শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণা চক্রের মূল হোতাসহ ৯ জন গ্রেফতার

নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণা চক্রের মূল হোতাসহ ৯ জন গ্রেফতার

নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণা চক্রের মূল হোতাসহ ৯ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অনলাইন জুয়া ও প্রতারণায় ব্যবহৃত বেশ কয়েকটি মোবাইল ডিভাইস উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম¦র) বেলা ১১ টায় পুলিশ সুপার কার্যলয়ে কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার আল মামুন সিকদার ।

নড়াইলের লোহাগড়া উপজেলার ঝামারঘোপ বাজানে গোপন সংবাদের ভিত্তিতে এখানে ‘মা ফার্মেসি’তে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানে ফার্মেসির মালিক ফরহাদ হোসেন ও তার সহযোগী সজীব হোসেনসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। পাশাপাশি অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রম পরিচালনার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ডিভাইস উদ্ধার করা হয়। পুলিশের দাবি, এসব ডিভাইসে ওয়ান এক্স বেট, মেল বেট, সিকে ৪৪.কম ও এফ১১ সহ বিভিন্ন অনলাইন জুয়া ও বেটিং প্ল্যাটফর্ম ব্যবহারের তথ্য এবং বড় অঙ্কের ই-লেনদেনের তথ্য পাওয়া গেছে।

পুলিশ সুপার বলেন, অনলাইন জুয়া ও প্রতারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে চটকদার ও লোভনীয় অনলাইন বিজ্ঞাপনে প্রলুব্ধ না হয়ে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।

অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে গ্রেফতার ৯ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

 

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২