মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নড়াইলে মহাসড়কে টায়ার জ্বালিয়ে“জয় বাংলা’শ্লোগান,নাশকতার মামলা দায়ের

ইউপি চেয়ারম্যান মতিয়ারসহ আসামি ৪২ জন

নড়াইলে মহাসড়কে টায়ার জ্বালিয়ে“জয় বাংলা’শ্লোগান,নাশকতার মামলা দায়ের

কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের লোহাগড়ার এড়েন্দা বাসষ্ট্যান্ডের পশ্চিম পাশে মহাসড়কে টায়ার জ্বালিয়ে‘জয় বাংলা’শ্লোগান দেওয়ার অভিযোগে কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিয়ার রহমান কে প্রধান আসামী করে যুবলীগ,ছাত্রলীগের ৪২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে লোহাগড়া থানায় নাশকতার মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। এসব আসামিদের অধিকাংশের বাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

পুলিশ ও দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে,১৪ আগষ্ট গভীর রাতে কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের এড়েন্দা বাসষ্ট্যান্ডের পশ্চিমপাশে মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও কাঠের গুড়ি ফেলে‘জয় বাংলা’ শ্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। রাতেই এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। 

এ ঘটনায় ১৬ আগষ্ট উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের হাসান মোল্যা বাদী হয়ে লোহাগড়া থানায় নাশকতার অভিযোগ এনে রোববার রাতে মামলাটি দায়ের করেন। মামলা নং-১২।, তারিখ-১৬/৮/২৬।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান সোমবার (১৭আগস্ট) বিকালে বলেন, ১৫আগষ্ট কে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে এবং আসামিদের আটকের অভিযান চলছে।

আরও

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

সারা দেশ

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগেই অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়ন...

২০২৬-১০-০৫ ২২:০২

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সারা দেশ

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

‎নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এবং যত্রতত্র ট্রাফিক আইন অমান্য রোধে লালমনিরহাটে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এর...

২০২৬-১০-০৫ ২০:৪৯

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী  কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে গাইবান্ধা জেলা জামায়াত সপ্তাহব্যাপী কর্মসূচি...

২০২৬-১০-০৫ ২০:৪৫

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

সারা দেশ

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন...

২০২৬-১০-০৫ ২০:১০

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

সারা দেশ

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

শিশু অধিকার প্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি...

২০২৬-১০-০৫ ১৯:২৩