শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

এআই দিয়ে ডিসির ছবি বদলে নিজের ছবি প্রচার, ধরা পড়ে ক্ষমা চাইলেন নারী

এআই দিয়ে ডিসির ছবি বদলে নিজের ছবি প্রচার, ধরা পড়ে ক্ষমা চাইলেন নারী

পটুয়াখালী জেলা প্রশাসনের সেলাই মেশিন বিতরণের একটি সরকারি ছবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নিজের ছবি বসিয়ে প্রচারের অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ছবিটি সরিয়ে নিয়ে ভুল স্বীকার ও ক্ষমা চেয়েছেন অভিযুক্ত নুসরাত সীমা।

​প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি পটুয়াখালী জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরীর সেলাই মেশিন বিতরণের একটি ছবি জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে (ডিসি পটুয়াখালী) প্রকাশ করা হয়। কলাপাড়ার বাসিন্দা নুসরাত সীমা এআই প্রযুক্তির সাহায্যে মূল ছবি থেকে জেলা প্রশাসকের মুখমণ্ডল পরিবর্তন করে নিজের ছবি যুক্ত করেন। এরপর বিকৃত ছবিটি নিজের ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। বিতর্কের মুখে নুসরাত সীমা ফেসবুক থেকে বিতর্কিত পোস্টটি মুছে ফেলেন। পরে নিজের ভুল স্বীকার করে জনসমক্ষে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকারও অঙ্গীকার করেন তিনি।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুজ্জামান জানান, প্রযুক্তি ব্যবহার করে এ ধরনের অসত্য তথ্য ও ছবি প্রচার বিভ্রান্তি তৈরি করে। ভুল বুঝতে পেরে সংশ্লিষ্ট নারী ক্ষমা চেয়েছেন।

​সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে ইউএনও আরও বলেন, ‘‘বর্তমানে এআই প্রযুক্তি ব্যবহার করে সহজেই ছবি ও তথ্য পরিবর্তন করা সম্ভব হচ্ছে। তাই ফেসবুক বা অন্য কোনো মাধ্যমে প্রাপ্ত তথ্য কিংবা ছবি যাচাই না করে প্রচার করা উচিত নয়।’’ এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান না দেওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি অনুরোধ জানিয়েছে উপজেলা প্রশাসন।

আরও

দুর্গম উপকূলে চিকিৎসাসেবা দিতে আসছে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’

সারা দেশ

দুর্গম উপকূলে চিকিৎসাসেবা দিতে আসছে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’

দেশের দুর্গম উপকূল, দ্বীপ ও চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির...

২০২৬-০৯-১৮ ১৯:০৪

সোনারগাঁয়ে ৩৪ দল নিয়ে ইউথ ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬এর উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ৩৪ দল নিয়ে ইউথ ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬এর উদ্বোধন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩৪টি দল ও ৬৮০ জন খেলোয়াড়ের অংশগ্রহণে শুরু হয়েছে সোনারগাঁ ইউথ ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ (সিজন-২)।

২০২৬-০৯-১৮ ১৮:৪৪

কুড়িগ্রামে সারের দাবীতে সড়ক অবরোধ:  উপ সহকারী কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

সারা দেশ

কুড়িগ্রামে সারের দাবীতে সড়ক অবরোধ: উপ সহকারী কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে সারের দাবীতে সড়ক অবরোধ এবং উপসহকারী কৃষি কর্মকর্তাকে (বিএস) গুদামে অবরুদ্ধ করে রাখে বিক্ষুদ্...

২০২৬-০৯-১৮ ১৭:১৯

কুড়িগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক বীরমুক্তিযোদ্ধা নিহত, অভিযুক্ত আটক

সারা দেশ

কুড়িগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক বীরমুক্তিযোদ্ধা নিহত, অভিযুক্ত আটক

কুড়িগ্রাম পৌর শহরের চর হরিকেশ এলাকায় প্রকাশ্য ছুরিকাঘাতে রোস্তম আলী তোতা (৮০) নামে এক বীরমুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ ঘটন...

২০২৬-০৯-১৮ ১৭:১৭

শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছিল বিগত সরকার: টুকু

সারা দেশ

শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছিল বিগত সরকার: টুকু

বিগত সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের...

২০২৬-০৯-১৮ ১৬:৪২

দিল্লিতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, চারজন আটক

সারা দেশ

দিল্লিতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, চারজন আটক

ভারতের দিল্লিতে ১৭ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের পর ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ একটি খোলা মাঠে ফেলে রাখার অভিযোগ উঠ...

২০২৬-০৯-১৮ ১৬:৪১