রবিবার, ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

করপোরেট

নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ডিজিটাল সেবা দিতে বুরো বাংলাদেশের সঙ্গে বাংলালিংকের চুক্তি

নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ডিজিটাল সেবা দিতে বুরো বাংলাদেশের সঙ্গে বাংলালিংকের চুক্তি

দেশের অন্যতম বৃহৎ ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠান বুরো বাংলাদেশের সঙ্গে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। এই চুক্তির আওতায় বুরো বাংলাদেশকে উন্নত কানেক্টিভিটি ও এন্টারপ্রাইজ ডিজিটাল সল্যুশন দেবে বাংলালিংক, যা প্রতিষ্ঠানটির কর্মীদের মধ্যে সহজ, নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য যোগাযোগ নিশ্চিত করার পাশাপাশি দৈনন্দিন কার্যক্রমকে আরও দক্ষ ও গতিশীল করতে সহায়তা করবে।

প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে কর্মদক্ষতা বৃদ্ধি ও নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি নিশ্চিত করতে দুই প্রতিষ্ঠানের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন এই অংশীদারিত্ব।

সম্প্রতি বুরো বাংলাদেশের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে স্বাক্ষর করেন বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান এবং বুরো বাংলাদেশের পরিচালক অপারেশন্স ফারমিনা হোসেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের লার্জ কর্পোরেট ডিরেক্টর রুবাইয়াত আলম তানজিন এবং হেড অব স্ট্র্যাটেজিক বিজনেস এস এম শামসুর রহমান। এর পাশাপাশি, বুরো বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, “আমরা বিশ্বাস করি, যেকোনো প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি ও ডিজিটাল রূপান্তরে নির্ভরযোগ্য কানেক্টিভিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ লক্ষ্যে বুরো বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত।

প্রতিষ্ঠানটির সামগ্রিক কার্যক্রম ও ক্রমপরিবর্তনশীল কানেক্টিভিটি চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ভরযোগ্য ডিজিটাল সমাধান দিতে আমরা কাজ করতে চাই।”

বুরো বাংলাদেশের পরিচালক অপারেশন্স ফারমিনা হোসেন বলেন, “সারা দেশজুড়ে সদস্যদের কাছে বুরো বাংলাদেশ যেসব আর্থিক সেবা ও সুবিধা পৌঁছে দেয়, সেগুলো কার্যকরভাবে পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রযুক্তি ও কানেক্টিভিটি।

বাংলালিংকের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে নির্ভরযোগ্য কানেক্টিভিটি ও ডিজিটাল সমাধান কাজে লাগিয়ে আর্থিক অন্তর্ভুক্তি এবং সদস্যদের ক্ষমতায়নের লক্ষ্য আরও কার্যকরভাবে এগিয়ে নিতে পারব বলে আমরা আশা করছি।”

দেশজুড়ে প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংগঠনগুলোর ডিজিটাল সক্ষমতা বাড়াতে নির্ভরযোগ্য কানেক্টিভিটি ও উদ্ভাবনী ডিজিটাল সমাধান দেওয়ার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এই অংশীদারিত্ব করেছে বাংলালিংক।

আরও

গোবিন্দগঞ্জে ২০ অসচ্ছল নারীর হাতে বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন

করপোরেট

গোবিন্দগঞ্জে ২০ অসচ্ছল নারীর হাতে বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করতে মানবিক উদ্যোগ ন...

২০২৬-০৮-০১ ২০:১৫

সুজুকি ক্রেতাদের বীমায় মেটলাইফ-র‍্যানকন চুক্তি

করপোরেট

সুজুকি ক্রেতাদের বীমায় মেটলাইফ-র‍্যানকন চুক্তি

সুজুকি মোটরসাইকেল ক্রেতাদের এক বছরের জন্য বিনামূল্যে বীমা সুবিধা দেওয়ার লক্ষ্যে র‍্যানকন মোটর বাইকস লিমিটেড সম্প্রতি মেট...

২০২৬-০৮-০১ ১৮:৪১

খুলনার উপকূলীয় ১২,৫০০ মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে এসওএস চিলড্রেন’স ভিলেজেস ও ইবিএলের যৌথ উদ্যোগ

করপোরেট

খুলনার উপকূলীয় ১২,৫০০ মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে এসওএস চিলড্রেন’স ভিলেজেস ও ইবিএলের যৌথ উদ্যোগ

খুলনার উপকূলীয় এলাকার জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে যৌথ উদ্যোগ নিয়েছে এসওএস চিলড্রেন’স ভিলেজ...

২০২৬-০৮-০১ ১৮:০৫

২০২৬ এর তৃতীয় প্রান্তিকে ভিসা’র নিট রাজস্বে ১৪% প্রবৃদ্ধি

করপোরেট

২০২৬ এর তৃতীয় প্রান্তিকে ভিসা’র নিট রাজস্বে ১৪% প্রবৃদ্ধি

ভিসা ইনকরপোরেটেড ৩০ জুন, ২০২৬-এ সমাপ্ত তৃতীয় আর্থিক প্রান্তিকের ফলাফল প্রকাশ করেছে, যেখানে রাজস্ব, মুনাফা ও লেনদেন কার্...

২০২৬-০৭-৩০ ২০:৩৫

প্রতিকূলতার মাঝেও বাটা বাংলাদেশের মুনাফায় ২৩৮ শতাংশ প্রবৃদ্ধি

করপোরেট

প্রতিকূলতার মাঝেও বাটা বাংলাদেশের মুনাফায় ২৩৮ শতাংশ প্রবৃদ্ধি

চলমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা প্রতিকূলতার মধ্যেও প্রবৃদ্ধির ধারা বজায় রেখেছে বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। ২০২৬...

২০২৬-০৭-২৮ ১২:২৬

মোস্ট সাসটেইনেবল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অব দ্য ইয়ার- এনবিএফআই’ সম্মাননা পেল আইপিডিসি

করপোরেট

মোস্ট সাসটেইনেবল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অব দ্য ইয়ার- এনবিএফআই’ সম্মাননা পেল আইপিডিসি

টেকসই অর্থায়ন এবং দায়িত্বশীল ব্যবসায়িক চর্চায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ‘মোস্ট সাসট...

২০২৬-০৭-২৮ ১২:২৩