রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

ফ্যাসিবাদীদের আর কোনোদিন রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যাসিবাদীদের আর কোনোদিন রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধোলাইখাল মাঠে এক সমাবেশে তিনি এ কথা বলেন। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে এ সমাবেশের আয়োজন করা হয়।

ঢাকা-৬ আসনের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা দেশে গণহত্যা, গুম ও খুন করেছে, তাদের প্রত্যেকের বিচার করা হবে। যেকোনো মূল্যে ২০২৪ সালের গণহত্যাকারীদের বিচার করা হবে। স্বাধীনতার পর যারা সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের কোনোভাবেই এ দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না।

তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গণতন্ত্র ও ফ্যাসিবাদকে রুখে দিতে যেভাবে মানুষ রক্ত দিয়েছে, সেভাবেই ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে।

শেখ হাসিনার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার চায় প্রত্যাবর্তন চুক্তির মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা হোক। দেশে এসে তিনি সাজা ভোগ করবেন অথবা আপিলের সুযোগ থাকলে আপিল করবেন। শুধু আওয়াজ দিয়ে কোনো লাভ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী অনেক দেশে বাংলাদেশের তুলনায় কয়েকগুণ জ্বালানি তেলের দাম বেড়েছে। সীমান্ত দিয়ে তেল পাচার এবং আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে সরকার বাধ্য হয়ে দেশে তেলের দাম কিছুটা বাড়িয়েছে। এ জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানও এ বিষয়ে বারবার দুঃখ প্রকাশ করছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বিরোধী দলের লংমার্চ প্রসঙ্গে তিনি বলেন, সরকার গঠনের সাত মাস না পেরোতেই লংমার্চ করা নিয়ে সমস্যা নেই। তবে দেশের মানুষ স্বাধীনতাবিরোধীদের সঙ্গে নেই।

আরও

দেশবিরোধী শক্তির কোনো অবস্থান নেই’: রিজভী

রাজনীতি

দেশবিরোধী শক্তির কোনো অবস্থান নেই’: রিজভী

দেশে দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী শক্তির কোনো অবস্থান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ...

২০২৬-০৯-২৫ ১৫:৩৭

সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

রাজনীতি

সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাস ও সিএনজি অটোরিক...

২০২৬-০৯-২৪ ২২:২০

‘আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবার ফাঁসি হবে’: রাশেদ খান

রাজনীতি

‘আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবার ফাঁসি হবে’: রাশেদ খান

আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো হলে জামায়াতের নেতাদের আবারও ফাঁসির মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজন...

২০২৬-০৯-২৪ ১৫:১৪

হোসেন হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন ৮ অক্টোবর

রাজনীতি

হোসেন হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন ৮ অক্টোবর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা...

২০২৬-০৯-২৪ ১৫:০৮

‘জামায়াত’ বলায় আপত্তি, নিজের অবস্থান পরিষ্কার করলেন তাজুল ইসলাম

রাজনীতি

‘জামায়াত’ বলায় আপত্তি, নিজের অবস্থান পরিষ্কার করলেন তাজুল ইসলাম

‘আমি কখনো জামায়াত করিনি’ বলে মন্তব্য করেছেন সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তিনি এ মন্তব্য...

২০২৬-০৯-২৪ ১৪:৪৫