলেসাওদের পয়েন্ট ১৮০৬.৫১অন্যদিকে, এবারের উইন্ডোতে উয়েফা নেশন্স লিগের চার ম্যাচ খেলে প্রতিটিতেই জিতেছে পর্তুগাল। কোচের সঙ্গে বিভেদের জেরে প্রধান তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যাম্প ছেড়ে যাওয়ার খবরে তারা বিব্রত হলেও হারিয়েছে ওয়েলস (১-০), নরওয়ে (২-১ এবং ২-১) ও ডেনমার্ককে (৪-২)। সেই সুবাদে ফিফা র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে তাদের বর্তমান অবস্থান পঞ্চম (১৮০৭.৬৯ পয়েন্ট)।
র্যাঙ্কিংয়ের ৮-১১তম স্থানে অক্ষত রয়েছে– বেলজিয়াম, নেদারল্যান্ডস, মেক্সিকো ও কলম্বিয়া। দুই ধাপ এগিয়ে ১২তম সুইজারল্যান্ড এবং একধাপ করে অবনতির পর জার্মানি ১৩ ও ক্রোয়েশিয়া ১৪ নম্বরে অবস্থান করছে।