রবিবার, ২৬ জুলাই ২০২৬ ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

অবৈধ ভিওআইপির দায়ে ৪ মোবাইল অপারেটরকে ৮ কোটি ৬৮ লাখ টাকা জরিমানা

অবৈধ ভিওআইপির দায়ে ৪ মোবাইল অপারেটরকে ৮ কোটি ৬৮ লাখ টাকা জরিমানা

অবৈধ আন্তর্জাতিক কল টার্মিনেশনে (ভিওআইপি) ব্যবহৃত সিম শনাক্ত হওয়ায় দেশের চার মোবাইল অপারেটর- রবি আজিয়াটা, বাংলালিংক, টেলিটক ও গ্রামীণফোনকে মোট ৮ কোটি ৬৮ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। এসব অপারেটরের ৮ হাজার ৬৮২টি সিম ব্যবহার করে অবৈধ ভিওআইপি ব্যবসার প্রমাণ পাওয়া গেছে।

আন্তর্জাতিক কল টার্মিনেশন বা ভিওআইপি হলো বিদেশ থেকে আসা ফোনকল বা ভয়েস ট্রাফিক কোনো দেশের স্থানীয় মোবাইল বা ল্যান্ডলাইন নেটওয়ার্কে সফলভাবে পৌঁছে দেওয়া বা সম্পন্ন করার প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক গেটওয়ে ও স্থানীয় অপারেটরদের মাধ্যম হয়ে কলটি শেষ পর্যন্ত গ্রাহকের মোবাইল ফোনে রিসিভ হয়।

এদিকে, আগামী ১০ দিনের মধ্যে এই অর্থ পরিশোধের জন্য মোবাইল অপারেটরগুলোকে নোটিশ দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা। বিটিআরসি’র পরিচালক সোহেল রানার সই করা নোটিশটি বেসরকারি তিন অপারেটরের সিইও ও রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের এমডিকে পাঠানো হয়েছে।

নোটিশে দেখা গেছে, সবচেয়ে বেশি জরিমানা করা হয়েছে রবি আজিয়াটাকে। প্রতিষ্ঠানটির ৫ হাজার ৯৩৫টি সিম অবৈধ ভিওআইপি কার্যক্রমে ব্যবহারের প্রমাণ পাওয়ায় তাদের ৫ কোটি ৯৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলালিংকের ১ হাজার ৮৮২টি সিম অবৈধ ভিওআইপি কার্যক্রমে ব্যবহৃত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ কোটি ৮৮ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের ৬৮১টি সিম ভিওআইপি কার্যক্রমে ব্যবহৃত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৬৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর গ্রামীণফোনের ১৮৪টি সিম অবৈধ ভিওআইপি কার্যক্রমে ব্যবহারের প্রমাণ পাওয়ায় অপারেটরটিকে ১৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে কমিশন।

বিটিআরসির নোটিশে বলা হয়, সংশ্লিষ্ট অপারেটরগুলো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ও মোবাইল অপারেটর লাইসেন্সের শর্ত এবং কমিশনের বিভিন্ন নির্দেশনা অনুযায়ী অবৈধ আন্তর্জাতিক কল টার্মিনেশন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। ফলে তাদের সিম অবৈধ আন্তর্জাতিক কল টার্মিনেশনে ব্যবহৃত হয়েছে।

গত ২১ জুলাই চার অপারেটরের কাছে পাঠানো এ সংক্রান্ত আলাদা নোটিশে বলা হয়, অবৈধ ভিওআইপি কার্যক্রমে ব্যবহৃত প্রতিটি সিমের জন্য ১০ হাজার টাকা হারে প্রশাসনিক জরিমানা করা হয়েছে।

শনিবার (২৫ ‍জুলাই) রাতে জাগো নিউজসহ একাধিক গণমাধ্যমে দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ ভিওআইপির (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) দায়ে ১৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা বিষয়ে খবর প্রকাশ হলে বাকি তিন অপারেটরকে একই দায়ে জরিমানার বিষয়টিও সামনে আসে।

আরও

আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে ঐক্যের বিকল্প নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জাতীয়

আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে ঐক্যের বিকল্প নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বরেছেন, বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রধানমন্ত্রী তা...

২০২৬-০৭-২৫ ২৩:৪৫

দেশের আবহাওয়া আগামী ৫ দিন কেমন থাকবে জানালো অধিদপ্তর

জাতীয়

দেশের আবহাওয়া আগামী ৫ দিন কেমন থাকবে জানালো অধিদপ্তর

সাগরে সৃষ্ট লঘুচাপ এবং দেশের ওপর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পা...

২০২৬-০৭-২৫ ২৩:৪৪

প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সাক্ষাৎ

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সরকারের বিভিন্ন সংস্থা, বোর্ড ও করপোরেশনের নবনিযুক্ত চুক্তিভিত্ত...

২০২৬-০৭-২৫ ২৩:৪০

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

জাতীয়

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ স...

২০২৬-০৭-২৫ ২৩:৩৭

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, পাঁচ দিন ধরে দেশজুড়ে বৃষ্টির আভাস

জাতীয়

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, পাঁচ দিন ধরে দেশজুড়ে বৃষ্টির আভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্র...

২০২৬-০৭-২৫ ১২:০৭

জাতিসংঘে বাংলাদেশ উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থান’ প্রস্তাব গৃহীত

জাতীয়

জাতিসংঘে বাংলাদেশ উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থান’ প্রস্তাব গৃহীত

সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহ...

২০২৬-০৭-২৫ ১২:০৬