রবিবার, ৫ জুলাই ২০২৬ ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নৌকা দেখতে গিয়ে বজ্রপাতে ছেলে নিহত, গুরুতর আহত বাবা

নৌকা দেখতে গিয়ে বজ্রপাতে ছেলে নিহত, গুরুতর আহত বাবা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাছ ধরার নৌকা দেখতে গিয়ে বজ্রপাতে ঠাকুর চাঁন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে উপজেলার মুছাপুর ক্লোজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ঠাকুর চাঁন মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জেলে পাড়া এলাকার বাসিন্দা। তিনি জনারদন (৪৫)-এর ছেলে। আহত জনারদন একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঝড়ো হাওয়া ও বৃষ্টির আশঙ্কা দেখা দিলে পিতা-পুত্র নদীর ধারে বেঁধে রাখা মাছ ধরার নৌকা দেখতে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে তারা আহত হন। ঘটনাস্থলেই ঠাকুর চাঁনের মৃত্যু হয়।

এদিকে, রবিউল হোসেন নামের আরেক যুবক নিজের তরমুজ ক্ষেতে পাহারারত অবস্থায় বজ্রপাতের শব্দ ও আলোর প্রভাবে আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. আব্দুল করিম বলেন, বাবা ও ছেলেকে বজ্রপাতের পর হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা ছেলেকে মৃত অবস্থায় পাই। তারপর তার বাবাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন।

আরও

ট্রলারের পাখা ভেঙে ৩ দিন ধরে সাগরে ভাসছে ১৭ জেলে

সারা দেশ

ট্রলারের পাখা ভেঙে ৩ দিন ধরে সাগরে ভাসছে ১৭ জেলে

বরগুনার পাথরঘাটা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দুবলার চর থেকে দক্ষিণ এলাকায় মাছ শিকারে গিয়ে এফবি জাহান ট...

২০২৬-০৭-০৪ ২১:২৫

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মেহেরপুরে গণমিছিল

সারা দেশ

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মেহেরপুরে গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৭-০৪ ২১:২৪

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে : মির্জা ফখরুল

সারা দেশ

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে : মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন...

২০২৬-০৭-০৪ ২০:১১

পিরোজপুরের বলেশ্বর নদীতে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ ৮ ঘন্টা পর উদ্ধার

সারা দেশ

পিরোজপুরের বলেশ্বর নদীতে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ ৮ ঘন্টা পর উদ্ধার

পিরোজপুরের জিয়ানগর ব্রিজ সংলগ্ন বলেশ্বর নদীতে মাছ ধরার ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ৮ ঘণ্টা পর মাহাবুব ব্যাপারি (৬...

২০২৬-০৭-০৪ ২০:০৬