শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

অফ-শোল্ডার পোশাকে এক ‘অন্যরকম’ দীঘি

অফ-শোল্ডার পোশাকে এক ‘অন্যরকম’ দীঘি

শিশুশিল্পী থেকে বর্তমানের চিত্রনায়িকা, সময়ের সঙ্গে নিজেকে রূপালি পর্দায় নতুনভাবে মেলে ধরেছেন প্রার্থনা ফারদিন দীঘি। সামাজিক মাধ্যমে নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করে নেটিজেনদের নজরে থাকেন এই অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক মাধ্যমে সম্পূর্ণ ভিন্ন আমেজের কিছু ছবি পোস্ট করে অনুরাগীদের তাক লাগিয়ে দিয়েছেন তিনি। যেখানে কাঁধখোলা আধুনিক পোশাকে এক অন্যরকম রূপের দীঘিকে দেখলেন নেটিজেনরা।

ফেসবুকে প্রকাশ করা নতুন ছবিগুলোতে দীঘিকে দেখা গেছে খয়েরি রঙের ডটেড ডিজাইনের অফ-শোল্ডার পোশাকে। স্টুডিওতে তোলা আত্মবিশ্বাসী ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। গাঢ় মেকআপ, কানে বড় দুল, গয়না এবং ওয়েভি হেয়ার স্টাইলে তার এই গ্ল্যামারাস লুক নজর কেড়েছে নেটিজেনদের।

ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘লুক অ্যাট হার নাও’ (তার দিকে এখন তাকাও)।

ছবিগুলো পোস্ট করার পরপরই নেটিজেনদের কমেন্ট সেকশনে তোলপাড় শুরু হয়। দীঘির এই আধুনিক লুকের প্রশংসায় যেন পঞ্চমুখ তার অনুরাগীরা। অনেকে তার শিশুশিল্পী থেকে বড় হয়ে ওঠার স্মৃতি রোমান্থন করে মন্তব্য করেছেন, আমার দেখা দীঘি যখন ছোট ছিল কত সুন্দর অভিনয় করত, দেখতে দেখতে আজ অনেক বড় হয়ে গেছে। আবার অনেকের মতে, নিজের মেকওভার ও লুকে বেশ পরিবর্তন এনেছেন তিনি।

ঢালিউডের বড় পর্দার নিয়মিত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। মাঝে দীর্ঘ বিরতি থাকলেও পরবর্তীতে পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথচলা শুরু করেছেন বছর কয়েক ধরে। সাম্প্রতিক সময়ে নিজের ফিটনেস ও আধুনিক মেকওভারের মাধ্যমে প্রায়ই আলোচনায় চলে আসেন এই নায়িকা।

আরও

এক সপ্তাহেই ১৫ হাজার কোটি টাকা আয় করল নতুন ‘স্পাইডার-ম্যান’

বিনোদন

এক সপ্তাহেই ১৫ হাজার কোটি টাকা আয় করল নতুন ‘স্পাইডার-ম্যান’

প্রেক্ষাগৃহে দর্শক টানার আকালের মুখে সিনেমার রুপালি পর্দায় নতুন এক বিপ্লব নিয়ে এলো সনি ও মার্ভেল স্টুডিওর যৌথ চমক ‘স্প...

২০২৬-০৮-০৬ ১১:০৫

অভিনয়ের জন্য যা করতে দ্বিধা করেননি দীপিকা

বিনোদন

অভিনয়ের জন্য যা করতে দ্বিধা করেননি দীপিকা

সঞ্জয় লীলা বনশালির পরিচালনায় নির্মিত ‘রাম লীলা’ সিনেমায় দীপিকা পাড়ুকোনের অভিনয় আজও দর্শকদের কাছে প্রশংসিত। তবে এই চরিত্র...

২০২৬-০৮-০৪ ২২:২৮

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে বিটিভির দিনব্যাপী বিশেষ আয়োজন

বিনোদন

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে বিটিভির দিনব্যাপী বিশেষ আয়োজন

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (...

২০২৬-০৮-০৪ ২২:২০

শুটিং সেটে দুর্ঘটনায় আহত, শারীরিক অবস্থা নিয়ে মুখ খুললেন রাশমিকা

বিনোদন

শুটিং সেটে দুর্ঘটনায় আহত, শারীরিক অবস্থা নিয়ে মুখ খুললেন রাশমিকা

আসন্ন প্যান-ইন্ডিয়া চলচ্চিত্র ‘মাইসা’র শুটিং সেটে এক আকস্মিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দক্ষিণী ও বলিউডের জনপ্রিয় অ...

২০২৬-০৮-০৩ ২২:০২

জয়া আহসানের কৃষিকাজ: দীর্ঘক্ষণ চালালেন কোদাল, প্রশংসায় অভিনেত্রী

বিনোদন

জয়া আহসানের কৃষিকাজ: দীর্ঘক্ষণ চালালেন কোদাল, প্রশংসায় অভিনেত্রী

একজন জনপ্রিয় অভিনেত্রী হলেও মাটিতে পা রেখেই চলেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। নিজের বাড়িতেই নিয়মিত সবজি-ফল...

২০২৬-০৮-০৩ ০৯:০২