মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

মেজর (অব.) আখতারুজ্জামান সম্পর্কে যা বললেন রাশেদ খাঁন

মেজর (অব.) আখতারুজ্জামান সম্পর্কে যা বললেন রাশেদ খাঁন

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গণঅভ্যুত্থানের চেতনাবিরোধী আখ্যায়িত করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, এমন কতজন গণঅভ্যুত্থানের চেতনাবিরোধী লোককে জামায়াত শিবির তাদের দলে ভিড়িয়েছে, সেটির তালিকা হওয়া দরকার।

শুক্রবার (২ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এমন প্রশ্ন তোলেন তিনি।

রাশেদ খাঁন লিখেন, ‘২০২৪ এর গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে ফেস দ্যা পিপলের টকশতো মেজর (অব.) আখতারুজ্জামান জামায়াতে ইসলামীকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করেছিলেন। আন্দোলন করছে জামায়াত-শিবির রাজাকারের বাচ্চারা ইত্যাদি বলে শিক্ষার্থীদের যাচ্ছেতাই গালিগালাজ করেছিলেন তিনি। এমনকি আমি গণঅভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য দেওয়ায় আমাকে পর্যন্ত রাজাকারের বাচ্চা বলে গালি দেয় এই মেজর (অব.) আখতারুজ্জামান সাহেব!’

তিনি আরও লিখেন, ‘দেখেন, গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ও শেখ হাসিনার পক্ষে অবস্থান নেওয়ায় তার তো জেলে থাকার কথা, কিন্তু জামায়াতে ইসলামীর শেল্টারে তিনি হয়ে গেছেন জামায়াতে ইসলামীর নেতা! তার মুক্তি দাবিতে আন্দোলন করে ও জামায়াতের রাজনীতি করার সুযোগ দিয়ে জামায়াতে ইসলামী প্রকৃতপক্ষে গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়েছে!’

পরিশেষ তিনি লিখেন, ‘এমন কতজন গণঅভ্যুত্থানের চেতনাবিরোধী লোককে জামায়াত শিবির তাদের দলে ভিড়িয়েছে, সেটির তালিকা হওয়া দরকার।’

আরও

জামায়াতের সঙ্গে দূরত্ব, জোট ছাড়ার পথে এনসিপি

রাজনীতি

জামায়াতের সঙ্গে দূরত্ব, জোট ছাড়ার পথে এনসিপি

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) দূরত্ব স্পষ্ট হচ্ছে। জোটের রাজনীতি থেক...

২০২৬-১১-০২ ১৯:০৮

শরিকদের সঙ্গে দূরত্ব বাড়ছে ক্ষমতাসীন বিএনপির

রাজনীতি

শরিকদের সঙ্গে দূরত্ব বাড়ছে ক্ষমতাসীন বিএনপির

চব্বিশের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থান এবং পরবর্তী অন্তর্বর্তী সরকারের অধীনে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ১৩তম জা...

২০২৬-১০-১৯ ১৬:২৭

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশের মানুষকে ক্ষুধার্ত রাখার শামিল: রিজভী

রাজনীতি

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশের মানুষকে ক্ষুধার্ত রাখার শামিল: রিজভী

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বন্ধের হুমকিকে দেশবিরোধী ও মানবতাবিরোধী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির ভারপ্রাপ্...

২০২৬-১০-০৯ ২০:৪৭

খেতাব বাতিল করে জনগণের হৃদয় থেকে শহীদ জিয়ার স্মৃতি মুছে ফেলা যাবে না: প্রতিমন্ত্রী ইশরাক

রাজনীতি

খেতাব বাতিল করে জনগণের হৃদয় থেকে শহীদ জিয়ার স্মৃতি মুছে ফেলা যাবে না: প্রতিমন্ত্রী ইশরাক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক বাতিলের সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়া...

২০২৬-১০-০৯ ২০:৪০

ছাত্রদল ভবিষ্যৎ রাজনীতির ‘সাপ্লাই লাইন’: আবদুস সালাম

রাজনীতি

ছাত্রদল ভবিষ্যৎ রাজনীতির ‘সাপ্লাই লাইন’: আবদুস সালাম

ছাত্রদল ভবিষ্যৎ রাজনীতির ‘সাপ্লাই লাইন’ বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক, বিএনপি চেয়ারম...

২০২৬-১০-০৯ ১৯:১৮

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

রাজনীতি

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

কুষ্টিয়ার লালন শাহের আখড়াবাড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছ...

২০২৬-১০-০৪ ২২:২৬