শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নয় বছর পর কুমার নদে নৌকা বাইচ, উৎসবে মাতল ভাঙ্গাবাসী

নয় বছর পর কুমার নদে নৌকা বাইচ, উৎসবে মাতল ভাঙ্গাবাসী

দীর্ঘ নয় বছর পর ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ উৎসব ঘিরে নদীর দুই তীরে জড়ো হন হাজারো মানুষ। পরিবারের সদস্যদের নিয়ে নৌকা বাইচ দেখতে আসেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন পর ঐতিহ্যবাহী এ আয়োজন ফিরে আসায় তাঁদের মধ্যে দেখা দেয় আনন্দ-উচ্ছ্বাস।

গতকাল শুক্রবার কুমার নদে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এতে ১৮টি নৌকা অংশ নেয়। বাইচ শেষে অংশ নেওয়া প্রতিটি নৌকাকে আয়োজক কমিটির পক্ষ থেকে উপহার দেওয়া হয়।

নৌকা বাইচ দেখতে আসা এক দর্শনার্থী বলেন, ‘দীর্ঘদিন পর আবার নৌকা বাইচ হওয়ায় আমরা খুবই আনন্দিত। পরিবারের সবাইকে নিয়ে বাইচ দেখতে এসেছি। এই ঐতিহ্য যেন প্রতিবছর আয়োজন করা হয়, এটাই আমাদের প্রত্যাশা।’

দীর্ঘ নয় বছর পর কুমার নদে নৌকা বাইচ হওয়ায় স্থানীয়দের মধ্যে হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে পাওয়ার অনুভূতি তৈরি হয়েছে। নদীর তীরে দাঁড়িয়ে অনেকে নৌকার প্রতিযোগিতা উপভোগ করেন। কেউ কেউ পরিবারের সদস্যদের সঙ্গে এ উৎসবের আনন্দ ভাগ করে নেন।

নৌকা বাইচ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। তিনি বলেন, ‘আজকের এই উৎসব বিএনপির নয়, এই উৎসব ভাঙ্গাবাসীর, এই উৎসব ফরিদপুরবাসীর। আমরা সকলে মিলে উৎসব পালনের মধ্য দিয়ে প্রমাণ করব, আমরা সবাই মিলেমিশে চলতে পারি।’

শহিদুল ইসলাম বাবুল বলেন, রাজনৈতিক গ্রুপিংয়ের কারণে বিগত সরকারের সময় এ উৎসব বন্ধ হয়ে গিয়েছিল। এতে সাধারণ মানুষ উৎসবের আনন্দ থেকে বঞ্চিত হয়েছিল। সাধারণ মানুষের কোনো উৎসব বন্ধ হতে দেওয়া হবে না বলেও তিনি জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। তিনি বলেন, ‘শতবর্ষী এই উৎসব কেন বন্ধ হয়েছিল, আপনারা তা জানেন। শহিদুল ইসলাম বাবুল আপনাদের সেই উৎসব আবার ফিরিয়ে দিয়েছেন।’

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ ধরনের আয়োজন অব্যাহত রাখার কথা বলেন প্রতিমন্ত্রী। তাঁর ভাষ্য, যেকোনো উৎসব বাঙালি সংস্কৃতির অংশ। এসব উৎসব এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন।

আয়োজকদের প্রত্যাশা, বিশ্বকর্মা পূজাকে ঘিরে ভবিষ্যতেও নিয়মিতভাবে কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচের আয়োজন করা হবে। এতে স্থানীয় মানুষের অংশগ্রহণ বাড়বে এবং গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা নৌকা বাইচের ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব হবে।

আরও

দুর্গম উপকূলে চিকিৎসাসেবা দিতে আসছে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’

সারা দেশ

দুর্গম উপকূলে চিকিৎসাসেবা দিতে আসছে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’

দেশের দুর্গম উপকূল, দ্বীপ ও চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির...

২০২৬-০৯-১৮ ১৯:০৪

সোনারগাঁয়ে ৩৪ দল নিয়ে ইউথ ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬এর উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ৩৪ দল নিয়ে ইউথ ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬এর উদ্বোধন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩৪টি দল ও ৬৮০ জন খেলোয়াড়ের অংশগ্রহণে শুরু হয়েছে সোনারগাঁ ইউথ ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ (সিজন-২)।

২০২৬-০৯-১৮ ১৮:৪৪

কুড়িগ্রামে সারের দাবীতে সড়ক অবরোধ:  উপ সহকারী কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

সারা দেশ

কুড়িগ্রামে সারের দাবীতে সড়ক অবরোধ: উপ সহকারী কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে সারের দাবীতে সড়ক অবরোধ এবং উপসহকারী কৃষি কর্মকর্তাকে (বিএস) গুদামে অবরুদ্ধ করে রাখে বিক্ষুদ্...

২০২৬-০৯-১৮ ১৭:১৯

কুড়িগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক বীরমুক্তিযোদ্ধা নিহত, অভিযুক্ত আটক

সারা দেশ

কুড়িগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক বীরমুক্তিযোদ্ধা নিহত, অভিযুক্ত আটক

কুড়িগ্রাম পৌর শহরের চর হরিকেশ এলাকায় প্রকাশ্য ছুরিকাঘাতে রোস্তম আলী তোতা (৮০) নামে এক বীরমুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ ঘটন...

২০২৬-০৯-১৮ ১৭:১৭

শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছিল বিগত সরকার: টুকু

সারা দেশ

শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছিল বিগত সরকার: টুকু

বিগত সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের...

২০২৬-০৯-১৮ ১৬:৪২

দিল্লিতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, চারজন আটক

সারা দেশ

দিল্লিতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, চারজন আটক

ভারতের দিল্লিতে ১৭ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের পর ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ একটি খোলা মাঠে ফেলে রাখার অভিযোগ উঠ...

২০২৬-০৯-১৮ ১৬:৪১