শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

ইসলামী মূল্যবোধের প্রচার হেফাজতের কাছ থেকে জামায়াতকে শেখা উচিত: রাশেদ খাঁন

ইসলামী মূল্যবোধের প্রচার হেফাজতের কাছ থেকে জামায়াতকে শেখা উচিত: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, ইসলামী মূল্যবোধের প্রচার কীভাবে করতে হয়, তা হেফাজতে ইসলাম বাংলাদেশের কাছ থেকে জামায়াতে ইসলামীকে শেখা উচিত।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর এলাকায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীমসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাক্ষাতের বিষয়ে রাশেদ খাঁন বলেন, ‘এসেছি আমাদের সবার মুরুব্বি, তার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য তিনি দোয়া করেছেন। এখানে আসলে অন্য কোনো বিষয়ে আমি মন্তব্য করছি না। বিকেল ৫টায় সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে একটি মতবিনিময় আছে, সেখানে রাজনৈতিক বিষয়গুলো নিয়ে কথা বলা যাবে।’

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের সাম্প্রতিক বক্তব্যের প্রশংসা করে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে ইসলামী মূল্যবোধসম্পন্ন বক্তব্যের মাধ্যমে যারা ইসলামকে পুঁজি করে বা ইসলামী লেবাস ধারণ করে ইসলামের ক্ষতি করছে, তাদের বিষয়ে তিনি মানুষকে সচেতন করেছেন।

রাশেদ খাঁন বলেন, নির্বাচনের আগে ‘জান্নাতের টিকিট’ বিতরণের নামে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছিল এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির এ বিষয়ে মানুষকে সচেতন করেছেন। ইসলামের প্রচার ও প্রসারে হেফাজতে ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে রাশেদ খাঁন বলেন, ‘আমি মনে করি, যারা ইসলামের কথা বলছে, বিশেষ করে জামায়াতে ইসলাম, তাদেরকে আমি পরামর্শ দেবো যে, ইসলামী মূল্যবোধের প্রচার কিভাবে করতে হয়, সেটা হেফাজতে ইসলামের কাছ থেকে আপনারা শেখেন।’

তিনি আরও বলেন, ‘আপনারা ইসলাম থেকে, ইসলামী মূল্যবোধ থেকে যোজন যোজন দূরে সরে গিয়েছেন। এটি জামায়াতের কাছ থেকে দেশের জনগণ প্রত্যাশা করে না।’

জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করেন রাশেদ খাঁন। তাঁর ভাষ্য, একদিকে ইসলামের কথা বলা হচ্ছে, অন্যদিকে জামায়াতের রাজনৈতিক বক্তব্য ও কর্মকাণ্ডের সঙ্গে ইসলামী মূল্যবোধের অসামঞ্জস্য রয়েছে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী ইসলামিক রাজনীতি করে এবং শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চায় বলে দাবি করে। এ অবস্থায় ইসলামী মূল্যবোধের কথা বলে এমন কোনো কর্মকাণ্ড করা উচিত নয়, যা তাঁর ভাষায় ‘ইসলামের বুকে ছুরি মারা’র শামিল।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, বর্তমান সরকারকে সবার সহযোগিতা করা উচিত বলে আমির তাঁকে জানিয়েছেন। পাশাপাশি সরকারের সাত মাসের মাথায় লং মার্চের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

রাশেদ খাঁন বলেন, যারা একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করে ‘ফ্যাসিবাদকে হটিয়েছিল’, তাদের সবার দায়িত্ব একতাবদ্ধ থেকে রাষ্ট্র পুনর্গঠনে ভূমিকা রাখা।

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে রাষ্ট্র পুনর্গঠনের পরিবর্তে ক্ষমতায় যাওয়ার চেষ্টা এবং ইসলামকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগও করেন তিনি। তবে এসব বক্তব্য রাশেদ খাঁনের রাজনৈতিক মন্তব্য।

শেষে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও সংগঠনটির নেতাদের ধন্যবাদ জানান রাশেদ খাঁন।

আরও

দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখতে জনগণ প্রস্তুত: গয়েশ্বর

রাজনীতি

দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখতে জনগণ প্রস্তুত: গয়েশ্বর

দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে দেশি-বিদেশি সব ষড়যন্ত্র ও অপচেষ্টা রুখে দিতে জনগণ প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির...

২০২৬-১০-০১ ১৪:৩৩

দোসররা এখনও সক্রিয়, নাশকতা করছে: গয়েশ্বর চন্দ্র রায়

রাজনীতি

দোসররা এখনও সক্রিয়, নাশকতা করছে: গয়েশ্বর চন্দ্র রায়

জনগণের প্রতিরোধের মুখে স্বৈরাচার বিতাড়িত হলেও তাদের দোসররা এখনও সক্রিয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়...

২০২৬-০৯-২৯ ১৪:০১

বড় ভাই বা আপার মদদ ছাড়া সন্ত্রাসীদের এত সাহস নেই’

রাজনীতি

বড় ভাই বা আপার মদদ ছাড়া সন্ত্রাসীদের এত সাহস নেই’

হামলা ও লুটপাটের পেছনে কোনো ‘বড় ভাই’ বা ‘বড় আপা’র মদদ না থাকলে ঢাকা শহরের কোনো সন্ত্রাসী গ্রুপের এত সাহস নেই যে একটি প্র...

২০২৬-০৯-২৯ ১৩:৪০

ফ্যাসিবাদীদের আর কোনোদিন রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনীতি

ফ্যাসিবাদীদের আর কোনোদিন রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দ...

২০২৬-০৯-২৬ ২০:২৯