রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

নারীকে বাংলাদেশে ঠেলে পাঠানো, সরকারকে নোটিশ দিলেন ভারতীয় সুপ্রিম কোর্ট

নারীকে বাংলাদেশে ঠেলে পাঠানো, সরকারকে নোটিশ দিলেন ভারতীয় সুপ্রিম কোর্ট

ভারতের মহারাষ্ট্রে আটক করার পর এক নারীকে বাংলাদেশে ‘ঠেলে পাঠানোর’ অভিযোগে করা আবেদনের পরিপ্রেক্ষিতে দেশটির কেন্দ্রীয় সরকার ও মহারাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনার ব্যাখ্যা চেয়ে নোটিশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এ নোটিশ দেন।

পিটিশনটি করেছেন শাহিন ফকির নামের এক ব্যক্তি। এতে তার মা শাহিদাকে আটক ও বাংলাদেশে পাঠানোর ঘটনাকে চ্যালেঞ্জ করা হয়েছে। একই সঙ্গে ২০২৫ সালের ২ মে জারি করা ‘অবৈধ বাংলাদেশি নাগরিক/রোহিঙ্গাদের বহিষ্কারের প্রক্রিয়া সংক্রান্ত’ শীর্ষক স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) ও , অভিবাসন ও বিদেশী বিষয়ক আদেশ- ২০২৫ এর বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছে।

প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে শাহিন ফকিরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস মুরলিধর ও আইনজীবী প্রসন্ন এস। তারা যুক্তি দেন, ভারতে আটক ব্যক্তিদের আইন ও সংবিধানে নির্ধারিত সুরক্ষা ছাড়াই দেশ থেকে সরিয়ে দেওয়ার সুযোগ এসব বিধানের মাধ্যমে তৈরি হয়েছে।

‘ঠেলে পাঠানো’

শাহিন ফকিরের অভিযোগ, তার মা শাহিদাকে কোনো ধরনের জাতীয়তা যাচাই ছাড়াই জুলাই মাসে অবৈধভাবে আটক করে ভারত থেকে বাংলাদেশে ‘ঠেলে পাঠানো’ হয়েছে। তার দাবি, শাহিদা ভারতের নাগরিক ও পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার গোবিন্দপুরের স্থায়ী বাসিন্দা।

পিটিশনে বলা হয়েছে, গোবিন্দপুরের সঙ্গে শাহিদার পরিবারের দীর্ঘদিনের সম্পর্কের বিষয়টি গ্রামের ৬৩ জন স্থায়ী বাসিন্দার স্বাক্ষর করা একটি আবেদনেও উঠে এসেছে। ওই আবেদনে শাহিদাকে দ্রুত ভারতে ফিরিয়ে আনার জন্য উত্তর ২৪ পরগনার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে অনুরোধ জানানো হয়েছে। আবেদনকারীদের মধ্যে শাহিন ফকির ও শাহিদার পরিবারের সদস্যরাও রয়েছেন।

শাহিন তার মাকে বাংলাদেশে পাঠানোর ঘটনার সঙ্গে পশ্চিমবঙ্গের ভোটার তালিকার সাম্প্রতিক স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর কার্যক্রমেরও যোগসূত্র দেখিয়েছেন। তার দাবি, পরিচয়পত্র ও অন্যান্য নাগরিক নথি এবং পুরোনো ভোটার তালিকার রেকর্ডে শাহিদার ভারতীয় পরিচয় ও পশ্চিমবঙ্গের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের প্রমাণ রয়েছে। তা সত্ত্বেও এসআইআর প্রক্রিয়ার সময় ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হয়। ওই নাম বাদ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে একটি ট্রাইব্যুনালে চ্যালেঞ্জ করা হয়েছে।

শাহিন জানান, প্রায় ২০ বছর আগে জীবিকার সন্ধানে স্বামীর সঙ্গে মুম্বাই যান শাহিদা। সেখানে তিনি গৃহকর্মী হিসেবে কাজ করতেন।

‘ন্যায্য তদন্ত হয়নি’

পিটিশনের অভিযোগ অনুযায়ী, গত ১৯ জুলাই মুম্বাইয়ে পুলিশ পরিচয় দেওয়া কয়েকজন ব্যক্তি শাহিদাকে আটক করেন। তাকে জোর করে ধরে একটি আটককেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এসময় তার পরিচয়পত্র ও মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়।

পিটিশনে আরও দাবি করা হয়েছে, শাহিদার জাতীয়তা নিয়ে কোনো ন্যায্য তদন্ত করা হয়নি। তাকে ভারতীয় নাগরিকত্ব প্রমাণের কার্যকর সুযোগও দেওয়া হয়নি। অভিযোগ অনুযায়ী, তাকে ১০০ ঘণ্টার বেশি আটক রাখা হলেও কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়নি ও কেন তাকে আটক করা হয়েছে, সেটিও জানানো হয়নি।

আবেদন অনুযায়ী, আটকের পাঁচ দিন পর শাহিদাকে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। পরে তাকে একটি আন্তর্জাতিক সীমান্তে নিয়ে গিয়ে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

পিটিশনে আরও বলা হয়েছে, তাকে বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করার আগে কোনো বিচারিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। আনুষ্ঠানিক কোনো নির্বাসন প্রক্রিয়াও অনুসরণ করা হয়নি। হয়নি কনস্যুলার যাচাই। এমনকি, শাহিদা যে বাংলাদেশি নাগরিক- এই অভিযোগের বিরুদ্ধে নিজের বক্তব্য জানানোর কার্যকর সুযোগও তাকে দেওয়া হয়নি বলে আবেদনে দাবি করা হয়েছে।

তবে এসব অভিযোগ এখনো আবেদনকারীর বক্তব্য ও পিটিশনে করা দাবি হিসেবে রয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকার ও মহারাষ্ট্র কর্তৃপক্ষের জবাব চেয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।

সূত্র: দ্য হিন্দু

আরও

সৌদি আরবের জন্য যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান

আন্তর্জাতিক

সৌদি আরবের জন্য যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান

সৌদি আরবে কোনো ধরনের হামলা হলে দেশটির প্রতিরক্ষায় ‘যে কোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে জানিয়েছে পাকিস্তান। গত বৃহস্পতিবার...

২০২৬-০৯-১৮ ২৩:১৯

পুতিন–এএফডি বৈঠক আয়োজনের চেষ্টা; নর্ড স্ট্রিম পাইপলাইন চালুর পরিকল্পনা ঘিরে বিতর্ক

আন্তর্জাতিক

পুতিন–এএফডি বৈঠক আয়োজনের চেষ্টা; নর্ড স্ট্রিম পাইপলাইন চালুর পরিকল্পনা ঘিরে বিতর্ক

ইউরোপের বৃহত্তম অর্থনীতি জার্মানিকে সস্তা জ্বালানির চাকা ফেরাতে এবং রাশিয়ার পাইপলাইন গ্যাস আমদানি পুনরায় শুরু করতে ভ্লা...

২০২৬-০৯-১৮ ২৩:১২

ট্রাম্পের মুখের ওপর ‘না’, কড়া বার্তা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের

আন্তর্জাতিক

ট্রাম্পের মুখের ওপর ‘না’, কড়া বার্তা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের

ডোনাল্ড ট্রাম্পের কড়া চাপ আর বারবার তাগিদ সত্ত্বেও মধ্যপ্রাচ্যের সংঘাতে কোনো সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া।

২০২৬-০৯-১৮ ২৩:০৩

ইরান যুদ্ধ ও অভ্যন্তরীণ পরাজয়ে হতাশ ট্রাম্প; রিপাবলিকানদের মধ্যেও ফাটল

আন্তর্জাতিক

ইরান যুদ্ধ ও অভ্যন্তরীণ পরাজয়ে হতাশ ট্রাম্প; রিপাবলিকানদের মধ্যেও ফাটল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর একের পর এক রাজনৈতিক ধাক্কা নেমে এসেছে। ওয়াশিংটন ও আন্তর্জাতিক অঙ্গনে তার একচ্ছ...

২০২৬-০৯-১৮ ২২:২৭

দলের নাম ও প্রতীক হারানোর পর মুখ খুললেন মমতা

আন্তর্জাতিক

দলের নাম ও প্রতীক হারানোর পর মুখ খুললেন মমতা

তৃণমূল কংগ্রেসের দলীয় নাম ও দীর্ঘদিনের নির্বাচনী প্রতীক ব্যবহারে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের...

২০২৬-০৯-১৮ ২২:১১