বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

ফিচার-লাইফস্টাইল

অপুষ্টি ও স্থূলতা—দুই বিপরীত সংকটে দেশের পুষ্টি পরিস্থিতি

অপুষ্টি ও স্থূলতা—দুই বিপরীত সংকটে দেশের পুষ্টি পরিস্থিতি

একদিকে অপুষ্টিতে ভুগছে শিশু ও কিশোরীরা, অন্যদিকে বাড়ছে অতিরিক্ত ওজন ও স্থূলতা। এর সঙ্গে যুক্ত হয়েছে ভিটামিন ও খনিজের ঘাটতি। অর্থাৎ দেশের পুষ্টি পরিস্থিতিতে এখন একসঙ্গে কাজ করছে তিন ধরনের সংকট—অপুষ্টি, অনুপুষ্টিকণার অভাব এবং স্থূলতা। খসড়া জাতীয় পুষ্টিনীতি ২০২৬-এ উঠে এসেছে এমন উদ্বেগজনক চিত্র।

খসড়া নীতির তথ্য অনুযায়ী, ২০২১–২২ সালে দেশে কৃশকায় শিশুর হার ছিল ১১ শতাংশ। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩ শতাংশে। ১৫ থেকে ১৯ বছর বয়সী মেয়েদের ২৫ শতাংশ ক্ষীণকায়; একই বয়সী ৩০ শতাংশ মেয়ের উচ্চতা বয়সের তুলনায় কম। দীর্ঘদিনের অপুষ্টির ইঙ্গিত দেয় এসব পরিসংখ্যান।

নারীদের পুষ্টি পরিস্থিতিও স্বস্তিদায়ক নয়। গর্ভবতী নারীদের ৫৪ শতাংশ রক্তস্বল্পতায় ভুগছেন। মায়েদের মধ্যে এই হার ৩৭ শতাংশ। গর্ভাবস্থায় রক্তস্বল্পতা থাকলে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে, জন্মের পরও তার বিকাশে প্রভাব পড়ে।

অন্যদিকে অতিরিক্ত ওজনের সমস্যাও ব্যাপক। দেশের মোট জনসংখ্যার ১৪ শতাংশ স্থূলকায়। ১৫ থেকে ৩৯ বছর বয়সী প্রজননক্ষম নারীদের ৫৫ দশমিক ৫ শতাংশের ওজন স্বাভাবিকের চেয়ে বেশি অথবা তাঁরা স্থূলকায়। শহরাঞ্চলে এই হার আরও বেশি—৬৩ দশমিক ৭ শতাংশ।

শুধু খাবারের পরিমাণ নয়, পুষ্টিগুণের ঘাটতিও বড় সমস্যা। খসড়া নীতিতে বলা হয়েছে, দেশের ৭১ দশমিক ৫ শতাংশ মানুষের শরীরে ভিটামিন ডির ঘাটতি রয়েছে। ক্যালসিয়ামের ঘাটতিতে আছেন ২৬ দশমিক ৩ শতাংশ মানুষ।

এর পেছনে দারিদ্র্য, খাদ্যের মূল্যবৃদ্ধি, অনিরাপদ খাদ্য, দ্রুত নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনের মতো কারণ চিহ্নিত করা হয়েছে। ৬ থেকে ২৩ মাস বয়সী শিশুদের ৬৫ শতাংশ খাদ্যদারিদ্র্যের মধ্যে রয়েছে; একই বয়সী ৫৪ শতাংশ শিশু অস্বাস্থ্যকর খাবার খাচ্ছে।

খাদ্যপ্রাপ্যতা বাড়লেও খাদ্যের বৈচিত্র্য ও মানে ঘাটতি রয়ে গেছে। দৈনিক খাদ্যশক্তির প্রায় ৭০ শতাংশ আসে শস্য থেকে, মাছ-মাংস, ফলমূল ও শাকসবজি থেকে আসে মাত্র ৬ শতাংশ। ২০২৫ সালে আনুমানিক ৩ কোটি ৬০ লাখ মানুষ দারিদ্র্যের মধ্যে ছিল।

২০১৫ সালের পর নতুন পুষ্টিনীতি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। খসড়ায় মা ও শিশুর পুষ্টি, কৈশোর, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি কৃষি, খাদ্যনিরাপত্তা, শিক্ষা, সামাজিক সুরক্ষা, পরিবার পরিকল্পনা ও নিরাপদ পানির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। নীতিটি চূড়ান্ত হলে ২২টি মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে বাস্তবায়নের কাজ শুরু করার কথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক অধ্যাপক মুজিবুর রহমান।

আরও

চাঁদাবাজির অর্থ কি বৈধ? ইসলামের সুস্পষ্ট নির্দেশনা

ফিচার-লাইফস্টাইল

চাঁদাবাজির অর্থ কি বৈধ? ইসলামের সুস্পষ্ট নির্দেশনা

সমাজে মানুষের নিরাপত্তা শুধু তার জীবনের নিরাপত্তার নাম নয়; তার উপার্জন, সম্পদ, সম্মান এবং স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিক...

২০২৬-১০-০৯ ১৪:৫২

প্রেম নাকি ভালোবাসার অভিনয়? জেনে নিন ৩ উপায়ে

ফিচার-লাইফস্টাইল

প্রেম নাকি ভালোবাসার অভিনয়? জেনে নিন ৩ উপায়ে

জীবনে প্রেম কখন, কীভাবে হাজির হবে, তা কেউ বলতে পারে না। আপনার সঙ্গী দিনরাত আপনাকে সময় দিচ্ছে মানেই যে আপনার প্রেমে সে বু...

২০২৬-১০-০৫ ১০:৪৯

অক্সফোর্ড-ক্যামব্রিজেরও আগে, এক মুসলিম নারীর হাতে গড়া যে বিশ্ববিদ্যালয়

ফিচার-লাইফস্টাইল

অক্সফোর্ড-ক্যামব্রিজেরও আগে, এক মুসলিম নারীর হাতে গড়া যে বিশ্ববিদ্যালয়

উত্তর আফ্রিকার মুসলিমপ্রধান দেশ মরক্কোর প্রাচীন শহর ফেজ। পাহাড়ঘেরা এই শহরের রাস্তাগুলো এতটাই সরু ও আঁকাবাঁকা যে, অনেক পথ...

২০২৬-১০-০২ ১৯:০৮