রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

নির্ধারিত সীমানার মধ্যে হাট নিশ্চিতে ‘জিরো টলারেন্স’

নির্ধারিত সীমানার মধ্যে হাট নিশ্চিতে ‘জিরো টলারেন্স’

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর পশুর হাট ঘিরে ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তায় কঠোর পদক্ষেপ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ লক্ষ্যে একগুচ্ছ নির্দেশনা দেওয়া হয়েছে। যা অমান্য করলে মামলার কথাও বলা হয়েছে।

এবার হাট ব্যবস্থাপনায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে অবৈধ হাট নিয়ন্ত্রণ, পশুবাহী গাড়ির নির্বিঘ্ন চলাচল, চাঁদাবাজি প্রতিরোধ, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং নগরবাসীর ভোগান্তি কমানোর ওপর। নির্ধারিত সীমানার বাইরে হাট বসানোর ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে ডিএমপি। এক হাটের উদ্দেশ্যে আনা পশু বা পশুবাহী যানবাহন জোরপূর্বক আরেক হাটে নেওয়ার চেষ্টা করা হলে হবে ‘ছিনতাই মামলা’।

গত সোমবার (১৮ মে) ও মঙ্গলবার (১৯ মে) ডিএমপি সদর দপ্তরে দুই দফা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে সমন্বয় সভায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে। গত বছরের অভিজ্ঞতার আলোকে এবার সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে পশুর হাটকে কেন্দ্র করে যানজট, রাস্তা দখল, জোরপূর্বক ট্রাক প্রবেশ, অতিরিক্ত হাসিল আদায়, ছিনতাই, জাল টাকা ও চাঁদাবাজি ঠেকাতে থাকছে কঠোর নজরদারি।

ব্যাপারীর তাদের পশুবাহী ট্রাক যেখানে যেতে চায় সেখানে নিয়ে  যেতে পারবে। কেউ যেন বাধা দিতে না পারে। যদি কোনো ধরনের প্রতিবন্ধকতার শিকার হয় তাহলে ডিএমপির কন্ট্রোল রুম আছে সেখানে যোগাযোগ করবে, হাইওয়েতে হলে হাইওয়ে পুলিশের নাম্বারে যোগাযোগ করবে। সেক্ষেত্রেও আমরা সহায়তা দেবো। তবে ব্যাপারীর যেন পশুবাহী গাড়িতে ব্যানার ও গন্তব্যের হাটের নাম লেখা থাকে। তাহলে ব্যবস্থা নিতে সুবিধা হবে

সমন্বয় সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটের প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংক, প্রাণিসম্পদ অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি), ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ডিপিডিসি, ডেসকো, ঢাকা জেলা প্রশাসন, সরকারি বেসরকারি বিভিন্ন সেবাদানকারী সংস্থা, লবণ ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এবং ঢাকা মহানগরীর বিভিন্ন পশুর হাটের ইজারাপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সমন্বয় সভায় একটি হাটের ইজারাদার অভিযোগ তুলে বলেন, হাটের গরু নিয়ে টানাটানি হয়, ছিনতাই হয়। এক হাটের গরু আরেক হাটে জোরপূর্বক নেওয়ার ঘটনা ঘটে। তাতে তারা হয়রানি ও ভোগান্তির শিকার হন। কখনো কখনো অপরাধী চক্রের হাতে পশু ছিনতাইয়ের শঙ্কাও তৈরি হয়। পাশাপাশি প্রতি বছর সিটি কর্পোরেশন ও পুলিশের কঠোর হুঁশিয়ারি ও হম্বিতম্বি স্বত্বেও অনুমোদনহীন হাট গড়ে উঠে। যেখানে পুলিশের ও সরকার দলীয় রাজনৈতিক দলের একটা প্রভাবশালী অংশ জড়িত। এ ব্যাপারে কার্যকরী কঠোর পদক্ষেপের আহ্বান জানান তিনি।

সমন্বয় সভায় উপস্থিত যুগ্ম কমিশনার পদ মর্যাদার ডিএমপির এক কর্মকর্তা বলেন, কোরবানির ঈদে পশুর হাটকে কেন্দ্র করে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। এবার সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে হাটের নির্ধারিত চৌহদ্দি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। রাস্তার অলি তো দূরের কথা, এবার হাটের সীমানার বাইরে পশু রাখতে দেওয়া হবে না। ইজারাদাররা সহযোগিতা না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পাশাপাশি প্রতিবছর কোরবানির পশু খামারি ও গরু ব্যাপারীদের অভিযোগ থাকে গরুর গাড়ি নিয়ে হাটে টানাটানি চলে। জোরপূর্বক এক হাটের গরু আরেক হাটে নেওয়া হয়। এবার এক্ষেত্রে কঠোরভাবে মনিটরিং করা হবে। কোনো ব্যাপারী যদি অভিযোগ করেন যে, তার গরুর গাড়ি টানাটানি করা হয়, জোরপূর্বক অন্য হাটে নেওয়া হয় তাহলে ছিনতাই মামলা হবে। যে হাটে নেওয়া হবে সেই হাটের ইজারাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে ডিএমপি কমিশনার সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। তিনি ঢাকার দুই সিটি কর্পোরেশনের সহযোগিতা চেয়েছেন।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (এইচআর অ্যান্ড মিডিয়া) মুনতাসিরুল ইসলাম বলেন, সভায় এক হাটের গরু আরেক হাটে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। এটা যাতে পুরোপুরি বন্ধ হয় সেজন্য লিফলেট বিতরণ-প্রচার করা হচ্ছে। ডিএমপি বলছে ব্যবস্থা নেবে। তবে এটার মূল দায়িত্ব সিটি কর্পোরেশনের। ডিএমপি ও সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট থাকবে, অনুমোদন ছাড়া হাট বসলে উচ্ছেদ করতে গেলে ম্যাজিস্ট্রেটদের পুলিশ সহায়তা দেবে।

তিনি বলেন, ব্যাপারীর তাদের পশুবাহী ট্রাক যেখানে যেতে চায় সেখানে নিয়ে  যেতে পারবে। কেউ যেন বাধা দিতে না পারে। যদি কোনো ধরনের প্রতিবন্ধকতার শিকার হয় তাহলে ডিএমপির কন্ট্রোল রুম আছে সেখানে যোগাযোগ করবে, হাইওয়েতে হলে হাইওয়ে পুলিশের নাম্বারে যোগাযোগ করবে। সেক্ষেত্রেও আমরা সহায়তা দেবো। তবে ব্যাপারীর যেন পশুবাহী গাড়িতে ব্যানার ও গন্তব্যের হাটের নাম লেখা থাকে। তাহলে ব্যবস্থা নিতে সুবিধা হবে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন জানান, এবার বিশেষ সমন্বয় সভায় কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ, বিপণন ও কাঁচা চামড়া বহনকারী যানবাহনের নিরাপত্তার বিষয়টিও আমলে নিয়ে নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনা দিয়েছেন নতুন ডিএমপি কমিশনার।

সমন্বয় সভায় ডিএমপি কমিশনার (অতিরিক্ত আইজিপি) মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, হাটের শৃঙ্খলা বজায় রাখতে এবং যানজটমুক্ত রাস্তা নিশ্চিত করতে হাটের সীমানার বাইরে কোনো পশু রাখা যাবে না। জাল টাকা শনাক্তকরণের মেশিন ডিএমপির পক্ষ থেকে পশুর হাটে থাকবে। ঈদের এই সময়ে সড়ক খোঁড়াখুঁড়ি না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। সরকারের সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার জন্য দায়িত্ব পালনের অনুরোধ জানান ডিএমপি কমিশনার।

সমন্বয় সভায় অংশ নেওয়া ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন বলেন, রাজধানীতে এবার সিটি কর্পোরেশনের অনুমোদিত হাট ছাড়া কোথাও পশুর বাজার বসতে দেওয়া হবে না। রাজধানীর প্রতিটি অনুমোদিত পশুর হাটে অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হবে। বড় হাটগুলোতে থাকবে ওয়াচ টাওয়ার, সিসিটিভি ক্যামেরা এবং সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

রাস্তায় নয়, হাটের চৌহদ্দিতেই নামাতে হবে পশু

সিটি কর্পোরেশন ও ট্রাফিক পুলিশের নির্দেশনায় বলা হচ্ছে, পশুবাহী ট্রাককে সরাসরি নির্ধারিত হাটে প্রবেশ করে পশু নামাতে হবে।

ডিএমপি’র এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, পশুবাহী গাড়ি যেন ছিনতাইয়ের কবলে না পড়ে সেজন্য রাস্তায় নয়, হাটেই নামাতে হবে পশু। সেটি কঠোরভাবে পরিপালন করতে বলা হয়েছে। গত বছরের মতো এবারও কঠোরভাবে বাস্তবায়ন করা হবে, হাটের বাইরে কিংবা মূল সড়কে পশুবাহী ট্রাক দাঁড় করিয়ে পশু লোড-আনলোড করা যাবে না। কোথাও রাস্তার ওপর পশু নামানো হলে কিংবা যান চলাচলে বিঘ্ন ঘটালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে গাবতলী, যাত্রাবাড়ী, আবদুল্লাহপুর, পোস্তগোলা, সায়েদাবাদ, আমিনবাজার ও মহাখালী এলাকায় পশুবাহী গাড়ির চাপ সামাল দিতে বাড়তি ট্রাফিক সদস্য মোতায়েন করা হবে।

অপরাধীদের তালিকা ধরে মনিটরিং, হাট-ব্যাংক এলাকায় বিশেষ নিরাপত্তা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, কোরবানির হাটকে কেন্দ্র করে ঈদের আগে বিভিন্ন অপরাধচক্র সক্রিয় হয়ে ওঠে। জাল টাকা, ছিনতাই চাঁদাবাজদের অপতৎপরতা বৃদ্ধি পায়। আমরা আগে থেকেই সেজন্য তালিকা প্রস্তুত করে বিশেষ গোয়েন্দা নজরদারি রাখছি।

বিশেষ নজরদারি ও টহল জোরদার থাকবে উল্লেখ করে তিনি বলেন, এবার ছিনতাইকারী চক্র, অজ্ঞানপার্টি, মলমপার্টি, জাল টাকা চক্র, চাঁদাবাজ গ্রুপ, পশু ছিনিয়ে নেওয়া সিন্ডিকেটের কার্যক্রমের অভিযোগ পাওয়া মাত্র অ্যাকশন নীতি বাস্তবায়ন করা হবে। এজন্য শুধু রাতে নয়, দিনেও সার্বক্ষণিক হাটকেন্দ্রিক সড়কে সতর্ক নজরদারি রাখবে টহল পুলিশ।

পশুবাহী গাড়ির জন্য আলাদা ট্রাফিক প্ল্যান

পশুবাহী গাড়ির জন্য আলাদা রুট ব্যবস্থাপনা রাখা, ঈদযাত্রা ও পশুর গাড়ি যেন একই সময়ে সড়কে অতিরিক্ত চাপ সৃষ্টি না করে সেজন্য সময়ভিত্তিক চলাচল পরিকল্পনাও বিবেচনায় রয়েছে বলে ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মো. আসফিকুজ্জামান আকতার বলেন, ফ্লাইওভার বা প্রধান সড়কে পশুবাহী ট্রাক দাঁড়াতে পারবে না। অবৈধ পার্কিং করলে তাৎক্ষণিক উচ্ছেদ করা হবে। হাটে প্রবেশ ও বের হওয়া নির্বিঘ্ন করতে আশপাশের এলাকার সড়ক ওয়ানওয়ে চলাচল নিশ্চিত করতে লোকাল ডিসিদের সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

তিনি বলেন, রাজধানীর প্রবেশপথগুলোতে যানজট কমাতে বিশেষ ট্রাফিক কন্ট্রোল টিম কাজ করবে। অভিযোগ ছাড়া থামানো যাবে না পশুবাহী ট্রাক। বিষয়টি নিয়ে হাইওয়ে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএমপি-জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে হাইওয়ে পুলিশ

হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (এইচআর অ্যান্ড মিডিয়া) মুনতাসিরুল ইসলাম বলেন, ঢাকা মহানগরে যদি জ্যাম থাকে তাহলে বাইরের ইনকামিং গাড়িগুলো ঢুকতে পারবে না। আবার যদি হাইওয়েতে প্রেসার থাকে তাহলে ডিএমপি গাড়িগুলো বের করতে পারবে না। এখানে ডিএমপির সঙ্গে আমাদের কো-অর্ডিনেশন হবে। আমরা সরকারি নির্দেশনাগুলো মেনে পরিকল্পনা করছি। ডিএমপি ও জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করবো। হাইওয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে সেখানে বাড়তি নিরাপত্তা-সতর্কতা ও নজরদারি রাখা হবে। পথে পশুবাহী গাড়ির চলাচল হয়রানি বন্ধে মাঠপর্যায়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (আদালত-১) মারুফা বেগম নেলী বলেন, অনুমোদনের বাইরে অবৈধভাবে হাট বসলে বা পশুবাহী ট্রাক টানাটানির ঘটনার সুনির্দিষ্ট পেলে আমরা যথাযথ ব্যবস্থা নেবো।

আরও

ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী

জাতীয়

ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী

ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা মানবাধিকার নিশ্চিত করারই অংশ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো....

২০২৬-০৮-১৫ ১৮:০৪

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

জাতীয়

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

নির্বাচিত বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে বেসরকারি শিক্ষকদের অবসরকালীন সুবিধার টাকা পেতে আর অফিসে অফিস...

২০২৬-০৮-১৫ ১৬:১০

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক স্বপ্ন পূরণের পথে বাধা কারা?

জাতীয়

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক স্বপ্ন পূরণের পথে বাধা কারা?

একটি দেশের অর্থনৈতিক পুনর্গঠন শুধু সরকারের নীতিনির্ধারণের ওপর নির্ভর করে না; সেই নীতি কতটা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ি...

২০২৬-০৮-১৫ ১৫:০৮

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

জাতীয়

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে অর্ণব দাস (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

২০২৬-০৮-১৫ ১২:৩৩

আজ অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা পাচ্ছেন ১ লাখ ২৩ হাজার শিক্ষক-কর্মচারী

জাতীয়

আজ অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা পাচ্ছেন ১ লাখ ২৩ হাজার শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থের অপেক্ষায় থাকা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী...

২০২৬-০৮-১৫ ১০:০৭