সোমবার, ২৭ জুলাই ২০২৬ ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

নির্বাচনকে সামনে রেখে সর্বোচ্চ আদালতে বড় ধাক্কা খেলেন ট্রাম্প

নির্বাচনকে সামনে রেখে সর্বোচ্চ আদালতে বড় ধাক্কা খেলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে আসন্ন নভেম্বরের কংগ্রেস নির্বাচনকে সামনে রেখে ডাকযোগে (মেইল-ইন) ভোটের নিয়ম কঠোর করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি ধারা কার্যকর করার অনুমতি দেয়নি একটি ফেডারেল আপিল আদালত।

শনিবার বোস্টনভিত্তিক প্রথম ইউএস সার্কিট কোর্ট অব অ্যাপিলস ২-১ ভোটের ব্যবধানে বিচারকদের সিদ্ধান্তে ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ করে দেয়। নিম্ন আদালতের দেওয়া স্থগিতাদেশ চ্যালেঞ্জ করে মামলা চলাকালীন তা সাময়িকভাবে তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছিল মার্কিন বিচার বিভাগ।

এর আগে গত ২৫ জুন মার্কিন ডিস্ট্রিক্ট জজ ইন্দিরা তালওয়ানি এই স্থগিতাদেশ জারি করেছিলেন। তার পর্যবেক্ষণে বলা হয়েছিল, গত মার্চে দেওয়া ট্রাম্পের ওই নির্দেশের বেশ কয়েকটি অংশ সম্ভবত প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতার সীমা অতিক্রম করেছে এবং নির্বাচন পরিচালনার ক্ষেত্রে অঙ্গরাজ্য ও কংগ্রেসের ক্ষমতায় হস্তক্ষেপ করছে।

ক্যালিফোর্নিয়া, ম্যাসাচুসেটস, নেভাডা ও ওয়াশিংটনের নেতৃত্বে ২৩টি অঙ্গরাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া এই মামলা দায়ের করে।

আদালত: নির্বাচনের আগে দ্রুত সিদ্ধান্ত জরুরি

বিচার বিভাগের আইনজীবীরা যুক্তি দেন, নির্বাহী আদেশ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট ফেডারেল সংস্থাগুলো এখনো নীতিমালা চূড়ান্ত করেনি। তাই মামলাটি সময়ের আগেই করা হয়েছে।

তবে আপিল আদালত সেই যুক্তি প্রত্যাখ্যান করে বলেন, সেপ্টেম্বর ও নভেম্বরের নির্বাচন ঘনিয়ে আসায় অঙ্গরাজ্যগুলোকে এখনই প্রস্তুতি নিতে হচ্ছে। ফলে তারা আদেশের প্রতিক্রিয়া জানাতে বাধ্য।

আদালত পর্যবেক্ষণে বলেন, নির্বাহী আদেশে এমন একাধিক সময়সীমা নির্ধারণ করা হয়েছে, যার কারণে অঙ্গরাজ্যগুলোকে দ্রুত ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নতুন ভোটিং বিধি বাস্তবায়নের প্রস্তুতি নিতে হচ্ছে।

এখন ট্রাম্প প্রশাসন চাইলে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জরুরি আবেদন করতে পারে।

ডাকযোগে ভোটিংয়ে কঠোর নিয়ন্ত্রণ চান ট্রাম্প

ফেডারেল নির্বাচন নীতি আরও কঠোর করার অংশ হিসেবে গত মার্চে এই বিতর্কিত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প।

ট্রাম্প বারবার ডাকযোগে ভোটিং পদ্ধতির সমালোচনা করে আসছেন এবং কোনো তথ্যপ্রমাণ ছাড়াই টানা দাবি করে যাচ্ছেন যে—২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক জালিয়াতির কারণেই তার পরাজয় হয়েছিল।

তবে মার্কিন সংবিধান অনুযায়ী, ফেডারেল নির্বাচন পরিচালনার মূল দায়িত্ব অঙ্গরাজ্যগুলোর ওপর ন্যস্ত, আর কংগ্রেস কেবল নির্বাচনি প্রক্রিয়ার নির্দিষ্ট কিছু দিক নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে।

ট্রাম্প একই সাথে কংগ্রেসকে ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ পাস করার জন্য চাপ দিচ্ছেন—যা ভোটে অতিরিক্ত কড়াকড়ি আরোপের একটি বিতর্কিত বিল।

উল্লেখ্য, ভোটার নিবন্ধনের জন্য নাগরিকত্বের লিখিত প্রমাণ জমা দেওয়া বাধ্যতামূলক করা এবং ডাকে পাঠানো ব্যালট গণনায় কড়াকড়ি আরোপের লক্ষ্যে ট্রাম্পের দেওয়া অন্য একটি আদেশের ধারাগুলো আদালত ইতোমধ্যেই স্থগিত করে রেখেছে।

বিচারকের পর্যবেক্ষণ

বিচারক ইন্দিরা তালওয়ানি রায়ে বলেন, অঙ্গরাজ্যের ব্যবহারের জন্য ভোটারদের নাগরিকত্ব-সংক্রান্ত তালিকা তৈরি করতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে বাধ্য করার আইনি ক্ষমতা প্রেসিডেন্টের নেই।

তিনি আরও বলেন, ডাকযোগে ভোট পরিচালনার ক্ষেত্রে বাধ্যতামূলক বিধি আরোপের ক্ষমতাও মার্কিন ডাক বিভাগের নেই।

আদালতের এই রায়ের ফলে বিতর্কিত ধারাগুলো আপাতত স্থগিতই থাকবে। ফলে মামলার বাদী ২৩টি অঙ্গরাজ্যে নভেম্বরের কংগ্রেস নির্বাচন পর্যন্ত সেগুলো কার্যকর করা যাবে না।

আরও

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

আন্তর্জাতিক

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে ময়লার স্তুপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কা...

২০২৬-০৭-২৫ ২৩:৩৬

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

আন্তর্জাতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বেশ কিছুটা স্থবির হয়ে...

২০২৬-০৭-২৫ ১১:৪৬

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা, জবাবের হুঁশিয়ারি

আন্তর্জাতিক

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা, জবাবের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে যাচ্ছে। এরই অংশ হিসেবে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত...

২০২৬-০৭-২৫ ০৯:০৮

ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিক করার এখনই সময়: ট্রাম্প

আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিক করার এখনই সময়: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়ে সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আব্রা...

২০২৬-০৭-২৫ ০৯:০৫

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে পাঁচজন ইরানি বিচারকের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সঙ্গে ত...

২০২৬-০৭-২৪ ২৩:০৪

কে এই ধর্মেন্দ্র প্রধান? তুখোড় ছাত্রনেতা থেকে আজ ছাত্র আন্দোলনের কারণ

আন্তর্জাতিক

কে এই ধর্মেন্দ্র প্রধান? তুখোড় ছাত্রনেতা থেকে আজ ছাত্র আন্দোলনের কারণ

মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট-ইউজি’ (NEET-UG)-এর প্রশ্নফাঁস, ফলাফল জালিয়াতি, কোটি টাকার প্রশ্ন বাণিজ্য এবং জাতীয় পরীক্ষা স...

২০২৬-০৭-২৪ ২২:২৯