শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হল ওজাইফা (১০), আফসা(১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)। তাদের বাড়ি দুপ্তারা খানপাড়া এলাকায়। নিহতদের মধ্যে ওজাইফার বাবার নাম আলআমিন, আফসার বাবার নাম মুন্না এবং রিয়া মনির বাবার নাম জাহাঙ্গীর ও রুবাইয়ার বাবার নাম রাকিব। এরা সবাই স্থানীয় স্কুলের বিভিন্ন শ্রেণীতে পড়ালেখা করেন। 
 

স্থানীয়রা জানায়, দুপুরে শিশুদের বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মুন্নার বাড়ির পাশের পুকুর পাড়ে শিশুদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পুকুরে নেমে চার শিশুকে পানির নিচ থেকে সন্ধ্যায় উদ্ধার করে। পরে দুই শিশুকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুই শিশুকে স্থানীয় একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন জানান, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থানায়। মরদেহ গুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আরও

ঝিনাইদহে মেসের রুমমেটের ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী নিহত

সারা দেশ

ঝিনাইদহে মেসের রুমমেটের ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী নিহত

ঝিনাইদহ শহরের মহিলা কলেজপাড়ায় মেসের রুমমেটের ছুরিকাঘাতে কাউসার আলী (২১) নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় লিখন...

২০২৬-০৮-২০ ২২:৪০

নারায়ণগঞ্জের র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিদেশী পিস্তল উদ্ধার

সারা দেশ

নারায়ণগঞ্জের র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিদেশী পিস্তল উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল এক রাউন্ড গুলি ও একটি সুই...

২০২৬-০৮-২০ ২২:৩৯

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুর্নগঠিত হল

সারা দেশ

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুর্নগঠিত হল

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তী পরিষদ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এতে চেয়ারম্যান নিযুক্ত হয়েছে...

২০২৬-০৮-২০ ২২:৩৭

শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার বিষয়ে শিক্ষা প্রদানের আহ্বান কেসিসি প্রশাসকের

সারা দেশ

শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার বিষয়ে শিক্ষা প্রদানের আহ্বান কেসিসি প্রশাসকের

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে শিক্ষা...

২০২৬-০৮-২০ ২১:১৭

বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে ঝালকাঠিতে সহযোগীসহ নারী আটক

সারা দেশ

বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে ঝালকাঠিতে সহযোগীসহ নারী আটক

ঝালকাঠিতে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে বিদেশী নাগরিক সন্দেহে একজন ও তার সহযগীসহ দুই নারীকে আটক করা হয়েছে।

২০২৬-০৮-২০ ২০:৩১

আইনি জটিলতায় খুলনা চেম্বারের নির্বাচন স্থগিত

সারা দেশ

আইনি জটিলতায় খুলনা চেম্বারের নির্বাচন স্থগিত

হাইকোর্টে রিট পিটিশন মামলা বিচারাধীন থাকায় খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের দ্বি-বার্ষিক নি...

২০২৬-০৮-২০ ২০:২৯