সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অন্যান্য

নেপাল দুর্যোগ থেকে শিক্ষা

নেপাল দুর্যোগ থেকে শিক্ষা

পাহাড়কে আমরা স্থিতির প্রতীক বলেই জানি। হাজার বছরের পুরোনো শিলা, আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে থাকা চূড়া আর নিচে বয়ে চলা নদী— এসব দেখে মনে হয়, প্রকৃতি যেন চিরকাল একই রকম থাকবে। কিন্তু প্রকৃতিরও এমন কিছু মুহূর্ত আছে, যখন সে মানুষের সব ধারণা বদলে দেয়। তখন পাহাড়ও ভেঙে পড়ে, নদীও পথ বদলায়, আর মানুষ বুঝতে পারে— পৃথিবীতে তার অবস্থান যতটা শক্ত মনে হয়, বাস্তবে ততটা নয়। ২৬ আগস্ট আগে নেপালের পাহাড়ি অঞ্চলে ঘটে যাওয়া ভয়াবহ বন্যা ও ভূমিধস সেই কথাটিই আবার মনে করিয়ে দিল। একটানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল আর আকস্মিক স্রোত মুহূর্তের মধ্যে জনপদ গ্রাস করল। পাহাড়ি সড়ক ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেল বহু এলাকা। নদী, ঘরবাড়ি, সেতু, যানবাহন সবকিছু ভাসিয়ে নিয়ে গেল। এই দুর্যোগে বহু মানুষের মৃত্যু নিশ্চিত হয়েছে, আর নিখোঁজ মানুষের সংখ্যা কয়েক শতাধিক। ধ্বংসস্তূপের নিচে কিংবা উত্তাল নদীর স্রোতে এখনও অনেক মানুষের খোঁজ চলছে। নিহতদের মধ্যে শুধু নেপালের নাগরিক নন, বিভিন্ন দেশের পর্যটক ও ভ্রমণকারীরাও রয়েছেন।

বারবার একই প্রশ্ন সামনে এনে দাঁড় করিয়েছে, মানুষ কি সত্যিই প্রকৃতির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছে? উত্তরটি যতটা প্রযুক্তির, তার চেয়েও বেশি বিনয়ের। প্রকৃতির সামনে মানুষের অর্জন অনেক, কিন্তু সর্বশক্তি নয়। নেপালের খবর পড়তে পড়তে আমার চোখের সামনে ভেসে ওঠে বাংলাদেশের ছবিও। বর্ষা এলেই দেশের কোথাও না কোথাও নদী উপচে পড়ে। উত্তরাঞ্চলে বন্যা, উপকূলে জলোচ্ছ্বাস, পার্বত্য এলাকায় পাহাড়ধস, রাজধানী ঢাকায় কয়েক ঘণ্টার বৃষ্টিতেই দীর্ঘ জলাবদ্ধতা। কখনো দীর্ঘ খরায় মাটি ফেটে চৌচির হয়, আবার কখনো অতিবৃষ্টিতে সেই জমিই পানির নিচে তলিয়ে যায়। গ্রীষ্মে তাপদাহে মানুষ হাঁসফাঁস করে, শীতে শৈত্যপ্রবাহে অসহায় মানুষের জীবন থমকে যায়। এর মধ্যেই বিশেষজ্ঞরা বছরের পর বছর ধরে সতর্ক করে আসছেন— বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিমুক্ত নয়। বড় ধরনের ভূমিকম্প হলে শুধু ভবন নয়, আমাদের প্রস্তুতির অভাবও প্রকাশ পাবে। এসব ঘটনা আলাদা আলাদা নয়। এগুলো একই বাস্তবতার ভিন্ন ভিন্ন রূপ। জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ণ, নদী দখল, পাহাড় কাটা, জলাধার ভরাট— সব মিলিয়ে আমরা নিজেরাই অনেক সময় দুর্যোগকে আরও ভয়ংকর করে তুলি। প্রকৃতির একটি আঘাত তখন মানুষের ভুল সিদ্ধান্তের কারণে কয়েকগুণ বড় বিপর্যয়ে পরিণত হয়।

আরও

বর্ষায় রাঙামাটির ঝর্ণায় ফিরেছে যৌবন, বাড়ছে পাহাড়ি পর্যটনের সম্ভাবনা

অন্যান্য

বর্ষায় রাঙামাটির ঝর্ণায় ফিরেছে যৌবন, বাড়ছে পাহাড়ি পর্যটনের সম্ভাবনা

বর্ষার বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে রাঙামাটির পাহাড়ি ঝর্ণাগুলো। বৃষ্টির পানিতে প্রাণ ফিরে পাওয়া ছোট-বড় ঝর্ণা ও জলপ্রপাতগুল...

২০২৬-০৮-২৮ ১১:৩৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

অন্যান্য

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

দ্রোহ, মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র ঢাকা...

২০২৬-০৮-২৭ ১০:৩৩