নির্বাচিত হলে ময়লার বিল বন্ধের ঘোষণা আসিফ মাহমুদের
স্টাফ রিপোর্টার
|
২০২৬-০৫-০২ ১৮:২২
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি ঘোষণা দিয়েছেন, নির্বাচিত হলে ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দাদের আর কোনো ময়লার বিল দিতে হবে না।
শনিবার (২ মে) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিশ্রুতি দেন।
স্ট্যাটাসে আসিফ মাহমুদ বলেন, তিনি মেয়র নির্বাচিত হলে ঢাকা দক্ষিণ সিটির নাগরিকদের ময়লার বিল পুরোপুরি বন্ধ করা হবে। তবে এই ব্যবস্থা এমনভাবে বাস্তবায়ন করা হবে, যাতে পরিচ্ছন্নতাকর্মীরা কোনো আর্থিক ক্ষতির মুখে না পড়েন।
এদিকে আসন্ন নির্বাচনে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতে ইসলামীর প্রার্থী সাদিক কায়েমের নাম আলোচনায় রয়েছে।