শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

নেইমারের ইনজুরিতে সুখবর, বিশ্বকাপের আগে অনুশীলনে ফেরার আশা

নেইমারের ইনজুরিতে সুখবর, বিশ্বকাপের আগে অনুশীলনে ফেরার আশা

বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে বড় ধরনের স্বস্তি ফিরল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল শিবিরে। পায়ের পেশির চোট থেকে দ্রুত সেরে উঠছেন দলের পোস্টার বয় নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সোমবার রাতে নিশ্চিত করেছে, নেইমারের চোটের জায়গায় ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা গেছে।

গত ২৮ মে স্ক্যান রিপোর্টে নেইমারের পায়ে গ্রেড-টু পেশি ছিঁড়ে যাওয়ার তথ্য মিলেছিল। তখন ধারণা করা হয়েছিল, বিশ্বকাপ শুরুর আগে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ৩৪ বছর বয়সী এই তারকাকে। তবে সোমবার ব্রাজিলের মেডিকেল টিম তাঁর আরও একটি স্ক্যান করার পর ইতিবাচক রিপোর্ট পেয়েছে।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে সিবিএফ জানায়, “নতুন স্ক্যান রিপোর্টে নেইমারের চিকিৎসার ভালো অগ্রগতি দেখা গেছে, যা আমাদের প্রত্যাশার ভেতরেই আছে। জাতীয় দলের মেডিকেল স্টাফদের পরিকল্পনা অনুযায়ী সে এখন পুনর্বাসন এবং শারীরিক ফিটনেস ফিরে পাওয়ার প্রক্রিয়া চালিয়ে যাবে।”

স্ক্যান রিপোর্টে ইতিবাচক ফল আসায় নেইমার দ্রুত অনুশীলনে ফিরতে পারেন এবং মরক্কোর বিপক্ষে স্কোয়াডে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে চোটের কারণে ব্রাজিলের দুটি প্রস্তুতি ম্যাচেই মাঠে নামতে পারেননি তিনি। তার অনুপস্থিতিতেই পানামাকে ৬-২ এবং মিশরকে ২-১ ব্যবধানে হারায় সেলেসাওরা।

ব্রাজিলের জার্সিতে ১২৮ ম্যাচে ৭৯ গোল করে সেলেসাওদের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার। ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের পর এবার চতুর্থবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন এই তারকা। আগের তিন বিশ্বকাপে ১৩ ম্যাচে ৮ গোল করেছেন তিনি।

১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। হেক্সা জয়ের মিশনে গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও হাইতি।

আরও

দেশের স্বার্থে প্রয়োজন হলে ট্রাম্পের বিরোধিতা করতেও পিছপা হব না: ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাজ্যের খবর

দেশের স্বার্থে প্রয়োজন হলে ট্রাম্পের বিরোধিতা করতেও পিছপা হব না: ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

দেশের স্বার্থে প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি বা সিদ্ধান্তের প্রকাশ্য বিরোধিতা করতেও নিজে প্রস্তুত...

২০২৬-০৭-২৬ ১৩:৪৯

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সামনে কঠিন চ্যালেঞ্জের পাহাড়!

যুক্তরাজ্যের খবর

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সামনে কঠিন চ্যালেঞ্জের পাহাড়!

অনেক সম্ভাবনার বার্তা দিলেও যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সামনে অপেক্ষা করছে নানা চ্যালেঞ্জ। বিশ্ল...

২০২৬-০৭-২৪ ১৩:০৯

লন্ডনে পাড়া-মহল্লার অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে

যুক্তরাজ্যের খবর

লন্ডনে পাড়া-মহল্লার অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে

লন্ডন জুড়ে চুরি, ব্যক্তিগত ডাকাতি এবং যানবাহন সংক্রান্ত অপরাধ কমেছে, কারণ মেট্রোপলিটন পুলিশ রাজধানীর সবচেয়ে কুখ্যাত অপ...

২০২৬-০৭-২৩ ১৪:১৩

প্রথম বৈঠকেই জীবনযাত্রার ব্যয় মোকাবিলার জন্য মন্ত্রিসভাকে নির্দেশ দিলেন বার্নহ্যাম

যুক্তরাজ্যের খবর

প্রথম বৈঠকেই জীবনযাত্রার ব্যয় মোকাবিলার জন্য মন্ত্রিসভাকে নির্দেশ দিলেন বার্নহ্যাম

প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করার সময় অ্যান্ডি বার্নহ্যাম একটি ‘জীবনযাত্রার ব্যয়-সাশ্র...

২০২৬-০৭-২২ ১৩:১০

পুতিনকে মোকাবিলায় ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান বানানোর দৌড়ে ৩ দেশ

যুক্তরাজ্যের খবর

পুতিনকে মোকাবিলায় ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান বানানোর দৌড়ে ৩ দেশ

রিডিংয়ের এক সাধারণ অফিস ভবনে বসে ব্রিটেন, ইতালি এবং জাপানের প্রতিরক্ষা ঠিকাদাররা বিশ্বের অন্যতম গোপন সামরিক প্রকল্প নিয়ে...

২০২৬-০৭-২২ ১৩:০৬

চমক রেখে মন্ত্রিসভা সাজালেন অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যের খবর

চমক রেখে মন্ত্রিসভা সাজালেন অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম দায়িত্ব নেওয়ার পর প্রথম মন্ত্রিসভা ঘোষণা করেছেন। অভিজ্ঞ রাজনীতিকদের...

২০২৬-০৭-২১ ১৯:৩২