শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভারতে ২বছর ৯মাস কারাভোগের পর কারামুক্ত তিন বাংলাদেশিকে দেশে ফেরৎ

ভারতে ২বছর ৯মাস কারাভোগের পর কারামুক্ত তিন বাংলাদেশিকে দেশে ফেরৎ

অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক এক বাংলাদেশী নারীসহ দুই যুবককে ৩৩ মাস পর ভারতীয় কারাগারে সাজা ভোগের পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ফেরৎ পাঠানো হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) শেষ বিকেলের দিকে দু’দেশের সীমান্ত পর্যায়ে সংক্ষিপ্ত পতাকা বৈঠকের পর জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধৃত তিনজনকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র কাছে হস্তান্তর করে। পরে সোনাহাট বিজিবি ক্যাম্প সদস্যরা আটককৃতদের পরিচয় সনাক্তে পরিবারের জিম্মায় হস্তান্তরের জন্য ভুরুঙ্গামারী থানায় সোপর্দ করে। ফেরত আসা তিনজন বাংলাদেশী হলেন, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার আব্দুল জলিল, মুজাফফর হোসেন এবং ঢাকা জেলার শারমিন আক্তার।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশী এই তিন নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশের পর তারা সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। পরবর্তীতে ৩৩ মাস ভারতে কারাভোগ শেষে মুক্তি পান। পরে শুক্রবার শেষ বিকেলে বিএসএফ নিয়মিত প্রক্রিয়ায় সংক্ষিপ্ত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করেন। 

ওসি আজিম উদ্দিন আরও বলেন, তিনজনের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা থানায় এলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হবে।

আরও

দুর্গম উপকূলে চিকিৎসাসেবা দিতে আসছে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’

সারা দেশ

দুর্গম উপকূলে চিকিৎসাসেবা দিতে আসছে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’

দেশের দুর্গম উপকূল, দ্বীপ ও চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির...

২০২৬-০৯-১৮ ১৯:০৪

সোনারগাঁয়ে ৩৪ দল নিয়ে ইউথ ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬এর উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ৩৪ দল নিয়ে ইউথ ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬এর উদ্বোধন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩৪টি দল ও ৬৮০ জন খেলোয়াড়ের অংশগ্রহণে শুরু হয়েছে সোনারগাঁ ইউথ ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ (সিজন-২)।

২০২৬-০৯-১৮ ১৮:৪৪

কুড়িগ্রামে সারের দাবীতে সড়ক অবরোধ:  উপ সহকারী কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

সারা দেশ

কুড়িগ্রামে সারের দাবীতে সড়ক অবরোধ: উপ সহকারী কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে সারের দাবীতে সড়ক অবরোধ এবং উপসহকারী কৃষি কর্মকর্তাকে (বিএস) গুদামে অবরুদ্ধ করে রাখে বিক্ষুদ্...

২০২৬-০৯-১৮ ১৭:১৯

কুড়িগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক বীরমুক্তিযোদ্ধা নিহত, অভিযুক্ত আটক

সারা দেশ

কুড়িগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক বীরমুক্তিযোদ্ধা নিহত, অভিযুক্ত আটক

কুড়িগ্রাম পৌর শহরের চর হরিকেশ এলাকায় প্রকাশ্য ছুরিকাঘাতে রোস্তম আলী তোতা (৮০) নামে এক বীরমুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ ঘটন...

২০২৬-০৯-১৮ ১৭:১৭

শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছিল বিগত সরকার: টুকু

সারা দেশ

শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছিল বিগত সরকার: টুকু

বিগত সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের...

২০২৬-০৯-১৮ ১৬:৪২

দিল্লিতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, চারজন আটক

সারা দেশ

দিল্লিতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, চারজন আটক

ভারতের দিল্লিতে ১৭ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের পর ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ একটি খোলা মাঠে ফেলে রাখার অভিযোগ উঠ...

২০২৬-০৯-১৮ ১৬:৪১