মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

লটারিতে সাবরেজিস্ট্রার বদলি, প্রথম ধাপে ১৩১ জন

লটারিতে সাবরেজিস্ট্রার বদলি, প্রথম ধাপে ১৩১ জন

জনমনে থাকা নেতিবাচক ধারণা দূর করতে প্রথমবারের মতো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শুরু করেছে সরকার। প্রথম ধাপে সারাদেশের ১৩১ জন সাবরেজিস্ট্রারকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বদলি কার্যক্রম উদ্বোধনের পর এ তথ্য জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আইনমন্ত্রী বলেন, সাবরেজিস্ট্রারদের বদলি ও পদায়ন নিয়ে মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে নেতিবাচক ধারণা রয়েছে। রাতারাতি এই ধারণা পরিবর্তন করা সম্ভব নয়। তবে পরিবর্তনের জন্য কোথাও না কোথাও থেকে শুরু করতে হবে, আর সেই কাজ আজ শুরু হয়েছে।

তিনি বলেন, ঢাকায় পোস্টিংকে অনেক সময় ‘প্রাইস পোস্টিং’ হিসেবে দেখা হয়। ধারণা করা হয়, ঢাকায় যারা পোস্টিং পান, তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই ‘প্রাইস পোস্টিং’-এর ক্ষেত্রেই প্রথমবারের মতো লটারির মাধ্যমে বাছাই করা হয়েছে।

আইনমন্ত্রী জানান, ঢাকার ১৮টি সাবরেজিস্ট্রি অফিসের জন্য সারাদেশের ১৩১ জনের মধ্য থেকে লটারির মাধ্যমে ১৮ জনকে বাছাই করা হয়েছে। পরবর্তী সময়ে তাদের দক্ষতা বিবেচনা করে গুরুত্বপূর্ণ সাবরেজিস্ট্রি অফিসে পদায়ন করা হবে।

তবে বদলির পর কোনো কর্মকর্তা নতুন কর্মস্থলে গিয়ে দুর্নীতিতে জড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন আইনমন্ত্রী।

এদিকে এক সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে সাংবাদিকের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ মন্ত্রণালয় খতিয়ে দেখছে বলেও জানান তিনি।

আরও

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

সারা দেশ

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগেই অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়ন...

২০২৬-১০-০৫ ২২:০২

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সারা দেশ

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

‎নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এবং যত্রতত্র ট্রাফিক আইন অমান্য রোধে লালমনিরহাটে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এর...

২০২৬-১০-০৫ ২০:৪৯

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী  কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে গাইবান্ধা জেলা জামায়াত সপ্তাহব্যাপী কর্মসূচি...

২০২৬-১০-০৫ ২০:৪৫

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

সারা দেশ

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন...

২০২৬-১০-০৫ ২০:১০

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

সারা দেশ

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

শিশু অধিকার প্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি...

২০২৬-১০-০৫ ১৯:২৩